মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
Home Blog Page 101

সুবিধা বঞ্চিত ৪৩০ পরিবারে শান্তিনীড়ের ঈদ উপহার

 

মিরসরাই প্রতিনিধি

ঈদের আনন্দ যাদের ছুঁতে পারেনা এমন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে বরাবরের মত ত্রাণ বিতরণ করল মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা শান্তিনীড়। সংস্থার সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেলের সভাপতিত্বে ও দুস্থ ও ত্রাণ সম্পাদক রায়হান চৌধুরীর সঞ্চালনায় বৃহষ্পতিবার (২০ এপ্রিল) সংস্থার ১৩তম শান্তিনীড় ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
সংস্থার সদস্যবৃন্দ কর্তৃক তালিকাকৃত মধ্যবিত্ত, নিন্মবিত্ত, কর্মহীন ও অসহায় ৪৩০টি পরিবারের মাঝে খাবার সামগ্রী পৌঁছে দেয় সংস্থার স্বেচ্ছাসেবীরা। এর মধ্যে ছিল সেমাই, চিনি, তৈল, মটর ডাল, দুধ, আটা, আলু, লবণ, পিয়াজ, চাপাতা, নুডলস ইত্যাদি।

এসময় সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করেন শান্তিনীড় উপদেষ্ঠা ও মিরসরাই সমিতি কক্সবাজারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সমকালের মিরসরাই প্রতিনিধি বিপুল দাশ, সাবেক সভাপতি ইয়াছিন আরাফাত সোহাগ, সহ-সভাপতি মুহাম্মদ দিদারুল আলম, সাধারণ সম্পাদক মৃদুল চন্দ্র দাশ, সিনিয়র সদস্য গিয়াস উদ্দিন, হেলাল উদ্দিন, আলমগীর ভূইয়া। এসময় আরো উপস্থিত ছিলেন সংস্থার সিনিয়র সহ-সভাপতি নিজাম উদ্দিন, যুগ্ম সম্পাদক শেখ কামরুল হাসান নিজামী, সাংগঠনিক সম্পাদক মাঈন উদ্দিন শামীম, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আরিফ, প্রচার ও দপ্তর সম্পাদক মোঃ আজিম উদ্দিন, বৃত্তির সদস্য সচিব মো. আবু সায়েদ, সাংবাদিক কামরুল ইসলাম, সাংবাদিক দিদারুল আলম, সাংবাদিক ইমাম হোসেন, আবু বকর ছিদ্দিক রিশাত, আলী জাবের, আজাদ হোসেন, ইমাম হোসেন, সরোয়ার মাহাবুব রাব্বী, আবদুল আজিজ, এমরান হোসেন রাসেল, রিয়াজ উদ্দিন প্রমুখ।

সংস্থার সভাপতি আশরাফ উদ্দিন সোহেল জানান, শান্তিনীড়’র নিয়মিত কার্যক্রমের একটা অংশ সমাজের দুস্থ মানুষের মাঝে ঈদের পূর্বে ত্রাণ বিতরণ কার্যক্রম যা বিগত ১৩ বছর যাবত চলমান কিন্তু চাহিদার পরিমাণে অত্র কার্যক্রম অতীব নগণ্য। ফলশ্রুতিতে অনেক গরীব ও অসহায়দের আমাদের খালি হাতে ফিরিয়ে দিতে হয় যা দেখে আমাদের মনের গভীরে পীড়া দেয়, খুব কষ্ট হয়। তিনি আরও জানান, আমরা মনে প্রাণে বিশ্বাস করি, সমাজের দরিদ্র পীড়িত মানুষদের দুঃখ-কষ্ট লাঘবে বিত্তবানরা সকলে নিজ নিজ এলাকায় এগিয়ে আসবেন।

সংস্থার সাধারণ সম্পাদক মৃদুল দাশ জানান, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারও আমরা উপজেলার ৪৩০টি পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছি। এতে শান্তিনীড়ের সকল সদস্য, উপদেষ্টামন্ডলী, পৃষ্ঠপোষক, আজীবন সদস্য এবং শুভানুধ্যায়ীদের মাধ্যমে ফান্ড সংগ্রহ করা হয়েছে।

গরম কমলেও স্বস্তি নেই

 

দেশজুড়ে তীব্র গরমে হাঁসফাঁস করছে মানুষ। গতকাল থেকে হালকা বাতাস বইলেও গরমের অস্বস্তি কমছে না। আজ সকালে ঢাকার আকাশে মেঘের আনাগোনা থাকলেও, বেলা বাড়ার সাথে সাথে মেঘ কেটে রোদ উঠেছে। তবে ঢাকার তাপমাত্রা কিছুটা কমলেও স্বস্তি নেই।

