শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Home Blog Page 61

ঘরে ঘরে রমজানের উপহার পৌঁছে  দিল এস টি লায়ন্স স্পোর্টিং ক্লাব

মিরসরাই প্রতিনিধি

মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন এস.টি লায়ন্স স্পোর্টিং ক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে রমজান উপহার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৫ মার্চ) জুমার নামাজ শেষে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রবীণ আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মির্জা ফিরোজ।

সংগঠনের সভাপতি কফিল উদ্দীন বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহেদ হোসেন রাফির সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সহ-সভাপতি আরিফুল ইসলাম, মুসা মিয়া, সেলিম, ইব্রাহিম, সহসাংগঠনিক সম্পাদক সায়মন মজুমদার , সাহিত্য সম্পাদক আদনান, অফিস সম্পাদক রোমিও, ক্রীড়া সম্পাদক নিশান, সদস্য রিদয়, মুরাদ, সাফিন, সালমান, তারেক, রকি, রিয়াজ প্রমুখ।

প্রতি বছরের ন্যায় এবারও প্রায় শতাধিক পরিবারকে এই উপহার সামগ্রী বিতরণ করে এস.টি লায়ন্স স্পোর্টিং ক্লাব। রমজান উপহারের মধ্যে ছিল ছোলা, চিনি, চিড়া, মুড়ি, আলু, খেজুর,তেল,সেমাই, ডাল, পিঁয়াজ ইত্যাদি। উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে এলাকার অসহায় ও দুস্থ পরিবারের ঘরে ঘরে রমজান উপহার পৌঁছে দেন সংগঠনের সদস্যরা। ঘরে বসে এই রমজান উপহার পেয়ে খুশি অসহায় এই মানুষগুলো।

বীর মুক্তিযোদ্ধা মির্জা ফিরোজ বলেন, এই সংগঠন প্রতিবছর রমজান উপলক্ষ্যে বিভিন্ন কর্মকাণ্ড পালন করে। এছাড়া সারাবছর বিভিন্ন সামাজিক কর্মসূচি করে থাকে। বিশেষ করে অসহায় ও দুস্থ পরিবারের ঘরে ঘরে উপহার সামগ্রী পৌঁছে দেয়া প্রশংসনীয় কাজ।

 

 

মিরসরাই উপজেলা পরিষদ নির্বাচন ভাইস চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন সালাহ উদ্দিন

 

মিরসরাই প্রতিনিধি

আগামী ৪ মে অনুষ্ঠিতব্য মিরসরাই উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে তোড়জোড় শুরু হয়েছে। চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে একাধিক প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তাদের মধ্যে অন্যতম উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, তরুণ সমাজকর্মী সাবেক ছাত্রনেতা ও ব্যবসায়ী সালাহ উদ্দিন আহম্মদ।

তিনি মসজিদিয়া ছরারকুল এলাকায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মৃত মনছুর আহম্মদ ( প্রকাশ ফরেষ্ট রেঞ্জার)।

জানা গেছে, সালাহ উদ্দিন স্কুল জীবন থেকে রাজনীতির সাথে জড়িত রয়েছেন। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে ও মিরসরাইয়ের মাটি-মানুষের অকৃত্রিম বন্ধু বর্ষিয়ান রাজনীতিবিদ সাবেক সফল মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে ভালোবেসে তাঁর নির্দেশনা অনুযায়ী রাজনীতি করে যাচ্ছেন। তিনি ছাত্রজীবনে ছাত্রলীগের সক্রিয় রাজনীতির সাথে জড়িত ছিলেন। পরবর্তিতে উপজেলা যুবলীগের সহ-সভাপতি, ১৯৯৫ সালে ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, হাদিফকিরহাট রাশেল স্মৃতি সংসদের কার্যকরী কমিটির সদস্য ছিলেন। বর্তমানে ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য ও নিজামপুর কলেজ এক্স স্টুডেন্ট ওয়েলফেয়ার এশোশিয়েশনের আহবায়কের দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন।

সালাহ উদ্দিন আহম্মদ বলেন, আমি পড়ালেখার পাশাপাশি স্কুল জীবন থেকে রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম।বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদের অধিকার আদায়ের লক্ষ্যে গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে নিজামপুর কলেজ ছাত্রলীগের নেতৃত্বে নিজামপুর মুসলিম উচ্চ বিদ্যালয় শাখার ছাত্রলীগের একজন নিবেদিত কর্মী হিসেবে রাজপথের সকল আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছি। পরবর্তীতে মিরসরাই উপজেলা যুবলীগের সহ-সভাপতি হিসেবে বিএনপি, জামায়াত বিরোধী সকল আন্দোলন সংগ্রামে রাজপথে সক্রিয় অংশগ্রহণ করেছি।

আওয়ামীলীগের রাজনৈতিক প্রতিকূলতার সময় ১৯৯৩ সালে ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের বৃহত্তর ৭, ৮, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সেক্রেটারির দায়িত্ব পালন করেছি। এছাড়াও ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য হিসেবে সততার সাথে দায়িত্ব পালন করেছি এবং জামায়াত, বিএনপির অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে শক্ত ভুমিকা রেখেছি। তারই ধারাবাহিকতায় আমার নেতা বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম মেম্বার ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন (সাবেক এমপি) মহোদয় আমাকে বর্তমান মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দিয়েছেন।

তিনি আরো বলেন, আমি অত্যান্ত নিষ্ঠার সাথে আমার নেতার অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছি। বিগত জাতীয় সংসদ নির্বাচনে মিরসরাই আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ জনাব মাহবুব উর রহমান রুহেল এমপি মহোদয়কে বিজয়ী করতে আমি সর্বোচ্চ ভুমিকা রেখেছি।

রাজনীতি, সামাজিক উন্নয়ন এবং মানুষের কল্যাণে নিজেকে বিকশিত করতে আমি আমার সর্বোচ্চ শ্রম, মেধা, ত্যাগ স্বীকার করতে সর্বদা প্রস্তুত।প্রিয় মিরসরাইবাসীর চাহিদা অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের অভিভাবক প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সহযোগী হয়ে কাজ করার লক্ষ্যে বিগত উপজেলা নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ছিলাম। প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন (সাবেক এমপি)মহোদয় আমাকে নির্দেশ দিয়েছিলেন প্রার্থীতা প্রত্যাহার করে পরবর্তী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে।

ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে সালাহ উদ্দিন আহম্মদ বলেন, প্রিয় নেতার নির্দেশ অনুযায়ী ইনশাআল্লাহ আগামী উপজেলা নির্বাচনে মাহবুব উব রহমান রুহেল এমপির সহযোগী হয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার একজন কর্মী হতে এবং মিরসরাইবাসীর সুখ, দুঃখে পাশে থাকার লক্ষ্যে আমি ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ গ্রহণ করতে প্রস্তুত রয়েছি।

মিরসরাই প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটির সভা তিন উপ-কমিটি গঠন

মিরসরাই প্রতিনিধি:
মিরসরাই প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) বিকেলে আহ্বায়ক শারফুদ্দীন কাশ্মীরের সভাপতিত্বে সদস্য সচিব মো. নুরুল আলমের সঞ্চালনায় ক্লাবের সভা কক্ষে আয়োজিত সভায় অর্থ উপ-কমিটি, স্যুভেনির উপ-কমিটি ও ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য ওয়াজি উল্ল্যাহ, আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ শাহাদাত হোসেন পারভেজ, সাইফুল হক সিরাজী সহ ক্লাবের সদস্যরা।
ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটিতে সাবেক সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠুকে আহ্বায়ক ও সাবেক যুগ্ম সম্পাদক এম মাঈন উদ্দিনকে সদস্য সচিব করা হয়েছে। সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন আবু সাঈদ ভূঁইয়া, আজিজ আজহার, সাফায়েত মেহেদী, ফিরোজ মাহমুদ। অর্থ উপ-কমিটিতে সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ ইউসুফকে আহ্বায়ক ও আজিজ আজহার, সাফায়েত মেহেদীকে সদস্য করা হয়েছে। স্যুভেনির উপ-কমিটিতে সাবেক যুগ্ম সম্পাদক এম আনোয়ার হোসেনকে আহ্বায়ক করে সাদমান রহমান সময় ও ইকবাল হোসেন জীবনকে সদস্য করা হয়েছে। আগামী ৩০ মার্চ মিরসরাই প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে সভায় ঘোষণা করা হয়।

