শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Home Blog Page 62

মিরসরাইয়ে স্বেচ্ছাসেবী ধ্রুবতারা আশরাফের নাগরিক শোকসভা

মিরসরাই প্রতিনিধি :::
মিরসরাইয়ে স্বেচ্ছাসেবী ধ্রুবতারা ইঞ্জিনিয়ার আশরাফের নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মার্চ) দিনব্যাপী উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নাগরিক কমিটি ও উপজেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার আয়োজনে এই শোক সভা অনুষ্ঠিত হয়।

ওইদিন উপজেলা নাগরিক কমিটির চেয়ারম্যান নুরুল আফছারের সভাপতিত্বে নাগরিক শোক সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম-১ মিরসরাই আসনের সাংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল।

নাগরিক কমিটির প্রধান সমন্বয়ক সাংবাদিক এনায়েত হোসেন মিঠুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, খাগড়াছড়ি জেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো. জসিম উদ্দিন, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নাগরিক কমিটির মহাসচিব এনায়েত হোসেন নয়ন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এরাদুল হক নিজামী ভুট্টু, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, মিরসরাই সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমরান উদ্দিন, মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক শারফুদ্দীন কাশ্মীর, মিরসরাই পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু, মিরসরাই উপজেলা নাগরিক কমিটির যুগ্ম মহাসচিব মঞ্জুরুল ইসলাম রায়হান, দুর্বার প্রগতি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দিন, ঢাকাস্থ মিরসরাই প্রফেশনাল সোসাইটির আহবায়ক বিগ্রেডিয়ার অব. মো. মহসিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. তাজাম্মল হোসেন, চট্টগ্রাম বন্দর কতৃপক্ষের সাবেক নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার খায়রুল মোস্তফা, নারী উদ্যোক্তা রুহী মোস্তফা, টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, শান্তিনীড়ের উপদেষ্টা মির্জা জসিম উদ্দিন, মিরসরাই উপজেলা সমাজসেভার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাহাব উদ্দিন, শেষ বিদায়ের বন্ধুর সদস্য মো. নিজাম উদ্দিন, শান্তিনীড়ের সিনিয়র সহ-সভাপতি নিজাম উদ্দিন, সহ-সভাপতি দিদারুল আলম, আদর্ম বন্ধু ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি দ্বীন মোহাম্মদ, নির্বাণ সংঘের সভাপতি তানভীর আহম্মেদ, ক্রীঢ়া ব্যক্তিত্ব মো. দিদারুল আলম, শিক্ষক হোসাইন সবুজসহ বিভিন্ন সামাজিক, সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।

এসময় ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এম সাইফুল্লাহ দিদার, প্রচার সম্পাদক কামরুল হোসেন, মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ বিভিন্ন ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন ঝংকার যুব সংঘ, মিরসরাই প্রতিবন্ধী উন্নয়ন সংগঠন, প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ দুর্গাপুর, কাটাছড়া গ্রাম উন্নয়ন সমিতি, কাটাছড়া সমাজকল্যাণ অ্যাসোসিয়েশন, শেষ বিদায়ের বন্ধু, আদর্শ গ্রাম শেখটোলা, শতাব্দী ক্লাব, আদর্শ বন্ধু ফোরাম, সৃজন যুব সংঘ, মিরসরাই উপজেলা প্রতিবন্ধী সংগঠন, সেতু সংগঠন,অনির্বাণ যুব সংগঠন, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা, এবি ফাউন্ডেশন, নির্বাণ যুব সংঘ মধ্যম আমবাড়িয়া যুব সংঘ, উত্তরণ, নবজাগরণ সমাজ কল্যাণ পরিষদ, স্বপ্ন তরী ৭১, সুদিন কাল, সমাজ বন্ধু, ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংক, দক্ষিণ আমবাড়িয়া সমাজ কল্যাণ সমিতি, সংকেত, হিতকরী, চাইল্ড কেয়ার, মিরসরাই ফ্রিল্যান্সার্স কমিউনিটি, প্রজন্ম মিরসরাই, অভিযান ক্লাব, সৈয়দপুর সমাজ কল্যাণ পরিষদ, বিপ্লব সংঘ, সমমনা সংঘ, মিরসরাই নাবিক কল্যাণ সমিতি, ইউসাম, অন্তরঙ্গ, অদম্য যুব সংঘ, বিজলী ক্লাব,ইয়ং স্টার, বারইয়ারহাট ব্লাড ব্যাংক, মিশুক, রোটারি ক্লাব অব চিটাগাং এলিটস্, তারুণ্য সংঘ, লায়ন্স ক্লাব মিরসরাই, পরিবর্তন টিম, মিবসরাই অ্যাসোসিয়েশন চট্টগ্রাম, বাতিঘর, মিরসরাই সমাজ কল্যাণ সংঘ, ব্রাদার্স যুব ও ক্রীড়া সংঘ, জাগ্রত প্রতিভা, আদর্শ ছাত্র ও যুবসমাজ, প্রচেষ্টা ইয়ুথ ফোরাম, দুর্বার প্রগতি সংগঠন ও শান্তিনীড়।