 

সকাল ৭টায় আবহাওয়া অধিদফতর ঢাকা ও এর আশপাশের এলাকার আগামী ছয় ঘণ্টার আবহাওয়া বার্তায় বলা হয়েছে, সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল মঙ্গলবার এ সময় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ।

চলতি এপ্রিল মাসের শুরু থেকে দেশজুড়ে প্রচণ্ড গরম পড়েছে। এখন দেশের বিভিন্ন এলাকায় বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। কোথাও আছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। তবে দেশের সর্বোচ্চ তাপমাত্রা কমছে একটু করে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে, ৪২ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন পাবনার ঈশ্বরদীতে তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস। সবচেয়ে বেশি তাপমাত্রা কমেছে সিলেট, চট্টগ্রাম ও খুলনা বিভাগে। এখানকার জেলাগুলোয় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমেছে।

দেশের বিভিন্ন অঞ্চলের মতো রাজধানীতে তাপমাত্রা একটু একটু করে কমছে। তবে তাপমাত্রা কমলেও গরম কমেনি। চার দিন আগেও বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেক কম ছিল। এতে গরম প্রচণ্ড হলেও ঘাম হয়েছে কম। এখন আর্দ্রতা বাড়তে শুরু করেছে। গরমের মধ্যেও বেড়েছে বাতাসের পরিমাণ। তাতে ঘাম ঝরছে বেশি করে।

রাজধানীতে বৃষ্টির দেখা নেই। আবহাওয়া অধিদপ্তর বলছে, রাজধানীতে যে তীব্র গরম, তা অব্যাহত থাকতে পারে।

আগামী ছয় ঘণ্টায় রাজধানী ও এর আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

 

জিয়া পরিবারকে রাজনীতির বাইরে রাখার হীন চক্রান্ত করছে সরকার : মির্জা ফখরুল

 

সরকার জিয়া পরিবারের সকল সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা, প্রহসনমূলক বিচার ও ফরমায়েসী রায় দিয়ে বেগম খালেদা জিয়া, তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেয়ার হীন চক্রান্ত করে আসছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

তিনি বলেন, সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও মিথ্যা মামলার বিচার কাজ শুরু করার লক্ষ্য হচ্ছে তারেক রহমান ও ডা: জোবাইদা রহমানকে রাজনীতির বাইরে রাখা।

আজ বুধবার গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। দলটির জাতীয় স্থায়ী কমিটির ১৭ এপ্রিল এ অনুষ্ঠিত ভার্চুয়াল সভার সিদ্ধান্ত সমূহ জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান।

সভায় আলোচ্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা শেষে নিম্নে বর্ণিত সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়।

মির্জা ফখরুল বলেন, সভায় বিগত ১০ এপ্রিল ২০২৩ তারিখে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ পঠিত ও অনুমোদিত হয়। মহাসচিব সিদ্ধান্ত সমূহ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে সভাকে অবহিত করেন।

তিনি বলেন, সভায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডা: জোবাইদা রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় চার্জ গঠন ও বিচার শুরু করায় আদালতের নির্দেশে ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হয়। সভা মনে করে বিরোধী দলকে নির্মূল করার নীল নকশার অংশ হিসেবে ১/১১ অবৈধ সরকারের সঙ্গে যোগ সাজশে গণতন্ত্র ও স্বাধীনতার শত্রুরা পরিকল্পিতভাবে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক পরিবার শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান জোবায়দা রহমান এবং এই জিয়া পরিবারের সকল সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা, প্রহসনমূলক বিচার ও ফরমায়েসী রায় দিয়ে বেগম খালেদা জিয়া, তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেয়ার হীন চক্রান্ত করে আসছে। সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও মিথ্যা মামলার বিচার কাজ শুরু করার লক্ষ্য হচ্ছে তারেক রহমান ও ডা: জোবাইদা রহমানের রাজনীতির বাইরে রাখা। প্রকৃত পক্ষে অবৈধ সরকার বাংলাদেশকে গণতন্ত্রহীন একটি এক দলীয় শাসন ব্যবস্থা রাষ্ট্রে পরিণত করতে চায়। জিয়া পরিবাররই নয়, বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী, গণতন্ত্রকামী বিরোধী দলের প্রায় ৪০ লক্ষ নেতাকর্মী ও সমর্থনকারীর বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা, গ্রেফতার, কারাগারে নির্যাতন, হত্যা, গুম ও খুনের মাধ্যমে সারাদেশে ভয়ের রাজত্ব সৃষ্টি করছে। লক্ষ্য, দেশে কর্তৃত্ববাদী এক নায়কতান্ত্রীক ফ্যাসীবাদকে চিরস্থায়ী করা।