 

ভোক্তা নিউজ রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন মিরসরাইয়ের তৌহিদ রানা

 

নিজস্ব প্রতিবেদক :
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ‘ভোক্তা নিউজ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ জিতলেন গাজী টেলিভিশনের বিজনেস রিপোর্টার তৌহিদ রানা।
ভোক্তা অধিদফতরের পক্ষ থেকে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে এই অ্যাওয়ার্ড প্রদানের উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে ইলেক্ট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে গাজী টিভির তৌহিদ রানা দ্বিতীয় পুরস্কার জিতেছেন।

শুক্রবার (১৫ মার্চ) বিশ্ব ভোক্তা অধিকার বিদস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অ্যাওয়ার্ড প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন।
জনস্বার্থ সাংবাদিকতায় ২০২৩ সালে দেশের গণমাধ্যমে প্রচারিত খবরের মধ্য থেকে সেরা ৩ প্রতিবেদনের তালিকায় দ্বিতীয় স্থান দখল করে তৌহিদ রানার ’নানা সংকটে অস্থির মুরগীর বাজার’ এ প্রতিবেদনটি।
তৌহিদ রানা এর আগে জুয়েলারি শিল্পের সমস্য ও সম্ভাবনা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ‘বাজুস মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩’ পেয়েছেন। পুরস্কার হিসেবে তাঁকে ১ লক্ষ টাকা সমমূল্যের গোল্ড মেডেল ও একটি সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। এছাড়া ২০২১ সালে বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (বিসিসিসিআই-ইআরএফ) এর যৌথ মিডিয়া অ্যাওয়ার্ড জেতেন এবং ২০১৫ সালে রেডিও ক্যাটাগরীতে তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটি বেস্ট রিপোটিং অ্যা্ওয়ার্ড পান।

তৌহিদ রানা চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নে জন্মগ্রহন করেন। তিনি বর্তমানে গাজী টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত রয়েছেন।

এম রিদোয়ান কবির মেমোরিয়াল ট্রাস্টের ইফতার সামগ্রী পেল এক হাজার দুস্থ পরিবার

 

মিরসরাই প্রতিনিধি :::
সকালে ভোরের সূর্য উঠার সাথে সাথে বৃদ্ধ, নারী-পুরুষ, শিশুরা ভীড় জমিয়েছেন শামছুল আলম মাষ্টার বাড়িতে। বুধবার (১৩ মার্চ) প্রতিবছরের ন্যায় এবারও রমজানের ২য়দিন এলাকার হতদরিদ্র এক হাজার দুঃস্থ মানুষের মাঝে রমজানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এম রিদোয়ান কবির মেমোরিয়াল ট্রাস্ট থেকে এসব সামগ্রী বিতরণ করা হয়।

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে মিরসরাই উপজেলার দরিদ্র মানুষের কষ্টের সীমা নেই। এসব ইফতার সামগ্রী পেয়ে সপ্তাহখানেক তাদের কষ্টের কিছুটা লাগব হবে বলে তারা আশা করেছেন। সকাল থেকে দুপুর পর্যন্ত প্রতি পরিবারকে তেল,চিড়া, ছোলা, চিনি ও মুড়ি বিতরণ করা হয়েছে।

ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমে মরহুম এম রিদোয়ান কবির মিয়াসাবের পিতা আলহাজ¦ মাস্টার শামছুল আলম, মরহুমের স্ত্রী ও সমাজসেবীকা রাশেদা আক্তার মুন্নী, মরহুমের ভাই মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমরান উদ্দিন, মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ইফতার সামগ্রী নিতে আসা খোরশেদ আলম বলেন, সন্তানরা কেউ আসরি দায়িত্ব নেয়না। এই বয়সে এসে কোনা কাজও করতে পারি না। মানুষের সহযোগিতায় দিন পার করছি। প্রতিবছর মরহুম রিদোয়ান কবির মিয়াসাবের বাড়িতে বিভিন্ন সময় চাল, ইফতার ও লুঙ্গি দেয়। তাই নিতে চলে আসি। তারা বিভিন্ন সময় টাকা দিয়ে সহযোগিতা করে।

উত্তর তালবাড়িয়া গ্রামের নুর জাহান বলেন, আমরা গরিব মানুষ কেউ আমাদের খবর রাখেনা। রিদোয়ান ভাইয়ের পরিবার সবসময় আমার খোঁজ খবর রাখে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে রমজানের ইফতার সামগ্রী অল্প অল্প নিয়েছি। আমি ইফতার সামগ্রী পেয়ে খুব খুশি। তাদের জন্য আল্লাহর কাছে দুহাত ভরে দোয়া করি।

জানা গেছে, ২০০৯ সালের (২৪ আগষ্ট) ২য় রমজান ঢাকা যাওয়ার পথে কুমিল্লার বুডিচং থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যান সমাজ সেবক, রাজনীতিবিদ মোহাম্মদ রিদোয়ান কবির মিয়াসাব। তিনি জীবদ্দশায় বাংলাদেশ পেট্্েরাল পাম্প ওনার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তীতে তাঁর স্মৃতি রক্ষার্থে পরিবারের পক্ষ থেকে এম রিদোয়ান কবির মেমোরিয়াল ট্রাস্ট গঠন করা হয়। ট্রাস্ট থেকে নিয়মিত খাদ্য সামগ্রী বিতরণ প্রতিবছর অসহায় মানুষদের চিকিৎসা, গরিব পরিবারের মেয়ের বিয়েতে সহযোগিতা, গৃহহীন পরিবারকে ঘর নির্মাণ,দুই ঈদে অসহায় পরিবারকে ঈদ উপহার, অসচ্ছল দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখায় সহযোগিতা করাসহ নানা সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে।

 

হতদরিদ্র মানুষের মাঝে ছাত্রলীগ নেতার ইফতার সামগ্রী বিতরণ

 

মিরসরাই  প্রতিনিধি

মিরসরাইয়ের মঘাদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো. ফিরোজ খানের ব্যক্তিগত উদ্যোগে হতদরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা করা হয়েছে। রমজানের আগের দিন ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে মানুষের মাঝে এসব ইফতার বিতরণ করা হয়।

ফিরোজ খান বলেন, আমার ক্ষুদ্র সামর্থ অনুযায়ী এলাকার হতদরিদ্র মানুষের মাঝে কিছু ইফতার সামগ্রী বিতরণ করেছি। ভবিষ্যতেও এমন কাজ অব্যাহত থাকবে।

 

পশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থার ইফতার সামগ্রী পেল ১২০ পরিবার

 

মিরসরাই প্রতিনিধি

পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও ইফতার সামগ্রী বিতরণ করেছে মিরসরাইয়ের অন্যতম ক্রীড়া ও সামাজিক সংগঠন পশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থা।

সোমবার (১১ মার্চ) করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার, জয়পুর পূর্বজোয়ার ও দক্ষিণ পশ্চিম জোয়ার গ্রামের ১২০টি দুস্থ ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সংস্থার সদস্যরা পরিবারগুলোর বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছেন। ইফতার সামগ্রীর মধ্যে ছিল; ছোলা দুই কেজি, চিনি এক কেজি, সয়াবিন তেল এক লিটার, খেসারির ডাল এক কেজি, পেয়াজ দুই কেজি, মুড়ি এক কেজি, খেজুর আধা কেজি, আলু তিন কেজি, লবণ এক কেজি, চিড়া এক কেজি ও সেমাই তিন প্যাকেট। সংস্থার উপদেষ্টা পরিষদ সদস্য, সিনিয়র সদস্য, কার্যকরী পরিষদ সদস্য ও সাধারণ সদস্যদের কাছ থেকে সংগৃহীত অর্থ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

পশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থার সভাপতি তোফায়েল আমিন মাসুদ বলেন, পবিত্র রমজান মাসে সমাজের পিছিয়ে পড়া পরিবারগুলোও যাতে অন্য সবার মত রোজা পালন করতে পারে সেজন্য আমাদের এ প্রচেষ্টা। আমরা বিশ্বাস করি সবাইকে নিয়ে ভাল থাকার মধ্যেই প্রকৃত সুখ।

