সোমবার, ২০ এপ্রিল ২০২৬

নৈতিক স্খলন ও আর্থিক অনিয়মের অভিযোগ, দেশে ফিরে আসার নির্দেশ দুই রাষ্ট্রদূতকে

প্রকাশিত :

spot_img

নৈতিক স্খলন ও আর্থিক অনিয়মের অভিযোগে ইরান ও লেবানন থেকে বাংলাদেশের দুই রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। অভিযোগের তদন্তের জন্য গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে ওই দুই কূটনীতিককে সরকার দেশে ফিরিয়ে আনছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা শনিবার প্রথম আলোকে জানান, গত এপ্রিলে ইরানে বাংলাদেশের রাষ্ট্রদূত এ কে এম মুজিবর রহমান ভূঁইয়া ও লেবাননে বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকারকে ঢাকায় ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, নৈতিক স্খলনের অভিযোগে এ কে এম মুজিবর রহমান ভূঁইয়াকে এবং আর্থিক অনিয়মের অভিযোগে আবদুল মোতালেব সরকারকে ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইরানে বাংলাদেশের রাষ্ট্রদূতের বিরুদ্ধে অভিযোগের তদন্তের জন্য জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদকে গত মার্চে তেহরানে পাঠানো হয়। অন্যদিকে লেবাননে বাংলাদেশের রাষ্ট্রদূতের বিরুদ্ধে অভিযোগের তদন্তের জন্য গত বছরের সেপ্টেম্বরে বৈরুতে পাঠানো হয় চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত এম ফজলুল করিমকে। দুটি কমিটিই তদন্ত শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের প্রতিবেদন জমা দেয়।

ঢাকায় ফিরে আসার বিষয়ে জানতে চাইলে লেবানন থেকে রোববার সন্ধ্যায় আবদুল মোতালেব সরকার এই প্রতিবেদককে বলেন, ‘গত এপ্রিলে পররাষ্ট্র মন্ত্রণালয় এক আদেশে আমাকে ঢাকায় ফিরতে বলেছে’

অন্যদিকে ইরানে বাংলাদেশের রাষ্ট্রদূত এ কে এম মুজিবর রহমান ভূঁইয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
এদিকে এ কে এম মুজিবর রহমান ভূঁইয়ার পরিবর্তে ইরানে একজন পেশাদার কূটনীতিক এবং লেবাননে প্রতিরক্ষা বাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তাকে নিয়োগের প্রস্তুতি চলছে। আওয়ামী লীগ সরকার তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর রাষ্ট্রদূত পদে এটাই প্রথম পরিবর্তন।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

রাতভর ঘুমাতে পারেনি সেই মুসলিম শিশুটি, নেয়া হয়েছে হাসপাতালে

  ক্লাসের সেই ঘটনা কোনোভাবেই ভুলতে পারছে না ভারতের মোজাফফরনগরের মুসলিম শিশুটি। রাতে দু’চোখের পাতা...

কোরআন পোড়ানোকে মতপ্রকাশের স্বাধীনতা মনে করা লজ্জাজনক : আর্চবিশপ

  জেরুসালেমের গ্রিক অর্থোডক্স আর্চবিশপ আতাল্লাহ হান্না জোর দিয়ে বলেছেন, 'সুইডেনে কারো কোরআন পোড়ানো এবং...

হিজাব আন্দোলনের সেই তাবাসসুম দ্বাদশের পরীক্ষায় কর্নাটকে প্রথম

  ভারতের কর্ণাটক রাজ্যে হিজাব আন্দোলনের সেই তাবাসসুম দ্বাদশ শ্রেণির পরীক্ষায় কলা বিভাগে প্রথম হয়েছেন।...