সোমবার, ২০ এপ্রিল ২০২৬

আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের কমিটি গঠন

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি
যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদশী আমেরিকান সাংবাদিকদের সংগঠন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ২০২৩-২৪ সালের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পুন:নির্বাচিত হয়েছেন ‘সাপ্তাহিক প্রবাস’ সম্পাদক মোহাম্মদ সাঈদ ও প্রথম আলো উত্তর
আমেরিকার চিফ রিপোর্টার, মিরসরাইয়ের কৃতি সন্তান মোহাম্মদ মনজুরুল হক।

মঙ্গলবার দুপুরে নিউইয়র্কের নবান্ন পার্টি সেন্টারে সংগঠনের বার্ষিক সাধারণ সভায় এই কমিটি গঠিত হয়। সদস্যদের সম্মতিসূচক ও স্বাক্ষরকৃত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন ক্লাবের সাবেক সভাপতি দর্পণ কবীর। ৭ সদস্যের কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন, কোষাধ্যক্ষ মশিউর রহমান মজুমদার, কার্যকরী সদস্য দর্পণ কবীর, তোফাজ্জল লিটন, আবু বকর সিদ্দিক ও মল্লিকা খান মুনা।
এর আগে সংগঠনের সভাপতি মোহাম্মদ সাঈদ ও সাধারণ সম্পাদক মনজুরুল হকের সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে বিগত বছরের সাধারণ সম্পাদকের প্রতিবেদন পেশ করেছেন মনজুরুল হক। আয়-ব্যয়ের বার্ষিক বিবরণী তুলে ধরেন কোষাধ্যক্ষ মশিউর রহমান মজুমদার। পরে সদস্যদের সর্বসম্মতিক্রমে তা অনুমোদন দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের বাংলাভাষী সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সমন্বয়ে ২০০৮ সালে আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব গঠিত হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকে সাংবাদিকদের অধিকার আদায়ে স্বোচ্চার ভূমিকা পালন করে আসছে সংগঠনটি। উপস্থিত ছিলেন দর্পন কবীর, মোহাম্মদ সাঈদ, সৈয়দ ওয়ালি-উল-আলম, শওকত ওসমান রচি, মো. মশিউর রহমান মজুমদার, মনজুরুল হক, মাহমুদুল হাসান পাহলভী, তাপস কুমার সাহা, এস.এম. সরোয়ার হোসেন, সীমা সুস্মিতা, মো. শামীম আহমেদ, মো. আবুবকর সিদ্দিক, তোফাজ্জল লিটন, পাপিয়া বেগম, স্যামুয়েল এস. পিনারু, মেহের উল্লাহ সানি, মো. মামুন হাওলাদার, আবু হেনা সিজান, তাসনিসা জান্নাত, রোকেয়া দীপা, হাসান মাহামুদ প্রমুখ।

 

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

বারী ইতালিতে মিরসরাই এসোসিয়েশনের মিলনমেলা

  মিরসরাই প্রতিনিধি ইতালির বারীতে বসবাসরত মিরসরাই উপজেলার প্রবাসীদের সংগঠন মিরসরাই এসোসিয়েশন বারী ইতালির সদস্য নিবন্ধন,...

মিরসরাই সমিতি কাতারের নবনির্বাচিত কমিটির পরিচিত সভা ও শপথ গ্রহণ

মিরসরাই প্রতিনিধি কাতারে বসবাসরত মিরসরাইবাসীর প্রিয় সংগঠন ‘মিরসরাই সমিতি কাতার’র নবনির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক...

মিরসরাই সমিতি কাতারের আহবায়ক রানা, সদস্য সচিব রনি

মিরসরাই প্রতিনিধি মিরসরাই সমিতি কাতারের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ২০২২- ২০২৪ পরিষদ কমিটির...