মহাসচিব বলেন, সভা মনে করে, তারেক রহমান ও ডা: জোবায়দা রহমানের বিরুদ্ধে এই চক্রান্ত জনগণ গ্রহণ করবে না। জনগণের ঐক্য ও দূর্বার গণআন্দোলনের মধ্য দিয়ে এই অবৈধ সরকারকে বাধ্য করতে হবে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ বন্দী সকল নেতাকর্মীর মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও ডা: জোবায়দা রহমানসহ সকল নেতাকর্মীর বিরুদ্ধে রুজুকৃত মামলা প্রত্যাহার, অবৈধ সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর, নতুন নির্বাচন কমিশন গঠন করে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করে, নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন পার্লামেন্ট ও জনগণের সরকার গঠন করতে এটাই এই সময়ে সারাদেশের জনগণের দাবি।

সভা সকল রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তি এবং জনগণকে এই লক্ষে ঐক্যবদ্ধ গণ-আন্দোলন গড়ে তোলার আহ্বান জানায়।

বিএনপির এই নেতা বলেন, সভায়, ঢাকা মহানগর, বঙ্গবাজারসহ বিভিন্ন বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। একইসঙ্গে অবৈধ সরকার প্রধান শেখ হাসিনাসহ সরকারের মন্ত্রীদের বিএনপিকে দোষারোপ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সভা মনে করে অবাধ, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘটন না করে বিরোধী দলের প্রতি আঙ্গুল তোলা ‘উদোর পিন্ডে বুধোর ঘাড়ে’ চাপানোর কৌশল। অগ্নিকাণ্ডগুলোর প্রতিটাই এই সরকারের ব্যর্থতার কারণে সংঘঠিত হচ্ছে। দায়িত্বপ্রাপ্ত দফতর ও সংগঠন গুলোর তদারকির অভাব, সীমাহীন উদাসীনতা এবং দুর্নীতির কারণেই পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। অন্যদিকে জনগণকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন থেকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার অপকৌশল মাত্র।

তিনি বলেন, সভায় অবিলম্বে দোষারোপ পরিত্যাগ করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ নির্ণয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। সভায় আগামী ১ মে আর্ন্তজাতিক শ্রমিক দিবস পালনের জন্য শ্রমিক দলকে যথাযথ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। সাংগঠনিক কয়েকটি বিষয়ে আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও মিডিয়া সেলের আহবায়ক জহির উদ্দিন স্বপন।

 

সাংবাদিক মিঠুর মায়ের ইন্তেকাল, দাফন সম্পন্ন

মিরসরাই প্রতিনিধি :::
মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক কালের কণ্ঠের মিরসরাই প্রতিনিধি এনায়েত হোসেন মিঠুর মাতা সকিনা বেগম (৬০) ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। সোমবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৬ টায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। এএকইদিন দুপুর ২টায় মিঠাছরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
সকিনা বেগম দুর্গাপুর ইউনিয়নের পূর্ব দুর্গাপুর এলাকার মাহমুদ আলী ভূঁঞা বাড়ীর কবির আহম্মদের স্ত্রী। মৃত্যুকালে তিনি স্বামী, ৩ ছেলে, ২ মেয়ে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমার জানাযায় উপস্থিত ছিলেন, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূইয়া, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন, মিরসরাই উপজেলা নাগরিক কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ নুরুল আফছার, মিরসরাই সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমরান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এম সাইফুল্লাহ দিদার, মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক চেয়ারম্যান নুরুল আবছার, সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী, মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, সাবেক সভাপতি শারফুদ্দীন কাশ্মীর, মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেদায়েত উল্লাহ চৌধুরী, মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামশেদ আলম, শান্তিনীড় সভাপতি আশরাফ উদ্দিন সোহেল।
এদিকে সাংবাদিক এনায়েত হোসেন মিঠুর মাতা সকিনা বেগমের মৃত্যুতে মরহুমের পরিবারের প্রতি গভির শোক প্রকাশ করেছেন, মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, সাবেক চেয়ারম্যান নুরুল আমিন, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার, মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, সদস্য সচিব গাজী নিজাম উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

 