এ সময় তিনি ইফতার সামগ্রী বিতরণে আর্থিকভাবে ও শ্রম দিয়ে সহায়তাকারী সংস্থার সকল শুভাকাক্সক্ষী, উপদেষ্টা পরিষদ সদস্য, সিনিয়র সদস্য, কার্যকরী পরিষদ সদস্য ও সাধারণ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইফতার সামগ্রী বিতরণের সার্বিক কাজ সমন্বয় করেছেন সংস্থার সহসভাপতি নাজিম উদ্দিন রিপন, মিজানুর রহমান মাসুক ও সাবেক সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ঈশাণ। সুষ্ঠভাবে প্যাকিং ও বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করেছেন সংস্থার সহ-সাধারণ সম্পাদক মতিউর রহমান, শিক্ষা ও সাহিত্য সম্পাদক সাখাওয়াত হোসেন শিবলু, দপ্তর সম্পাদক মারিফুল ইসলাম মুহিন, সহক্রীড়া সম্পাদক সাখাওয়াত হোসেন সাকিব, প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম হৃদয়, জিয়া উদ্দিন রিগান, আতিকুল ইসলাম. শাখাওয়াত হোসেন, শরীফুল ইসলাম, সাজিদ হোসেন, মেহেদী হাসান, তরিকুল ইসলাম, মোহাম্মদ সাঈম, বাপ্পী ও বাদশাসহ সদস্যবৃন্দ।

উল্লেখ্য, একঝাঁক ক্রীড়ামোদী তরুণের হাত ধরে ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল পশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থা। ক্রীড়াকে কেন্দ্র করে যাত্রা শুরু হলেও সময়ের সাথে সাথে সামাজিক ও শিক্ষোন্নয়নে নিজেদের দ্যুতি ছড়িয়েছে এ সংগঠন। শিক্ষা ফান্ড গঠন করে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের নিয়মিত বৃত্তি প্রদান ও শিক্ষা উপকরণ বিতরণ, ইফতার সামগ্রী বিতরণ, চিকিৎসা সহায়তা প্রদান, কন্যা দায়গ্রস্ত পিতার কন্যার বিয়েতে সহায়তা এবং এলাকার জনহিতকর সকল কাজে সম্পৃক্ত থেকে নিরলসভাবে কাজ করছে পশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থা।

মিরসরাইয়ে যুবলীগ নেতা মিটুর পক্ষ থেকে ইফতার সামগ্রী পেল এক হাজার পরিবার

মিরসরাই প্রতিনিধি:

মিরসরাই উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও ওয়াহেদপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল কামাল মিটুর ব্যক্তিগত অর্থায়নে ১ হাজার দুস্থ, অসহায়, খেটে খাওয়া মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

সোমবার (১১ মার্চ) সকালে উপজেলার ওয়াহেদপুরে আশরাফুল কামাল মিটুর রাজনৈতিক কার্যালয়ে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

পরবর্তীতে ওয়াহেদপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের অসহায় অস্বচ্ছল মানুষের বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী পৌছে দেন।

এ সময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসাইন, ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি ও ইউপি সদস্য আশরাফ উদ্দিন চৌধুরী, ওয়াহেদপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রিয়াদ হোসেন, সাধারণ সম্পাদক কামরুল হাসান রণি, নিজামপুর কলেজ ছাত্রলীগ নেতা হোসাইন ইমরান, জিসানসহ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে ছোলা ২ কেজি আলু ২ কেজি, চিনি ১ কেজি, মুড়ি ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, খেজুর ৫০০ গ্রাম।

ইফতার সামগ্রী বিতরণ কালে আশরাফুল কামাল মিটু বলেন, আমার প্রিয় নেতা সাবেক সফল মন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও মিরসরাইয়ের সাংসদ মাহবুব উর রহমান রুহেল ভাইয়ের অনুপ্রেরণায় ব্যক্তিগত ভাবে ওয়াহেদপুর ইউনিয়নের অসহায়, হতদরিদ্র এক হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছি। বিগত কয়েক বছর ধরে ইউনিয়নের হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহ বিভিন্ন জিনিস বিতরণ করে আসছি। আগামীতেও অসহায়দের সহযোগিতা করে যাব।

