বুধবার, ২২ জুলাই ২০২৬

৫ বছরের জন্য নিষিদ্ধ শাহাদাত

প্রকাশিত :

spot_img

 

বরাবরই মারামারিতে পটু ক্রিকেটাঙ্গনের ‘ব্যাড বয়’ শাহাদাত হোসেন। এবার সতীর্থকে পেটানোর দায়ে তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সব ধরনের ক্রিকেট থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে।

এর আগেও বেশ কয়েকবার শাস্তির মুখোমুখি হয়েছেন দেশের হয়ে ৩৮ টেস্ট, ৫১ ওয়ানডে ও ছয়টি টি২০ খেলা শাহাদাত। তাছাড়া গৃহকর্মীকে নির্যাতনের দায়ে শাহাদাত ও তার স্ত্রীকে জেল খাটতে হয়েছিল।

সোমবার জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডের ম্যাচে সতীর্থ আরাফাত সানি জুনিয়রকে পেটানোর দায়ে তার ওপর এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

মঙ্গলবার সকালে বিসিবির টেকনিক্যাল কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভাশেষে এ সিদ্ধান্তের কথা জানান বিসিবির টেকনিক্যাল কমিটির প্রধান মিনহাজুল আবেদীন নান্নু।

শাহাদাতকে পাঁচ বছর নিষিদ্ধের পাশাপাশি তিন লাখ টাকা জরিমানাও করা হয়েছে। ৫ বছর সাজার মধ্যে প্রথম তিন বছর পুরোপুরি নিষিদ্ধ এবং পরবর্তী দুই বছর মওকুফযোগ্য নিষেধাজ্ঞা দেয়া হয়েছে শাহাদাতকে।

এদিকে পেসার শাহাদাত এ ঘটনার জন্য অনুতপ্ত। ক্ষমাও চেয়েছেন তিনি। সোমবার এ ঘটনার পর ৩৩ বছর বয়সী এ পেসার বলেন, ‘আমি অনেক বড় ভুল করেছি। ওই কর্মকাণ্ডের জন্য আমি লজ্জিত, দুঃখিত। আমি অনুতপ্ত।’

তিনি বলেন, ‘আমার মাথা ঠিক ছিল না। এখন বুঝতে পারছি কাজটি ভালো হয়নি। আমি বিসিবিতে গিয়ে নিজের ভুল স্বীকার করব। কৃতকর্মের জন্য বোর্ডের কাছে আনুষ্ঠানিকভাবে অনুতাপ ও দুঃখ প্রকাশ করব।’

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...