মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাগল সদকা দেওয়া হয়েছে। উনার সুস্থ্যতার জন্য মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা বিএনপির সাবেক সদস্য মাসুকুল আলম সোহান মাদরাসার জন্য একটি ছাগল সদকা করেছেন। বুধবার (৩ ডিসেম্বর) জোরারগঞ্জ ইউনিয়নের একটি মাদরাসায় ছাগলটি পাঠনো হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েকদিন ধরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দীর্ঘদিনের অসুস্থতা নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। এ জন্য চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ধানের শীষের প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যানের নির্দেশনায় নির্বাচন ঘিরে সব ধরনের প্রচার প্রচারনা বন্ধ রয়েছে। উপজেলার ১৬ ইউনিয়ন দুই পৌরসভায় দলের উদ্যোগে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি পালন করা হচ্ছে।
এ পরিস্থিতিতে দলের নেত্রীর দ্রুত রোগমুক্তি কামনায় মাসুকুল আলম সোহান নিজ উদ্যোগে একটি ছাগল কিনে সদকা দেন। মারকাজুত তাহ্ফিজ মাদ্রাসায় কুরআনের হাফেজদের কুরআন শরীফ খতমের মাধ্যমে দোয়া করা হয়
এ বিষয়ে বিএনপি নেতা মাসুকুল আলম সোহান বলেন, ‘বেগম খালেদা জিয়া শুধু আমাদের দলীয় নেত্রী নন, তিনি দেশের গণতন্ত্রের প্রতীক। উনার অসুস্থতার কারণে কারো মন ভালো নেই। প্রিয় নেত্রীর দ্রুত রোগমুক্তি কামনায় দলের ক্ষুদ্র একজর কর্মী হিসেবে আমি ব্যক্তিগতভাবে এই সদকার আয়োজন করেছি। আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি দ্রুত সুস্থ হয়ে দেশের আবারো কাজ করার সুযোগ করে দেন’
এমএমডি
এম মাঈন উদ্দিন, মিরসরাই
০১৮১৫৫০০৭০৫



