মঙ্গলবার, ২৬ মে ২০২৬

আমরা হঠকারী সিদ্ধান্তে যাবো না : আব্দুর রব

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল নিয়ে কর্মসূচির বিষয়ে জাতীয় ঐক্যফ্রন্ট হঠকারী কোনো সিদ্ধান্তে যাবে না বলে জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি ও ঐক্যফ্রন্টের নেতা আ স ম আব্দুর রব। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রবেশের সময় তিনি এ কথা জানান।

আব্দুর রব বলেন, ‘৩০ তারিখে কোনো ভোট হয়নি, ভোট ডাকাতি হয়েছে। রাতেই ব্যালটে সিল মেরে বাক্স ভর্তি করা হয়েছে।’

কর্মসূচির বিষয়ে ঐক্যফ্রন্টের এই নেতা বলেন, ‘আমরা হঠকারী কোনো সিদ্ধান্তে যাবো না। মাঠপর্যায়ে ভোটারদের কাছে যাবও। তথ্য উপাত্ত সংগ্রহ করবো।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিলেও আজ শপথ নেননি ঐক্যফ্রন্টের বিজয়ী সাত প্রার্থী। নির্বাচন ও নির্বাচন পরবর্তী পরস্থিতি জানতে ও জানাতে সারা দেশের জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থীরা জড়ো হয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে।আজ সারা দেশের ২৯৯ আসনের ধানের শীষের প্রার্থীদের নিয়ে বৈঠক শুরু হয়।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়সহ দলটির সিনিয়র নেতারা উপস্থিত রয়েছেন। বৈঠকে শুধু বিএনপি নয়, দুই রাজনৈতিক জোটের শরিক দলগুলোর প্রতিনিধিরাও উপস্থিত রয়েছেন। নির্বাচনের পর বড় ধরনের এই বৈঠকটিকে বেশ গুরুত্ব দিচ্ছে বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট।

এই বৈঠক থেকে তৃণমূল নেতাদের মতামতের ভিত্তিতে গুরুত্বপূ্র্ণ সিদ্ধান্ত নিতে পারে বিএনপির হাইকমান্ড। সূত্র জানায়, আজকের বৈঠকে জোটের পরবর্তী কর্মসূচি ঠিক করা হবে। আগামী দিনে জোটের কার্যক্রম কি হবে সে বিষয়ে তৃণমূলের মত জানতে চাওয়া হবে। পরে সেই আলোকে সিদ্ধান্ত হবে।

বৈঠক শেষে বিকেল ৩টার দিকে নির্বাচনের ফল বাতিল করে পুনঃনির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি দেন বিএনপি জোটের নেতারা।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ

মিরসরাই প্রতিনিধি ::: মিরসরাই প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮...