মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

সুন্দরীর প্রেমে পড়ে সিংহাসন ছাড়লেন রাজা!

প্রকাশিত :

spot_img

ডেস্ক রিপোর্ট

অবশেষে জল্পনা সত্যি প্রমাণিত হলো। সিংহাসন ছাড়লেন মালয়েশিয়ার রাজা পঞ্চম মহম্মদ।

রবিবার পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। আর তা গৃহীতও হয়েছে। মালয়েশিয়ায় এই প্রথম মেয়াদ শেষ হওয়ার আগে কোনও শাসক পদত্যাগ করলেন।
সম্প্রতি এক রুশ সুন্দরীর সঙ্গে রাজা গোপনে বিয়ে সেরেছেন বলে খবর ছড়ায়। তার জেরেই কি এমন সিদ্ধান্ত? তা নিশ্চিতভাবে জানা যায়নি এখনও পর্যন্ত।

রাজ প্রাসাদের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়, পদত্যাগ করেছেন দেশের পঞ্চদশ রাজা। আনুষ্ঠানিকভাবে অন্য শাসকদের নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন তিনি। সহযোগিতার জন্য দেশের প্রধানমন্ত্রী ও যুক্তরাষ্ট্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। রাজা হওয়ার পাশাপাশি দেশে সেনাবাহিনীরও প্রধান তিনি।

তাই দেশবাসীকে ঐক্য বজায় রাখার আর্জি জানিয়েছেন তিনি। আর্জি জানিয়েছেন শান্তি ও সমন্বয় বজায় রাখার।
মালয়েশিয়ার সংববিধান অনুযায়ী, পালা করে সুলতান হওয়ার সুযোগ পান ৯ রাজ্যের শাসক। তাদের প্রত্যেকের মেয়াদ থাকে ৫ বছর করে। ২০১৬ সালের ১৩ ডিসেম্বর অন্য শাসকদের সম্মতিতে, দেশের কনিষ্ঠতম রাজা অভিষিক্ত হন কেলান্তানের শাসক পঞ্চম মহম্মদ। ২০২১ পর্যন্ত ওই পদে থাকার কথা ছিল তার। কিন্তু দু’বছর কাটতে না কাটতেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি। খুব শিগগিরই নিজের রাজ্য কেলান্তানে ফিরে গিয়ে শাসনকার্য হাতে নেবেন তিনি।

দু’মাস আগে চিকিৎসার বাহানায় দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিয়েছিলেন ৪৯ বছর বয়সী পঞ্চম মহম্মদ। তখন থেকেই তার পদত্যাগ নিয়ে জল্পনা চলছিল। গত মাসে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বছর ২৫-এর রুশ সুন্দরী, ২০১৫ সালে মিস মস্কো খেতাব জেতা ওকসানা ভোভোদিনার সঙ্গে তার গোপন বিবাহের খবর ফলাও করে ছাপা হয়। সামনে আসে বিয়ের ছবিও।

জানা যায়, গত ২২ নভেম্বর মস্কোর বরভিকায় একটি কনসার্ট হলে গোপনে বিয়ে সেরেছেন তারা। তার পর পদত্যাগের জল্পনা আরও জোরদার হয়। সাহসী পোশাকে স্বচ্ছন্দ ওই নারীকে বিয়ে করার জন্য শুরু হয় সমালোচনাও। তবে প্রাসাদ এবং সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত বিয়ের খবর নিশ্চিত করা হয়নি। সূত্র: আনন্দবাজার

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...