রবিবার, ১০ মে ২০২৬

বরগুনায় আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

প্রকাশিত :

spot_img

 

বরগুনার আমতলীতে ‘দলীয় কার্যক্রমে অতিষ্ঠ’ হয়ে চাওড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য সফেজ উদ্দিন প্যাদার নেতৃত্বে শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত হয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল আহম্মেদ ফকির ও সদস্য সচিব তুহিন মৃধার মাধ্যমে তারা বিএনপিতে যোগ দেন।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মকবুল আহম্মেদ খান, আলতাফ হাওলাদার, ইলিয়াস খান, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মেহেদী জামান রাকিব, মোমেন আকন ও রেজাউল করিম পান্না আকন।

চাওড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফেজ উদ্দিন প্যাদা বলেন, ‘আমরা আওয়ামী লীগ নেতাদের কার্যক্রমে অতিষ্ঠ। এজন্য ইউনিয়ন আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগদান করেছি।’

 

আমতলী উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধা জানান, চাওড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিজ উদ্দিন প্যাদার নেতৃত্বে শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

যে নেতা নিজের ওয়ার্ডে মাদক নিয়ন্ত্রণ করতে পারে না, তার রাজনীতি করার প্রয়োজন নেই: নুরুল আমিন 

    মিরসরাই প্রতিনিধি রাজনীতি কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার মাধ্যম নয়; বরং জনগণের সেবা ও মানুষের...