মিরসরাইয়ে জয়ীতা সংবর্ধনা পেলেন চার নারী

মিরসরাই প্রতিনিধি :::
কেউ অর্থনৈতিকভাবে সাফল্য, কেউ নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু, সমাজ উন্নয়নে অসামান্য অবদান ও সফল জননী হিসেবে এমন ৪ নারী জয়ীতাকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘জর্য়িতা অন্বেষনে বাংলাদেশ’ শীর্ষক কর্মসূচীর আওতায় ২০২৩-২৪ অর্থ বছরের মিরসরাই উপজেলায় ৪ জন নারী জয়ীতাকে সংবর্ধনা দিয়েছেন উপজেলা প্রশাসন।

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক গৃহায়ণ ও গর্ণপূর্ত মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডায়ম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

সংবর্ধীতা হওয়া ৪ নারী জয়ীতারা হলেন, আয়েশা সুলতান, রাশেদা আক্তার, ফারজানা আফরোজ ও শেখ খাদিজা খানম।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম-১ মিরসরাই আসনের সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল, উপজেলা নাগরিক কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ নুরুল আফছার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এরাদুল হক নিজামী ভুট্টু, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার, মিরসরাই সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমরান উদ্দিন, মিরসরাই পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু প্রমুখ।

সবশেষে অতিথিরা এই ৪ নারী জয়ীতাকে ক্রেস্ট, কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় ক্লাব সদস্যদের দৌড়, বালিশ বদল, সংগীত আবৃত্তি ও চিত্রাংক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

 

মিরসরাইয়ে রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের মতবিনিময়

মিরসরাই প্রতিনিধি :::
পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং রমজানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিমি সভার আয়োজন করা হয়েছে। মতবিনিময় সভায় বিভিন্ন বাজার কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। শনিবার (৯ মার্চ) সকালে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১ মিরসরাই আসনের সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল এমপি।

উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, বারইয়ারহাট পৌর সভার মেয়র রেজাউল করিম খোকন, মিরসরাই পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শাখের ইসলাম রাজু, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার, সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী, মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টারসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বাজার কমিটির বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেনা।

সভায় বক্তারা বলেন, আসন্ন পবিত্র মাহে রজমানে নিয়মিত বাজার মনিটরিং, বিভিন্ন দোকানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, দ্রব্যমূল্যেও নিয়ন্ত্রণ, ইভটিজিং ও ঈদ বাজারকে কেন্দ্র করে চাদাঁবাজি বন্ধ করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

 

 

মিরসরাইয়ে স্মরণিকা সংঘের ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন বামন সুন্দর