মিরসরাইয়ে ব্যবসায়ির উদ্যোগে সাড়ে ৩শ পরিবার পেল পুরো রমজান মাসের খাদ্য

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের সাড়ে ৩ শত পরিবার রমজান উপলক্ষে পেল পুরো মাসের খাদ্য সামগ্রী। রবিবার (১০ মার্চ) উপজেলার ১৪ নং হাইতকান্দি ইউনিয়নের কৃতি সন্তান ট্রান্সপোর্ট নেট কোম্পানী লিমিটেডের ম্যানেজিং পার্টনার জামশেদ আলমের ব্যক্তিগত উদ্যোগে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিএন্ডএফ ব্যবসায়ী মোর্শেদুল আলম, ব্যবসায়ী শামছুল আলম চৌধুরী মুন্না, দলিল লেখক ও ভেন্ডার কাঞ্চন বড়–য়া, প্রজন্ম মিরসরাই’র সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন প্রমুখ। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাউল, আটা, তেল, লবন, খেজুর, মুগডাল, ছোলা বুট, চিনি, কাপড় কাঁচা সাবান, লাক্স সাবান, দুধ প্রতি পরিবারকে ৪৪৮৫ টাকার খাদ্য দেয়া হয়েছে।

জামশেদ আলম বলেন, আমি দীর্ঘদিন যাবত সমাজসেবা করে আসছি। মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সামাজিক কর্মকান্ডের এই ধারাবাহিকতা যেন ভবিষ্যতেও অব্যাহত রাখতে পারি সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়ন করেছেন- জেলা প্রশাসক চট্টগ্রাম

মিরসরাই প্রতিনিধি :::
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়ন করেছেন। আশ্রয়ন প্রকল্পের আওতায় যে ঘরগুলো দেওয়া হয়েছে সেগুলোর নামজারিতে পুরুষের পাশাপাশি মহিলার নাম রাখা হয়েছে। আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা যেন নিজেদের আত্মকর্মসংস্থান করে তুলতে পারে সেইজন্য তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রবিবার (১০ মার্চ) দুপুরে চট্টগ্রাম লেডিস ওয়েলফেয়ার ক্লাবের আয়োজনে মিরসরাই উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে অবস্থিত ইছাখালী আশ্রয়ন প্রকল্প-২ বাসিন্দাদের আসন্ন রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

এছাড়া উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত মেধা মননশীল বিকাশে শিক্ষা প্রতিষ্ঠান শিল্প একাডেমিকসমূহকে সাংস্কৃতিক উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সবাইকে একই পেশায় আসার প্রতিযোগিতা করতে হয়না। ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে হবে কথা নেই। আমার মন কি বিষয়ে সায় দিচ্ছে, আমি কি করতে চাচ্ছি, আমি কি ভালোবাসি সে বিষয়টা আগে জানা জরুরী। প্রত্যেকে নিজ পেশায় সৎ থেকে অধ্যাবসায় করলে প্রতিটি পেশায় সম্মানজনকভাবে জীবনে সাফল্য অর্জন করা যায়।

একই দিন চট্টগ্রাম লেডিস ওয়েলফেয়ার ক্লাবের আয়োজনে দিনব্যাপী উপজেলা জুড়ে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়েছেন জেলা প্রশাসক।

চট্টগ্রাম লেডিস ওয়েলফেয়ার ক্লাব ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি তানজিয়া রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা প্রশাসকের অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রহমান, মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) মনিরুল ইসলামসহ উপজেলা দপ্তরের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এরআগে সকাল ১১ টায় জেলা প্রশাসক বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের শেখ হাসিনা সরোবরে বৃক্ষরোপন ও মাছের পোনা অবমুক্ত করেন। এছাড়াও কিছমত জাফরাবাদ আশ্রয়ন প্রকল্প-২ এলাকায় শিশু পার্কের উদ্বোধন ও আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের মাঝে সেলাই মেশিন বিতরণ, মহামায়া কৃষি ড্রেন নির্মাণ প্রকল্প, উপজেলা ভূমি অফিস ও বঙ্গবন্ধু শিল্পনগরে থানার জায়গায় পরিদর্শন করেন এবং মেধা মননশীল বিকাশে শিক্ষা প্রতিষ্ঠান শিল্প একাডেমিকসমূহকে সাংস্কৃতিক উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।