শনিবার, ৩০ মে ২০২৬

বিসিবি সাকিবের পাশে আছে, বললেন প্রধানমন্ত্রী

প্রকাশিত :

spot_img

 

ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব আইসিসিকে অবহিত না করায় ১৮ মাসের নিষেধাজ্ঞার মুখে পড়তে যাওয়া টেস্ট ও ট-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সব ধরনের সহযোগিতা দেবে বলে মঙ্গলবার জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জোট-নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৮তম সম্মেলন উপলক্ষে প্রধানমন্ত্রীর সদ্য সমাপ্ত আজারবাইজান সফর নিয়ে তার সরকারি বাসভবন গণভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বিসিবি তার (সাকিব) পাশে আছে এবং তাকে সব ধরনের সহযোগিতা দেবে।’

তবে প্রধানমন্ত্রী আরও বলেন, আইসিসি যদি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় তাহলে সে বিষয়ে তেমন কিছু করার থাকবে না। তিনি বলেন, এটা ঠিক যে সাকিব ভুল করেছে এবং তার ভুলটি বুঝতেও পেরেছে। ‘তার এটি আইসিসিকে জানানো উচিত ছিল।’

১৩ দফা দাবি আদায়ে ক্রিকেটারদের ধর্মঘট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ক্রিকেটাররা এমন ধর্মঘটে যেতে পারে তা তিনি কখনো শুনেননি। তার মতে, সাধারণত প্রথমে দাবিগুলো তুলে ধরা হয় এবং পরে নোটিশ দিয়ে ধর্মঘট ডাকা হয়।

গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, আইসিসির নির্দেশনা অনুসারে বাংলাদেশের ভারত সফরের আগের প্রস্তুতি থেকে সাকিবকে বিরত রাখা হয়েছে। বছর দুই আগে ম্যাচ ফিক্সিং সংক্রান্ত একটি প্রস্তাব সাকিবের কাছে এসেছিল। তিনি তাৎক্ষণিকভাবে সে প্রস্তাব প্রত্যাখ্যান করলেও বিসিবি বা আইসিসির দুর্নীতি দমন ইউনিট আকসুকে অবগত করেননি।

সাকিব সম্প্রতি আকসুর তদন্ত কর্মকর্তাদের কাছে বিষয়টি স্বীকার করেছেন বলেও গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। সূত্র : ইউএনবি

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ

মিরসরাই প্রতিনিধি ::: মিরসরাই প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮...