সোমবার, ২০ এপ্রিল ২০২৬

শারজায় সড়ক দুর্ঘটনায় বাংলদেশি দুই বোন নিহত

প্রকাশিত :

spot_img

সংযুক্ত আরব আমিরাতের শারজায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশের একই পরিবারের দুইজন নিহত হয়েছে।

নিহত তাসফিয়া (১৬) ও তাজু (৬) চট্টগ্রামের প্রবাসী মোহাম্মদ ইকবালের মেয়ে। মঙ্গলবার শারজার আল গোবাইবা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের স্বজন নয়ন জানান, তাসফিয়ারা চার বোন প্রায় প্রতিদিন রাস্তা পার হয়ে টিউশন পড়তে যেত। মঙ্গলবার বিকেলে শারজা বাংলাদেশ সমিতির কাছাকাছি সিগন্যালে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির একটি ল্যান্ড ক্রুজার গাড়ি তাদের ধাক্কা দিলে তাসফিয়া ও তাজু ঘটনাস্থলে মারা যায়।

তিনি জানান, নিহতদের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ। তাসফিয়া শারজাস্থ পাকিস্তানি স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল।

এ ব্যাপারে দুবাই বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (শ্রম) ফকির মুহাম্মদ মনোয়ার হোসেনের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি এখনো জানেন না বলে জানান।

তিনি বলেন, ‌’সাধারণত দুর্ঘটনায় মৃত্যু হলে স্থানীয় পুলিশ এসব বিষয়গুলো দেখাশোনা করে। তারা মৃত্যু সনদ দিলে সেটি নিয়ে নিহতদের পরিবারের কেউ আমাদের কাছে আসেন।’

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

বারী ইতালিতে মিরসরাই এসোসিয়েশনের মিলনমেলা

  মিরসরাই প্রতিনিধি ইতালির বারীতে বসবাসরত মিরসরাই উপজেলার প্রবাসীদের সংগঠন মিরসরাই এসোসিয়েশন বারী ইতালির সদস্য নিবন্ধন,...

মিরসরাই সমিতি কাতারের নবনির্বাচিত কমিটির পরিচিত সভা ও শপথ গ্রহণ

মিরসরাই প্রতিনিধি কাতারে বসবাসরত মিরসরাইবাসীর প্রিয় সংগঠন ‘মিরসরাই সমিতি কাতার’র নবনির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক...

মিরসরাই সমিতি কাতারের আহবায়ক রানা, সদস্য সচিব রনি

মিরসরাই প্রতিনিধি মিরসরাই সমিতি কাতারের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ২০২২- ২০২৪ পরিষদ কমিটির...