শনিবার, ২৫ জুলাই ২০২৬

জোরারগঞ্জে র‌্যাব পরিচয়ে ব্যবসায়ীর দুই লাখ টাকা ছিনতাই

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের জোরারগঞ্জে মোরশেদ আলম নামে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধর করে দুই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার বিকালে জোরারগঞ্জ থানাধীন মধ্যম সোনাপাহাড় আরশী নগর এলাকা থেকে একদল ছিনতাইকারী র‌্যাব পরিচয়ে তাকে তুলে নিয়ে যায়। এঘটনায় রাতে জোরারগঞ্জ থানায় তিনি একটি মামলা দায়ের করেছেন।
ব্যবসায়ী মো. মোরশেদ আলম জানান, গত বুধবার দুপুরের দিকে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের বারইয়ারহাট পৌরসভার শাখা থেকে তিনি দুই লাখ টাকা ঋণ উত্তোলন করেন। ওই টাকা নিয়ে তিনি বারইয়ারহাট উত্তরা বাস ষ্ট্র্যান্ড থেকে মিরসরাই আসার জন্য উত্তরা বাসে উঠেন। কিন্তু মধ্যম সোনাপাহাড় আরশী নগর এলাকায় একটি মাইক্রোবাস উত্তরা বাসটি গতিরোধ করে। এসময় পোশাকে ইংরেজিতে র‌্যাব লেখা ২ জন লোক বাসে উঠে তার নাম জিজ্ঞাসা করে। নাম বলার এক পর্যায়ে তারা তাকে মাদক ব্যবসায়ী অপবাদ দিয়ে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে বাস থেকে নামিয়ে ফেলে এবং সেখানে আগে থেকে থাকা তাদের মাইক্রোবাসে উঠিয়ে ঢাকার দিকে নিয়ে যায়। মাইক্রোবাসে উঠানো পর থেকে তারা মো. মোরশেদ আলমকে মারধর করে এবং তার সাথে থাকা দুই লাখ টাকা ও দুইটি মোবাইল ফোন নিয়ে ফেলে। পরে তারা তার হাত ও চোখ বেঁধে কুমিল্লার চেওরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ফেলে চলে যায়। সেখানের স্থানীয় এক মহিলার সহযোগীতার তিনি হাত ও চোখের বাঁধন খুলে বারইয়ারহাট আসেন।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন ভুঁইয়া জানান, এ বিষয়ে একটি মামলা হয়েছে। মহাসড়কে এমন একটি চক্র কাজ করছে। শীঘ্রই চক্রটিকে আমরা নির্মল করতে পারবো।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...