
মিরসরাই প্রতিনিধি :
যথাযোগ্য মর্যাদায় মিরসরাইয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়। রবিবার সকাল ৭ টায় মিরসরাই উপজেলা পরিষদ প্রাঙ্গনের শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পন করে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ইয়াসমিন আক্তার কাকলী, সহকারি কমিশনার ভূমি কায়সার খসরু, সার্কেল এএসপি সার্কেল সামছুদ্দিন, মিরসরাই থানার ওসি জাহিদুল কবির সহ মিরসরাই উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাগন।

এসময় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে যথাক্রমে মিরসরাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, মিরসরাই ও জোরারগঞ্জ থানা, উপজেলা আওয়ামীলীগ, মিরসরাই পৌরসভা, মিরসরাই প্রেসক্লাব, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, শান্তিনীড়, দুর্বার, অপকা, হাসপাতাল এসোসিয়েশান, পল্লী চিকিৎসক এসোসিয়েশান, বিন্দু সহ বিভিন্ন সামাজিক সংগঠন।
সকাল ৯টায় মিরসরাই ষ্টেডিয়ামে এক কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের স্কাউটদল কুচকাওয়াজে অংশ নেয়।



