বুধবার, ৬ মে ২০২৬

কৃষক লীগের কেন্দ্রীয় নেতাসহ আ’লীগের ২০০ নেতাকর্মী বিএন‌পিতে যোগদান

প্রকাশিত :

spot_img

আওয়ামী লীগের অন্যতম অঙ্গসংগঠন কৃষক লীগের কেন্দ্রীয় সহসভাপতি ফারুক আলম সরকারের নেতৃত্বে প্রায় ২০০ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

২০০ জনের মধ্যে সবাই গাইবান্ধা-৫ (সাঘাটা, ফুলছড়ি) এলাকার স্থানীয় নেতাকর্মী।

রাজধানীর গুলশানে বিএনপি চেয়াপারসনের রাজনৈতিক কার্যালয়ে বুধবার রাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে তারা এ যোগদান করেন।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, গাইবান্ধা জেলা বিএনপি সভাপতি ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল, সহসভাপতি ডা. জিয়াউল ইসলাম জিয়া প্রমুখ।

যোগদানের বিষয়ে ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক বলেন, দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধারে প্রত্যেক সচেতন ব্যক্তিই বিএনপির রাজনীতিকে সমর্থন করবেন। আওয়ামী লীগের নেতা ফারুক আলম সরকারের কাছেও দেশনেত্রী খালেদা জিয়ার ওপর অন্যায় জুলুম ভালো লাগেনি। তাই এসবের প্রতিবাদ হিসেবেই তিনি দলত্যাগ করেছেন।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

যে নেতা নিজের ওয়ার্ডে মাদক নিয়ন্ত্রণ করতে পারে না, তার রাজনীতি করার প্রয়োজন নেই: নুরুল আমিন 

    মিরসরাই প্রতিনিধি রাজনীতি কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার মাধ্যম নয়; বরং জনগণের সেবা ও মানুষের...