শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

হাটহাজারীতে জেনারেল ইবরাহিমের গাড়ি বহরে হামলা

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম ৫ (বায়েজিদ আংশিক) হাটহাজারী আসনে ২০ দলীয় জোট মনোনিত ধানের শীষের প্রার্থী কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীকের নির্বাচনী প্রচারণায় হামলা করা হয়েছে।

হামলায় ধানের শীষ প্রতীকের প্রার্থী সৈয়দ ইবরাহিম ও চিকনদন্ডী ইউনিয়ন বিএনপি সভাপতি সৈয়দ মহসিনসহ অন্তত পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন।

রোববার বিকালে চট্টগ্রাম- হাটহাজারী মহাসড়কের চবি ১নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্বৃত্তরা ইবরাহিমকে বহনকারী জিপ গাড়িসহ চারটি গাড়ি ভাঙচুর করে। এ ঘটনার পর বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন মেজর জেনারেল (অব.) সৈয়দ ইবরাহিম।

হামলার পর পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাসে জেনারেল ইবরাহিম তার ওপর হামলার বিস্তারিত বিবরণ উল্লেখ করেন। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দেয়া হয়নি বলে থানা সূত্র জানিয়েছে।

ধানের শীষের প্রার্থী সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান শামিমের বড় ভাই মো. সেলিম ও শাহআলমের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, আমাকে লক্ষ্য করেই ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছিল। ভাগ্যক্রমে আমি বড় ধরণের আঘাত থেকে রক্ষা পেলেও আমরা সঙ্গীরা গুরুতর আহত হয়েছে।

হাটহাজারী মডেল থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর সাংবাদিকদের জানান, ঘটনার খবর পেয়েছি। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...