সোমবার, ২০ এপ্রিল ২০২৬

‘ট্রাম্পের কাছে প্রিয়া সাহার অভিযোগ সঠিক নয়’

প্রকাশিত :

spot_img

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশি নারী সংখ্যালঘুদের নিয়ে যে তথ্য উপস্থাপন করেছেন তা সঠিক নয় বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত রবার্ট মিলার। শুক্রবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর মেরুল বাড্ডায় বৌদ্ধ বিহার পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

১৭ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করেন চীন, তুরস্ক, কোরিয়া, মিয়ানমারসহ বিশ্বের ১৭টি দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তিরা। সেই সাক্ষাৎকারে অংশ নেন বাংলাদেশের প্রিয়া সাহা। প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে তিনি দাবি করেন, বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছেন।
এ খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হবার পর শুক্রবার বিকেলে ঢাকাস্থ মার্কিন দূতাবাস তাদের অবস্থান স্পষ্ট করলো। এদিন রাজধানীর মেরুল বাড্ডায় বৌদ্ধমন্দির পরিদর্শনে যান মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার। সেখানে পৌঁছালে বৌদ্ধ নেতারা স্বাগত জানান মার্কিন রাষ্ট্রদূতকে। এসময় মিলার মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখেন। পরে বৌদ্ধ নেতাদের সাথে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হন রাষ্ট্রদূত।
বাংলাদেশে বৌদ্ধসহ বিভিন্ন ধর্মের অনুসারীদের ব্যাপারে খোঁজ খবর নেন তিনি। পরে সাংবাদিকদের মিলার বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে বাংলাদেশি নারী যে বক্তব্য দিয়েছেন তা সঠিক নয়। বাংলাদেশের বিভিন্ন স্থান ঘুরে বেড়ানোর কথা জানিয়ে মিলার বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রতি প্রশংসা পাওয়ার যোগ্য।
এদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, প্রিয়া সাহার বক্তব্য খতিয়ে দেখা হবে।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

রাতভর ঘুমাতে পারেনি সেই মুসলিম শিশুটি, নেয়া হয়েছে হাসপাতালে

  ক্লাসের সেই ঘটনা কোনোভাবেই ভুলতে পারছে না ভারতের মোজাফফরনগরের মুসলিম শিশুটি। রাতে দু’চোখের পাতা...

কোরআন পোড়ানোকে মতপ্রকাশের স্বাধীনতা মনে করা লজ্জাজনক : আর্চবিশপ

  জেরুসালেমের গ্রিক অর্থোডক্স আর্চবিশপ আতাল্লাহ হান্না জোর দিয়ে বলেছেন, 'সুইডেনে কারো কোরআন পোড়ানো এবং...

হিজাব আন্দোলনের সেই তাবাসসুম দ্বাদশের পরীক্ষায় কর্নাটকে প্রথম

  ভারতের কর্ণাটক রাজ্যে হিজাব আন্দোলনের সেই তাবাসসুম দ্বাদশ শ্রেণির পরীক্ষায় কলা বিভাগে প্রথম হয়েছেন।...