সোমবার, ২০ এপ্রিল ২০২৬

মিরসরাই উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী জসীম উদ্দিনের মনোনয়নপত্র দাখিল

প্রকাশিত :

spot_img


মিরসরাই প্রতিনিধি
আগামী ১৮ মার্চ দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিনে চট্টগ্রামের মিরসরাইয়ে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। সোমবার (১৮ ফেব্রুয়ারি) সকালে আওয়ামীলীগ মনোনতি চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব জসীম উদ্দিন নেতা-কর্মীদের সাথে নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। এরপর ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ আলা উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ইসমত আরা ফেন্সী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আনোয়ার বাহার চৌধুরী, সদস্য জিতেন্দ্র নাথ মিন্টু, আলহাজ্ব মহিউদ্দিন রাশেদ, খোরশেদ আলম আজাদ, নুরুল হুদা, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ইয়াছমিন আক্তার কাকলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী,মিরসরাই পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দিন, বারইয়ারহাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন ভিপি, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চেয়ারম্যান খায়রুল আলম, যুগ্ম সম্পাদক নুরুল মোস্তফা, মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার কবির আহম্মদ নিজামী, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিল্পব, সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম খোকা, মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার, ওছমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজ উদ্দিন,

ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ, সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী, মিরসরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান এমরান উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক মোস্তফা মানিক, উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক নুরুল গনি, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সাইফুল্লা দিদার, সহ-দপ্তর বিষয়ক সম্পাদক তোফায়েল উল্লাহ চৌধুরী নাজমুল, ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফরিদুল হাসান টিপু, করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুলতান উদ্দিন জসীম, সাধারণ সম্পাদক মোঃ শেখ সেলিম, আওয়ামীলীগ নেতা শাখাওয়াত উল্লাহ রিপন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি তানভীর হোসেন তপু, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মাইনুর ইসলাম রানা, যুগ্ম আহবায়ক এমরান হোসেন সোহেল, ইব্রাহিম খলিল ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেল ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসাইন সহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


মিরসরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা রাকিউজ্জামান জানান, দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে সোমবার বিকেল পর্যন্ত চেয়ারম্যান পদে ১জন, ভাইস চেয়ারম্যান পদে ১জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। আগামী ২০ মার্চ প্রার্থীদের যাচাই বাচাই অনুষ্ঠিত হবে। তবে জেলা নির্বাচন কার্যালয়ে কোন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছে কি-না এই বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...