বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

ইসি সচিবের পদত্যাগ চাইলেন হিরো আলম

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিবেদক

বগুড়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলম ইসি সচিবের পদত্যাগ চেয়েছেন। বলেছেন, ইসি সচিব হেলালুদ্দীন আহমদ আমাকে ইনসাল্ট করে কথা বলেছেন। দায়িত্বপূর্ণ পদে থেকে তিনি এটি করতে পারেন না।

হাইকোর্টের আদেশ নিয়ে ব্যালট পেপার ছাপানোর বিড়ম্বনার কথা বলতে গিয়ে ইসি সচিব বুধবার ঢাকায় এক অনুষ্ঠানে বলেছেন-হিরো আলম পর্যন্ত ইসিকে হাইকোর্ট দেখায়। সেও বলে যে, নির্বাচন কমিশনকে হাইকোর্ট দেখিয়ে ছাড়ছি। বোঝেন অবস্থা।
এর প্রতিক্রিয়ায় হিরো আলম বলেন, ইসি সচিব আমাকে অপমান করে কথা বলেছেন। এ ধরনের মন্তব্যের জন্য আমি তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ করব।
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়ছেন হিরো আলম।
প্রথমে তিনি জাতীয় পার্টি থেকে নির্বাচন করতে চেয়েছিলেন।

জাপা দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন তিনি। কিন্তু রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল করেন। ইসিতে আপিল করেও প্রার্থিতা ফিরে পাননি হিরো আলম।
পরে হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট তার মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেন।
হিরো আলম বলেন, একজন সচিব এমপি প্রার্থীর সঙ্গে তুই-তোমারি করে কথা বলতে পারেন না। তিনি আমারে ইনসাল্ট করে কথা বলেছেন। আমি সচিবের কথার নিন্দা জানাই এবং তার পদত্যাগ দাবি করছি। হিরো আলম আরও বলেন, রাষ্ট্রের সব মানুষ নির্বাচন করার অধিকার রাখে। আমি দুর্বল বলে কি নির্বাচন করতে পারব না? সচিবরা হচ্ছেন রাষ্ট্রের চাকর। জনগণের টাকায় তাদের বেতন হয়। বিষয়টি তাদের মনে রাখা দরকার। জনগণের সঙ্গে আদব নিয়ে কথা বলা দরকার।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...