সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ক্যান্সার আক্রান্ত রোগীর চিকিৎসার্থে মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও খান কল্যান ট্রাষ্টের অনুদান

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে ক্যান্সার আক্রান্ত ছেমন আরার চিকিৎসার জন্য আর্থিক অনুদান দিয়েছে মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও সমিতির সভাপতি, বিশিষ্ট শিল্পপতি, দানবীর ফখরুল ইসলাম খাঁন সিআইপির নামে প্রতিষ্ঠিত খাঁন কল্যান ট্রাষ্ট। বৃহস্পতিবার ( ১০ অক্টোবর) সন্ধ্যায় ছেমন আরার মেয়ে রানি আক্তারের হাতে প্রায় ২৬ হাজার টাকা তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন মিরসরাই প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম  সিনিয়র যুগ্ম সম্পাদক মাঈন উদ্দিন, মিরসরাই সমিতি,সংযুক্ত আরব আমিরাত এর সিনিয়র সদস্য মুজিবুর রহমান, এফ.আই.কে, প্রোপার্টিজ ডেভেলপমেন্ট লিঃ বাংলাদেশ কর্মকর্তা মোহাম্মদ জিয়াউল রহমান,মোহাম্মদ আমজাদ হোসেন নোমান।

উল্লেখ্য, দেড় বছর পূর্বে স্বামী পরিত্যক্ত মিরসরাইয়ের মঘাদিয়া মিয়াপাড়া এলাকার গৃহীনি ছেমন আরার মুখে ও গলায় ক্যান্সার ধরা পড়েছে। কিন্তু দারিদ্রতার কারণে তার চিকিৎসা করা সম্ভব হচ্ছেনা। কলেজ পড়ুয়া একমাত্র মেয়ে রানু টিউশনী যা আয় করে তা দিয়ে কোনমতে চিকিৎসা শুরু করেছেন। তার পড়ালেখা, সংসার ও মায়ের চিকিৎসা। কিন্তু আর পারছেন না। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ডাক্তার বলেছে দ্রত অপারেশন করাতে হবে। না হয় বাঁচানো যাবে না। অসহায় মেয়েটি তার মাকে বাঁচানোর জন্য সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগীতা কামনা করছেন।
সাহায্য পাঠাতে এই নম্বরে বিকাশ করুন (০১৮৭৪২৩৪৬৬২) রানু আক্তার

এম মাঈন উদ্দিন, মিরসরাই ০১৮১৫৫০০৭০৫।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

বারী ইতালিতে মিরসরাই এসোসিয়েশনের মিলনমেলা

  মিরসরাই প্রতিনিধি ইতালির বারীতে বসবাসরত মিরসরাই উপজেলার প্রবাসীদের সংগঠন মিরসরাই এসোসিয়েশন বারী ইতালির সদস্য নিবন্ধন,...

মিরসরাই সমিতি কাতারের নবনির্বাচিত কমিটির পরিচিত সভা ও শপথ গ্রহণ

মিরসরাই প্রতিনিধি কাতারে বসবাসরত মিরসরাইবাসীর প্রিয় সংগঠন ‘মিরসরাই সমিতি কাতার’র নবনির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক...

মিরসরাই সমিতি কাতারের আহবায়ক রানা, সদস্য সচিব রনি

মিরসরাই প্রতিনিধি মিরসরাই সমিতি কাতারের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ২০২২- ২০২৪ পরিষদ কমিটির...