মিরসরাই প্রতিনিধি :
মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের স্মরণিকা সংঘ মিনিবার ফুটবল টুর্ণামেন্টর ৭ম আসরের ফাইনাল সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৮ মার্চ) রাত ৯ টায় পূর্ব খৈয়াছড়া এলাকার স্মরণিকা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মহিউদ্দিন সবজি ভান্ডারকে ট্রাইবেকারে ১-২ গোল হারিয়ে বামন সুন্দর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ওইদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংগঠনের সভাপতি বাবু গোপাল চন্দ্র চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াজুল হকের সঞ্চালনায় উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি এরাদুল হক নিজামী (ভুট্টু)।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মিরসরাই উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম, মিরসরাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা।খৈয়াছড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সোহরাব হোসেন টুটুল।

এসময় উপস্থিত ছিলেন, ইউফি সদস্য নুর উদ্দিন, কামরুল হাসান শিবলু, উপজেলা ছাত্রলীগের সদস্যা মোহাম্মদ ইউসুফ,সম্রাট,স্মরণীকা সংশ্লিষ্ট রিজোয়ান উদ্দিন মিন্টু,মানিক কুমার সর্মা,বোরান উদ্দিন বাপ্পি,সমাজ প্রতিনিধি সেলিম উদ্দিন, আবুল কাশেম, আনোয়ার হোসেন,বড়তাকিয়া বাজার কমিটির সেক্রেটারি সুমন।কার্যকরী পরিষদের সম্পাদক, সালাউদ্দিন,আফাছ উদ্দিন,কামরুল হাসান,নুরুল মোস্তফা, নাহিদ হোসেন
সোহেল,ফোরকান উদ্দিন মামুন,দোলোয়ার হোসেন, নিজাম উদ্দিন,নাহিদুল ইসলাম রাবিব

আরো উপস্থিত ছিলেন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক আশরাফুল আলম শাওন , সদস্য সচিব রিফাজুল হক, সদস্য নাদিম,শাকিল,শাফিন, মোশারফ, আকাশ,জোসেল,একরাম,হাসনাত, রানা,আবির,হান্নান,মৌচাক,সাব্বির, সজিব, রিফাত, আতিক, ইমরান, রুমি,সাফা,ফরহাদ,
জিশান,সাঈদ,যোবায়ের,জাকারিয়া,জাবির।

জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারি স্পোর্টস ভয়েস বনাম ঘ্রিনাল এলিভেন স্টারের খেলার মধ্যদিয়ে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১৬টি দল অংশ গ্রহণ করে।

এসময় বক্তারা বলেন,যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধূলার কোন বিকল্প নেই। এই খেলোয়াড়রা একদিন বাংলাদেশের হয়ে খেলবে এবং মিরসরাইয়ে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। আমরা আশা করবো স্মরণিকা সংঘের এই ফুটবল টুর্ণামেন্টটা যেন প্রতি বছর চালু থাকে। সবশেষে অতিথিরা বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।

নব গঠিত ছাত্রদল কেন্দ্রীয় সংসদকে শুভেচ্ছা জানিয়ে মিরসরাইয়ে আনন্দ মিছিল 

মিরসরাই প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল,কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মিরসরাইয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৯ মার্চ) উপজেলা, মিরসরাই ও বারইয়ারহাট পৌর ছাত্রদলের উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুর্গাপুর এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিনহাজ উদ্দিন ভুঁইয়া টিটুর নেতৃত্বে  মিছিলে আরও উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব মোহন দে,ছাত্রনেতা মিনহাজ উদ্দিন সোহান, মো. পারভেজ,জেলা ছাত্রদলের সদস্য আবদুল্লা আল জুবায়ের, শান্ত বড়ুয়া সাব্বির, প্রিয়ন্ত দাশ, তানভীর হোসেন, নিশাত হোসেন, মো. আরমান, মেহেরাব হোসেন,শাফায়েত শুভ,তসলিম উদ্দিন,সাখাওয়াত হোসেন সাকিব সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে মিনহাজ উদ্দিন টিটু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অবিভাবক দেশনায়ক তারেক রহমান ছাত্রদলের যে কমিটি ঘোষণা দিয়েছেন সেই কমিটি তৃণমূলের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে।এই কমিটির কারণে তৃণমূল ছাত্রদল আবার জেগে উঠেছে। স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের মাধ্যমে এই কমিটির সফলতা বয়ে আনবে।

