শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

বিরোধীদলের বিপক্ষে বিভ্রান্তিকর প্রচারণা চালানো ১৫ ফেসবুক পেজ-অ্যাকাউন্ট বন্ধ

প্রকাশিত :

spot_img

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশ থেকে খোলা ৯টি পেজ ও ৬টি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। নির্বাচনের আগে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর জন্য এসব পেজ ও অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে। বৃহস্পতিবার ফেসবুকের সাইবার নিরাপত্তা বিভাগের প্রধান নাথানিয়েল গ্লেইচার এ খবর জানিয়ে একটি ফেসবুক পোস্ট করেন। সেখানে তিনি বলেন, ইন্টারনেটে নিরাপত্তা হুমকি মোকাবিলায় কাজ করে গ্রাফিকা নামের এমন একটি কোম্পানির সাহায্যে চালানো অনুসন্ধানের ভিত্তিতে আমরা বুঝতে পেরেছি যে এই পাতাগুলো স্বাধীন সংবাদমাধ্যমগুলোর মতো করে সাজানো হয়েছে। এগুলো থেকে সরকারের পক্ষে ও বিরোধীদলের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছিলো। ফেসবুক বলছে, আমাদের তদন্ত ইঙ্গিত করছে যে, এর সঙ্গে যেসব ব্যক্তি জড়িত তাদের সঙ্গে সরকারের সংশ্লিষ্টতা রয়েছে।

ফেসবুক আরো জানিয়েছে, এসব পাতাগুলোর একটিকে অন্তত ১১,৯০০ মানুষ অনুসরণ করত। একইসঙ্গে, এসব পাতা নিজেদের বিজ্ঞাপনের জন্য মোট ৮০০ ডলার খরচ করেছে। প্রথম বিজ্ঞাপনটি দেয়া হয় ২০১৭ সালে এবং সর্বশেষ বিজ্ঞাপনটি দেয়া হয় গত নভেম্বর মাসে।

সেখানে সরিয়ে ফেলা পাতাগুলোর কিছু ছবিও দেয়া হয়। বন্ধ করার মতো পদক্ষেপ নেয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে গ্লেইচার বলেন, এই ধরনের আচরণ ফেসবুকের নীতির সঙ্গে যায় না। আমরা চাই না কোনো ব্যক্তি বা সংগঠন এই নেটওয়ার্ক ব্যবহার করে কোনো ব্যক্তি বা কারও সম্পর্কে বিভ্রান্তি ছড়াক।
ফেসবুকের মতো টুইটারও বাংলাদেশ থেকে খোলা ১৫টি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। টুইটার কতৃপক্ষও বলেছে, বন্ধ করে দেয়া এই অ্যাকাউন্টগুলো পরিচালনায় যুক্তদের কারও কারও সরকারের সংশ্লিষ্টতা রয়েছে বলে তাদের প্রাথমিক পর্যবেক্ষণে মনে হয়েছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...