সোমবার, ২০ এপ্রিল ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১০ বাংলাদেশির পরিচয় মিলেছে

প্রকাশিত :

spot_img

ডেস্ক রিপোর্ট

দাম্মাম থেকে মিনিবাসযোগে মদিনা যাওয়ার পথে রিয়াদের কাছাকাছি শাকরা নামকস্থানে দুর্ঘটনার কবলে পড়েন বাংলাদেশি শ্রমিকরা

সৌদি আরবের রাজধানী রিয়াদে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১০ বাংলাদেশি নাগরিকের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। শুক্রবার (৩ মে) রিয়াদের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে তাদের পরিচয় জানিয়ে দেয়।

আল হাবিব কোম্পানি ফর ট্রেডিং কমার্শিয়াল কন্ট্রাক্টস লিমিটেডে কর্মরত থাকাবস্থায় নিহত এ বাংলাদেশিরা হলেন- ১. বাহাদুর (পিতা: হাবেজ উদ্দিন, মাতা: মালেকা, ঠিকানা: ঝাগরমান, কালিহাতি, টাঙ্গাইল); ২. রফিকুল ইসলাম (পিতা: মো. আনোয়ার হোসেন, মাতা: মোসা. হিরা খাতুন, ঠিকানা: মাধবপুর, বাহাদুরপুর, ভেড়ামাড়া, কুষ্টিয়া); ৩. মো. ইউনুস আলী (পিতা: মো. আব্দুল খালেক, মাতা: মোসা. আমেনা খাতুন, ঠিকানা: রঘুনাথপুর, আলিপুর, ফুলবাড়িয়া, ময়মনসিংহ); ৪. জামালউদ্দিন মাঝি, (পিতা: মান্নান মাঝি, মাতা: নুরজাহান, ঠিকানা: তারাকান্দি, মনোহরদী, নরসিংদী); ৫. গিয়াসউদ্দিন মৃধা (পিতা: মো. তফিজউদ্দিন মৃধা, মাতা: মোসা. হামিদা, ঠিকানা: তেগরা, মান্দা, নওগাঁ); ৬. মো. জুয়েল, পিতা: মো. গিয়াসউদ্দিন, মাতা: আমেনা খাতুন, ঠিকানা: বাহাদিয়া, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ); ৭. ইমদাদুল (পিতা: রশিদ, মাতা: মোসাম্মত কাজলি বেগম, ঠিকানা: তাতারদি, শেখেরগাঁ, মনোহরদী, নরসিংদী); ৮. মো. মানিক, (পিতা: মো. রমজান আলী, মাতা: মোসা. মানিকজান ঠিকানা: তুরুকবাড়িয়া, মান্দা, নওগাঁ); ৯. মো. আল আমিন (পিতা: আব্দুল মান্নান শেখ, মাতা: পদেনা বেগম, ঠিকানা: দমনমারা, খিদিরপুর, মনোহরদী, নরসিংদী) এবং ১০ মো. মনির হোসেন, (পিতা: মো. শামসুল হক, মাতা: মমতাজ বেগম, ঠিকানা: কস্তুরিপাড়া, কালিহাতি, টাঙ্গাইল)।

দূতাবাস জানায়, বৃহস্পতিবার (২ মে) সকালে ১৭ জন শ্রমিক দাম্মাম থেকে মিনিবাসযোগে তাদের নতুন কর্মস্থল মদিনা যাচ্ছিলেন। পথে রিয়াদের কাছাকাছি শাকরা নামকস্থানে পৌঁছালে তাদের বহনকারী ওই মিনিবাসের চাকা ফেটে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১০ বাংলাদেশি প্রাণ হারান। আহত হন আরও সাত জন। আহতদের মধ্যে দুইজনকে রিয়াদে ও তিনজনকে শাকরা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকি দু’জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ দূতাবাস থেকে আহতদের সুচিকিৎসার বিষয় নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত গোলাম মসীহ। এছাড়া যাবতীয় আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

বারী ইতালিতে মিরসরাই এসোসিয়েশনের মিলনমেলা

  মিরসরাই প্রতিনিধি ইতালির বারীতে বসবাসরত মিরসরাই উপজেলার প্রবাসীদের সংগঠন মিরসরাই এসোসিয়েশন বারী ইতালির সদস্য নিবন্ধন,...

মিরসরাই সমিতি কাতারের নবনির্বাচিত কমিটির পরিচিত সভা ও শপথ গ্রহণ

মিরসরাই প্রতিনিধি কাতারে বসবাসরত মিরসরাইবাসীর প্রিয় সংগঠন ‘মিরসরাই সমিতি কাতার’র নবনির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক...

মিরসরাই সমিতি কাতারের আহবায়ক রানা, সদস্য সচিব রনি

মিরসরাই প্রতিনিধি মিরসরাই সমিতি কাতারের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ২০২২- ২০২৪ পরিষদ কমিটির...