মিরসরাই উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হবেন শেখ সেলিম

মিরসরাই প্রতিনিধি
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মিরসরাইয়ে ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হতে চান স্বচ্ছ করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক মো. শেখ সেলিম। তিনি দীর্ঘ সময় ধরে আওয়ামীলীগের রাজনীতিতে জড়িত থাকার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের সাথেও জড়িত রয়েছেন। স্বচ্ছ রাজনৈতিক ব্যক্তি হিসেবে উপজেলাজুড়ে তাঁর ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা রয়েছে। দলীয় সমর্থন পাওয়ার ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী।

জানা গেছে, সাবেক সফল মন্ত্রী ৭বারের নির্বাচিত সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও বর্তমান এমপি মাহবুব উর রহমান রুহেলের একান্ত আস্থাভাজন এই আওয়ামীলীগ নেতা পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে উপজেলাজুড়ে সুনাম রয়েছে। ব্যক্তিগত জীবনে অত্যন্ত সদালাপী এই মানুষটি জনপ্রতিনিধি না হয়েও দীর্ঘ সময় ধরে নিরবে সমাজ কর্ম করে যাচ্ছেন। অন্যায় ও মাদকের সাথে কখনো আপোষ করেননি তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, বঙ্গবন্ধুর আর্দশে দীক্ষিত হয়ে মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনাকালীন ছাত্রলীগের রাজনীতির হাতেখড়ি হয়। স্কুল জীবন থেকে প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের রাজনৈতিক আদর্শ তাকে অনুপ্রাণিত করে। তিনি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের একজন আস্থাভাজন কর্মী হিসেবে তাঁর সানিধ্যে গিয়ে প্রিয় নেতার সকল প্রকার সিদ্ধান্তের বাস্তবায়নের চেষ্টা করেছেন। অনেক সময় বিভিন্ন বাধা সৃষ্টি করেও প্রিয় নেতার আদর্শ থেকে বিচ্যুতি ঘটাতে পারেনি। দীর্ঘদিন ধরে মাহবুব উর রহমান রুহেলের জন্য কাজ করেছেন। তারই ধারাবাহিকতায় গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে করেরহাট ইউনিয়নে নৌকা প্রতিককে প্রায় ১০ হাজার ভোটের ব্যবধানে জয়ী করেছেন।

শেখ সেলিম বলেন, যতদিন বেঁচে থাকবো প্রিয় নেতার আদর্শে রাজনীতি ও সমাজসেবা করে যাবো। তরুণ প্রজন্মের আইকন মাহবুব উর রহমান রুহেল এমপির সাথে থেকে কাজ করতে চাই। এজন্য সকলের সহযোগীতা ও দোয়া চাই।

শেখ সেলিম ১৯৬৬ সালের ২৮ আগস্ট করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার গ্রামের এলাহী বকস্ ভূঁইয়া বাড়িতে (প্রকাশ শেখ বাঘাই বাড়ি) জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মৃত হাজ্বী মো. শফি। বর্তমানে একই ইউনিয়নে ছত্তরুয়া গ্রামে বাড়ি করেছেন। নিজগ্রামে প্রাথমিক বিদ্যালয়ে পাঠ চুকিয়ে করেরহাট কেএম উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। নিজামপুর কলেজ থেকে এইচএসসি ও বিকম পাশ করেন।

জানা গেছে, ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে জড়িতে ছিলেন শেখ সেলিম। করেরহাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন ৭ বছর। নিজামপুর কলেজে পড়াশোনাকালীন ছাত্রলীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। দীর্ঘ সময় করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য থাকার পর দুইবার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে অধ্যবদি সেই দায়িত্ব পালন করছেন।

তিনি উপজেলার অন্যতম সামাজিক সংগঠন উদয়ন ক্লাবের একাধিকবার সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন। অভিযান ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। করেরহাট জনকল্যান বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক, বৃহত্তর ফেনী নদী বালু ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক, উপজেলার সার ব্যবসায়ী সমিতির সভাপতি, ফরেষ্ট অফিস কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতির দায়িত্ব সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন। তাঁর মামা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মরহুম মোশাররফ হোসেন বিকম। তাঁর পিতা মো. শফি ব্রিটিশ আর্মিতে কর্মরত ছিলেন।

