শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ের ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন টিপু সভাপতি, ফিরোজ সম্পাদক

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনের ২য়পর্বে বিনাপ্রতিদ্বন্ধিতায় পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন ফরিদুল হাসান টিপু ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ।

সম্মেলনের প্রথম পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক গনপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

কমলদহ আল আমিন কনভেশন সেস্টারে অনুষ্ঠিত সম্মেলনে ফরিদুল হাসান টিপুর সভাপতিত্বে ও ফজলুল কবির ফিরোজের সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ মোহাম্মদ আতাউর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আনোয়ার বাহার চৌধুরী, সদস্য মহিউদ্দিন রাশেদ,কবি কাইয়ুম নিজামী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী।

প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে তখন একটি চক্র ষড়যন্ত্র করে চলছে। কিন্তু আল্লাহর রহমতে এদেশের জনগনের ভালোবাসায় ষড়যন্ত্রকারীর কখনো সফল হবে না। ২০২০ সালে আমরা মুজিব বর্ষ উদযাপন করবো ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, ওয়াহেদপুর এক সময় জামায়াত বিএনপির ঘাঁটি ছিলো। টিপু ও ফিরোজের নেতৃত্বে এখন আওয়ামীলীগের দুর্গে পরিনত হয়েছে। এই জনপদকে এবং ইউনিয়ন আওয়ামীলীগকে সুসংগঠিত শক্তিশালী করার জন্য টিপু ফিরোজকে ধন্যবাদ জানাই।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...