মিরসরাই মডেল মসজিদ, সাস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে হামদ, নাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাই উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে হামদ নাত ও কেরাত প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। সোমবার দুপুর ২টায় মিরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও মডেল মসজিদের উপদেষ্টা আলহাজ্ব জসিম উদ্দিন। উপজেলা নির্বাহী অফিসার ও মডেল মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাহফুজা জেরিন সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগীতায় হামদ নাত ও কেরাত প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন অতিথিরা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, আবুতোরাব ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলাম নিজামী, মিরসরাই প্রেসক্লাবের সভাপতি ও মডেল মসজিদ পরিচালনা কমিটির সদস্য নুরুল আলম, মিরসরাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভূঁইয়া প্রমুখ।
সকাল ১০ টা থেকে মডেল মসজিদে হামদ নাত ও কেরাত প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান, মাওলানা শফিকুল ইসলাম নিজামী, নাছির উদ্দীন, মাওলানা আরিফুর রহমান,
৩টি বিষয়ে ৪৮জন বিজয়ীকে সম্মাননা ক্রেস্ট, সনদ, সবার জন্য রজনীগন্ধা ফুল ও কেন্ডির দেওয়া হয়।

পুরুষ্কার পাওয়ার পর বিজয়ীদের মুখে উচ্ছ্বাসের হাসি ফুটে উঠে।

মিরসরাই উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য- দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) উপজেলা, বারইয়ারহাট পৌর, মিরসরাই পৌর বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত ইফতারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিগত জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম- ১ মিরসরাই আসনে ধানের শীষ মনোনিত প্রার্থী, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান। বারইয়ারহাট পৌর বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজীর সভাপতিত্বে ও মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরোয়ার আলমগীর, সম্মিলিত পেশাজীবি পরিষদের আহবায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা শওকত আজম খাজা, কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বদরুল আলম বদরু। আরো বক্তব্য রাখেন মিরসরাই পৌর বিএনপির সদস্য সচিব জাহিদ হুসাইন, বিএনপি নেতা শেখ শাহাদাত হোসেন, এডভোকেট শহীদুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শাহীনুল ইসলাম স্বপন, বিএনপি নেতা রোটারিয়ান জসীম উদ্দিন, মিরসরাই থানা যুবদলের আহবায়ক কামাল উদ্দিন, জোরারগঞ্জ থানা যুবদলের আহবায়ক সিরাজুল ইসলাম, বারইয়ারহাট পৌর যুবদলের সভাপতি নুরুল আবছার মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মো. ফোরকান উদ্দিন চৌধুরী, মিরসরাই পৌর যুবদলের সদস্য সচিব কামরুল হাসান সবুজ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আলম নোমান, ছাত্রদল নেতা মিনহাজ উদ্দিন টিটু, মোহন দে সহ নেতৃবৃন্দ। দোয়া ও ইফতার মাহফিলে ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভার বিএনপি, ছাত্রদল, যুবদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন চেয়ারম্যান বলেন, দেশ আজ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও সাধারণ মানুষের জীবনযাত্রা নাভিশ^াষ হয়ে পড়েছে। এসরকারের পতন ছাড়া জনগনের ভাগ্য পরিবর্তন হবে না। আগামীতে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে সরকার পতন আন্দোলনে সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

 

মিরসরাইয়ের ভোরের বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের সাহেরখালী ভোরের বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন হয়েছে। রোববার (১৬ এপ্রিল) দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। ব্যাংকের বড়দারোগাহাট শাখার ম্যানেজার মো. মাজহারুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ১৬ নং সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী, ব্যাংকের ভোরের বাজার শাখার ইনচার্জ মো. জসীম উদ্দিন। আলোচনা সভা শেষে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে শাখা উদ্বোধন করেন অতিথিবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বাজারের ব্যবসায়ি, জনপ্রতিনিধি, রাজনৈতিক, পেশাজীবি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

মানুষের জানমালের ন্যূনতম নিরাপত্তা নেই : মির্জা ফখরুল

 

সরকার দমন-পীড়ন চালিয়ে জনগণের মৌলিক অধিকার হরণ এবং বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর ক্রমাগত জুলুম-নির্যাতনের ফলে দেশে চরম ভীতিকর অবস্থা বিরাজ করছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন মানুষের জানমালের ন্যূনতম নিরাপত্তা নেই।

 

শুক্রবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী ফ্যাসিষ্ট ও কর্তৃত্ববাদী শাসকগোষ্ঠী গণতান্ত্রিক আচার-আচরণ ত্যাগ করে অগণতান্ত্রিক পন্থায় একপেশে নীতিতে দেশ শাসন করছে। জনগণকে উপেক্ষা করে আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর অতিমাত্রায় নির্ভরশীলতার কারণেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। যার ফলশ্রুতিতে বিরোধী দলীয় নেতাকর্মীসহ সাধারণ নাগরিকদের জীবনযাত্রা এখন চরম হুমকির মুখে।
তিনি বলেন, সারাদেশে বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর আইন-শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীদের নির্যাতন-নিপীড়নের পাশাপাশি চলছে গ্রেফতারি অভিযানের হিড়িক। তারই ধারাবাহিকতায় ময়মনসিংহ দক্ষিণ জেলাধীন মুক্তাগাছা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুরশিদুজ্জামান সাইফুলকে বিনা কারণে গ্রেফতার ও জেল হাজতে পাঠানো হয়েছে।

