শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

বাগেরহাটে বোমা হামলায় বিএনপি নেতা নিহত

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিনিধি

বাগেরহাটের রামপাল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জনপ্রিয় সাবেক ইউপি চেয়ারম্যান খাজা মঈন উদ্দিন আখতার বোমা হামলায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।

জানা যায়, আখতার তার বাড়ির কাছে ভরসাপুর বাসস্ট্যান্ডে চায়ের দোকানের সামনে বসে ছিলেন। এমন সময় একদল দুর্বৃত্ত তার উপর বোমা হামলা করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খাজা মঈন উদ্দিন আখতার রামপাল উপজেলার উজলকূড় ইউনিয়নের একাধিক বারের নির্বাচিত চেয়ারম্যান এবং রামপাল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। বোমা হামলায় নিহতের খবর পেয়ে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জুসহ দলীয় নেতাকর্মীরা খুলনা মেডিকেলে ছুটে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, বোমা হামলায় তার শরীরের নিচের অংশ উড়ে গেছে এবং তিনি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারী দুর্বৃত্তরা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে বলে বিভ্রান্তি ছড়িয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলে প্রচুর রক্ত এবং বোমায় ব্যবহৃত জালের কাঠি পাওয়া গেছে।

রামপাল থানার ওসি মোঃ লুৎফর রহমান জানান, সাবেক ইউপি চেয়ারম্যান খাজা মঈন উদ্দিন আখতারের উপর বোমা হামলার পর তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হামলাকারীদের আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রিপন রায় বলেন,‘বোমা হামলায় আহত খাজা মঈন উদ্দিন আখতারকে মৃত অবস্থায় এখানে নিয়ে আসা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে আসার পথেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি।’

রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন বলেন,‘খাজা মঈন উদ্দিন আখতার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। তার উপর যারা বোমা হামলা চালিয়েছে তাদের খুঁজে বের করতে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।’

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...