মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

জাবালে নূর ও সুপ্রভাত বাসের চলাচলে নিষেধাজ্ঞা কতদিনের?

প্রকাশিত :

spot_img

 

রাজধানীতে বাসের দুর্ঘটনায় শিক্ষার্থী মৃত্যুর ঘটনার পর বিক্ষোভের জের ধরে ঢাকা মহানগরীতে সুপ্রভাত ও জাবালে নূর পরিবহনের সব বাস মিনিবাস চলাচল নিষিদ্ধ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ।

বিআরটিএ’র উপপরিচালক শফিকুজ্জামান ভূঞার সাক্ষর করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে, এই দুই বাসের রুট পারমিট বাতিল করা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই দুটো বাস ঢাকার রাস্তায় চলাচল করতে পারবে না। ।

ঢাকার নদ্দা এলাকায় মঙ্গলবার সুপ্রভাত পরিবহনের একটি বাসের চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপির- এক ছাত্রের মৃত্যুর ঘটনায় সড়ক আটকে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী তিন দিনের মধ্যে কাগজপত্র জমা দিতে বলা হয়েছে।

বিআরটিএ-র ইঞ্জিনিয়ারিং উইং এর উপ-পরিচালক শফিকুজ্জামান ভূঞা বলেছেন, “এই দুটো পরিবহন নিয়ে কমপ্লেইন (অভিযোগ) আসছে, এই কারণে তাদের চলাচল আপাতত স্থগিত রাখছি। তাদের যত কাগজপত্র আছে তিনদিনের মধ্যে সাবমিট করতে হবে, সেগুলো চেক করা হবে তারপর সিদ্ধান্ত নেয়া হবে তাদের চলাচলের বিষয়ে।”

এর আগে গতবছর জুলাই মাসে বাসের চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার পর জাবালে নূর একটি মাত্র গাড়ির রুট পারমিট বাতিল করা হয়েছিল। এবার সবগুলোকেই অস্থায়ীভাবে চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে জানান বিআরটিএ-র কর্মকর্তা মিস্টার ভূঞা।

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...