সোমবার, ২৫ মে ২০২৬

নির্বাচন কমিশন ব্যর্থ: আসক

প্রকাশিত :

spot_img

ডেস্ক রিপোর্ট

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে হামলা, সংঘর্ষসহ নানা সহিংসতার ঘটনায় নির্বাচন কমিশন কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ বলে মনে করছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। এসব সহিংসতার ঘটনায় আসক গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পাশাপাশি নির্বাচন কমিশনের কাছে দ্রুততার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানিয়েছে। সোমবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করে আসক।

বিবৃতিতে আসক জানিয়েছে, ১০ ডিসেম্বর থেকে নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকে দেশের বিভিন্ন স্থানে নির্বাচনের প্রচার চালানোর সময় হামলা, বাধা, সংঘাত-সংঘর্ষের ঘটনা ঘটেছে। অধিকাংশ ক্ষেত্রে হামলার শিকার হচ্ছেন একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর সদস্যরা। কিন্তু এসব ঘটনায় নির্বাচন কমিশন এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। হামলা ও সহিংসতা প্রতিরোধ কিংবা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উভয় ক্ষেত্রে কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ।

নির্বাচনের দিন ঘনিয়ে আসার সাথে সাথে হামলা ও সহিংসতা বাড়ায় জনমনে আশংকা ও উৎকণ্ঠা তৈরি হচ্ছে।

জাতিকে একটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন এবং প্রদত্ত সাংবিধানিক দায়িত্ব কার্যকরভাবে পালনের জন্য কমিশনকে দ্রুততার সাথে এসব সহিংসতা বন্ধে পদক্ষেপ নিতে হবে। সব প্রার্থীর জন্য সমান সুযোগ তৈরি করে দিতে হবে। সর্বোপরি জনগণ যাতে সম্পূর্ণভাবে শংঙ্কামুক্ত থেকে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে পরিবেশ নিশ্চিত করতে হবে।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ

মিরসরাই প্রতিনিধি ::: মিরসরাই প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮...