সোমবার, ২০ এপ্রিল ২০২৬

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মিরসরাইয়ের যুবক নিহত

প্রকাশিত :

spot_img


নিজস্ব প্রতিনিধি
দক্ষিন আফ্রিকায় মিরসরাইয়ের এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। ওই যুবকের নাম শাখাওয়াত হোসেন লাভলু (২৮)। সে উপজেলার ৫ নম্বর ওচমানপুর ইউনিয়নের সাহেবপুর গ্রামের বাসিন্দা। শনিবার (১৮ মে) রাত দেড়টার সময় একদল কৃষাঙ্গ লাভলুর দোকানে এসে তাকে গুলি করে হত্যা করে। জানা গেছে, দক্ষিণ আফ্রিকার প্রচেস্ট্রম ইউনিভার্সিটি এলাকায় তার একাধিক ব্যবস্যা ছিল। তবে সে যে দোকানটি পরিচালনা করতো সেটি রাত প্রায় রাত ২টা পর্যন্ত খোলা থাকতো। শনিবার রাত দেড়টার সময় সে যখন দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিল সেই মুহুর্তে তাকে গুলি করে হত্যা করা হয়। তবে কি কারণে তাকে গুলি করা হয় তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। লাভলু ব্যবসার পাশাপাশি দক্ষিণ আফ্রিকা যুবলীগের স্থানীয় শাখার দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।
সদাহাস্যজ্বল লাভলুকে হারিয়ে শোকাহত হয়ে পড়েছেন প্রচেষ্ট্রম সহ দক্ষিণ আফ্রিকা প্রবাসী অনেকেই। শোক জানিয়েছে দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগ ও যুবলীগ কেন্দ্রীয় কমিটি সহ আরো অন্যান্য শাখার নেতাকর্মিরা।
এম মাঈন উদ্দিন, মিরসরাই ০১৮১৫৫০০৭০৫।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

বারী ইতালিতে মিরসরাই এসোসিয়েশনের মিলনমেলা

  মিরসরাই প্রতিনিধি ইতালির বারীতে বসবাসরত মিরসরাই উপজেলার প্রবাসীদের সংগঠন মিরসরাই এসোসিয়েশন বারী ইতালির সদস্য নিবন্ধন,...

মিরসরাই সমিতি কাতারের নবনির্বাচিত কমিটির পরিচিত সভা ও শপথ গ্রহণ

মিরসরাই প্রতিনিধি কাতারে বসবাসরত মিরসরাইবাসীর প্রিয় সংগঠন ‘মিরসরাই সমিতি কাতার’র নবনির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক...

মিরসরাই সমিতি কাতারের আহবায়ক রানা, সদস্য সচিব রনি

মিরসরাই প্রতিনিধি মিরসরাই সমিতি কাতারের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ২০২২- ২০২৪ পরিষদ কমিটির...