তরুণ সমাজকর্মী, বিশিষ্ট ব্যবসায়ী,মিরসরাই প্রেসক্লাবের দাতা সদস্য মোঃ মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া কনকের পিতা আলহাজ্ব মাহবুবুর রহমান ভূঁইয়া অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে চট্টগ্রাম শহরের জিইসি মেডিকেল সেন্টারের ৮১৮ নম্বর কেবিনে ভর্তি করা হয়েছে। মিরসরাই উপজেলার ৯ নং মিরসরাই সদর ইউনিয়নের মিঠাছড়া এলাকার হাবিব উল্লাহ ভূঁইয়া বাড়ির ফরহেজগার এই মানুষটির সুস্থ্যতা কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন তার সন্তান কনক।