ফখরুল বলেন, দমন-পীড়ন চালিয়ে জনগণের মৌলিক অধিকার হরণ এবং বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর ক্রমাগত জুলুম নির্যাতনের ফলে দেশে চরম ভীতিকর অবস্থা বিরাজ করছে। মানুষের জানমালের ন্যূনতম নিরাপত্তা নেই। গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অসহনীয় মূল্যবৃদ্ধিতে জনজীবন যখন অতিষ্ঠ, তখন আওয়ামী অবৈধ শাসকগোষ্ঠী সবকিছুকে অগ্রাহ্য করে রাষ্ট্রক্ষমতা ধরে রাখতে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর বেপরোয়া জুলুম শুরু করেছে।

তিনি বলেন, এই নিশিরাতের আওয়ামী সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই তারা জনদুর্ভোগ লাঘবে সচেষ্ট না হয়ে জনগণের ওপর জুলুম চালিয়ে ক্ষমতা রক্ষা করতেই কেবল সচেষ্ট থাকে। তবে আওয়ামী অপশাসন ও জুলুম থেকে রেহাই পেতে জনগণ এখন রাস্তায় নামতে শুরু করেছে।

সকল অসত্য ও বানোয়াট মামলায় জামিনে থাকা সত্ত্বেও ময়মনসিংহ দক্ষিণ জেলাধীন মুক্তাগাছা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুরশিদুজ্জামান সাইফুলকে কোনো কারণ ছাড়াই গ্রেফতার ও জেল হাজতে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল তার বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

ঘন ঘন আগুন লাগার কারণ নাশকতা কিনা তদন্ত করা দরকার : ফায়ার ডিজি

 

রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে। তবে মার্কেটে দাহ্য পদার্থ থাকায় আগুন পুরোপুরি নেভাতে সময় লাগবে।

 

শনিবার সকাল সোয়া ১০টার দিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো: মাইন উদ্দিন এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। নিরাপত্তার স্বার্থে একটু দেরিতে জানানো হয়েছে।

ডিজি মাইন উদ্দিন বলেন, ঘন ঘন আগুন লাগার কারণ কোন নাশকতা নয়তো, তদন্ত করে দেখা দরকার।

এর আগে শনিবার ভোরে এই আগুন লাগে। আগুন নেভাতে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার জানান, ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে এ আগুন লাগে এবং ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এখন পর্যন্ত ১১ জন ফায়ার সদস্যসহ ২২ জন ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে ফায়ার সার্ভিসের সাথে কাজ করছে সেনাবাহিনী ও নৌ বাহিনীর সদস্যরাও। আর সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবির সদস্যরা কাজ করছে।

 

হজ্ব যাত্রীদের সাথে আওয়ামী লীগ নেতা কামরুলের কুশল বিনিময়

নিজস্ব প্রতিবেদক

মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়ন থেকে পবিত্র ওমরা হজ্ব পালনের জন্য বিদায়ী যাত্রীদের সাথে কুশল বিনিময় করেছেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হোসেন। করেরহাট বাজারে আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির হয়ে হজ্ব যাত্রীদের বিদায় দেন। এসময় তাদের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি হজ্বে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির জন্য দোয়া করার অনুরোধ করেন।

হজ্ব পালনের উদ্দেশ্যে রওনা হওয়া করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক তাইফ উদ্দিন বলেন, আমরা পবিত্র ওমরা হজ্ব পালনের জন্য সৌদি আরব যাত্রা করেছি। এসময় মিরসরাই উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হোসেন করেরহাট বাজারে হজ্ব যাত্রীদের সাথে কুশল বিনিময় করেছেন। আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির জন্য দোয়া করতে অনুরোধ করেছেন।

উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হোসেন বলেন, উপজেলার বিভিন্ন স্থান থেকে পবিত্র ওমরা হজ্ব পালনের উদ্দেশ্য সৌদি আরবে যাত্রা করেছে যাত্রীরা। আমি আমার অভিবাবক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির হয়ে তাদের সাথে কুশল বিনিময় করেছি। এছাড়া আমাদেে প্রিয় নেতার সুস্বাস্থ্য ও দীঘায়ূ কামনায় দোয়ার করার অনুরোধ করেছি।