সোমবার, ৩১ আগস্ট ২০২৬

চমক দেখাবে চিটাগং ভাইকিংস : মুশফিক

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিবেদক

এবারের বিপিএলে দল হিসেবে তেমন ‘বড়’ নয় চিটাগং ভাইকিংস। দলে নেই তারকার মেলা। তবে মুশফিকুর রহীম মনে করেন তারা চমক দেখাতে পারবেন এবারের আসরে।

নিলামের আগ মুহূর্তে দলে ভেড়ানো মুশফিকের কাঁধেই অধিনায়কত্বের ভার দিয়েছে দলটির মালিকপক্ষ। এর আগে জাতীয় দল ছাড়াও বিপিএলে বেশ কয়েকটি দলের অধিনায়ক ছিলেন মুশফিক। দুরন্ত রাজশাহী, সিলেট সুপারস্টারস, সিলেট রয়্যালস, বরিশাল বুলস ও রাজশাহী কিংসের অধিনায়কত্ব করেছেন মুশফিক। তাই এবারের আসরেও নতুন একটি দলের দায়িত্ব নেয়ার মধ্যেও নতুন কিছু দেখছেন না তিনি।

শুক্রবার অনুশীলনের ফাঁকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুশফিক বলেন, ‘এটা সম্মানের ব্যাপার। তবে চ্যালেঞ্জিংও বটে। কারণ প্রত্যাশা বেশি থাকে। দলের মালিকপক্ষ বা সমর্থকদের পক্ষ থেকেও চাপ থাকে। অনেক দিন পর দায়িত্ব এসেছে। চেষ্টা করবো পারফর্ম্যান্স দিয়ে চিটাগংকে গত আসরের চেয়ে ভালো একটা ফলাফল দেয়ার।’

যদিও মুশফিক জানেন কাজটা সহজ হবে না। কারণ দলে বিদেশী তারকা বলতে লুক রনকি, মোহাম্মাদ শাহজাদ আর সিকান্দার রাজা। দেশীয় ক্রিকেটারদের মধ্যে মোসাদ্দেক হোসেন ছাড়া উল্লেখযোগ্য নাম নেই। তবু মুশফিক চান এই দল নিয়েই চমক দেখাতে।

তিনি বলেন, ‘আমি মনে করি আমাদের ভালো কিছু করার সুযোগ আছে। আমাদের বিশ্বাস চিটাগং কিছু চমক দেখাতে পারবে। কিছু কিছু প্লেয়ার আছে, যারা খুব ভালো কিছু করবে বলে বিশ্বাস করি।’

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...