ভাইস চেয়ারম্যান পদে অংশ গ্রহণের বিষয়ে শেখ সেলিম বলেন, মিরসরাই মাটি ও মানুষের বন্ধু, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একান্ত আস্থাভাজন সাবেক সফল মন্ত্রী ও এমপি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও উনার যোগ্য উত্তরসূরী মাহবুব উর রহমান রুহেল এমপির নেতৃত্বে উন্নয়নের ধারায় সামিল হতে আগামী উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। সারা জীবন মানুষের পাশে ছিলাম। আগামীতে আরো বৃহৎ পরিসরে জনগনের সেবা করতে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের সীদ্ধান্ত নিয়েছি। আমার জন্ম আওয়ামী পরিবারে। সারাজীবন আওয়ামীলীগের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছি। আজীবন আওয়ামীলীগের সাথে থাকবো। আমার বিশ্বাস সব কিছু বিবেচনা করে দল আমাকে মনোনয়ন দেবে ইনশাআল্লাহ।

 

মিরসরাইয়ে খাজা ক্লথ স্টোরের ২য় শাখা উদ্বোধন

মিরসরাই প্রতিনিধি :
মিরসরাইয়ের মিঠাছরা বাজারে খাজা ক্লথ স্টোরের দ্বিতীয় শো রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বাহারি শাড়ি, সেলোয়ার কামিজ, পাঞ্জাবিসহ বিভিন্ন ধরণের পোশাক সামগ্রী রয়েছে শোরুমটিতে।

উদ্বোধনকালে খাজা ক্লথ স্টোরের সত্ত্বাধিকারী মোহাম্মদ সাইদুল হক বলেন, এই অঞ্চলের মানুষের চাহিদা অনুযায়ী শহরের মতো একটি আধুনিক প্রতিষ্ঠান করার চেষ্টা করা হয়েছে। এসময় তিনি রমজানকে ঘিরে যে অরাজকতা সৃষ্টি হয় সে প্রথা থেকে বেরিয়ে আসার আহবান জানান ।

এসময় উপস্থিত ছিলেন, মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার, মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামশুল আলম দিদার মিরসরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল্লাহ দিদারসহ বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিরা উপস্তিত ছিলেন।

মিরসরাইয়ে ১১শ’ শিক্ষার্থীকে ফ্রিতে রক্ত পরিক্ষা করলো সেবা হাসপাতাল

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ের ঐতিহ্যবাহী মিঠাছরা উচ্চ বিদ্যালয়ে সেবা আধুনিক আধুনিক হাসপাতালের সার্বিক সহযোগীতায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পইন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ মার্চ) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিদ্যালয়ের হল রুমে চলে এই ক্যাম্পেইন। আয়োজিত ব্লাড গ্রুপিং কার্যক্রমে বিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

এতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামশেদ আলম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এম সাইফুল্লাহ দিদার, শিক্ষানুরাগী সদস্য সাংবাদিক এনায়েত হোসেন মিঠু, সেবা আধুনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহমান ইশান৷

সেবা আধুনিক হাসপাতালের পরিচালক মো. আব্দুর রহমান নিশান জানান, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় এটি আমাদের নিয়মিত কার্যক্রম। প্রতিবছর বিনামূল্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই ব্লাড গ্রুপিং ক্যাম্পইনের আয়োজন করা হয়। ভবিষ্যতেও এমন সেবামূলক কাজ অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ট্রাস্টফান্ড বৃত্তি প্রদান

 

নিজস্ব প্রতিনিধি
মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও ট্রাস্টফান্ড বৃত্তি প্রদান সম্পন্ন হয়েছে। শনিবার (২ মার্চ) বিদ্যালয় মাঠে, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী।
বিদ্যালয়ের শিক্ষক সাইফুল ইসলাম, শিক্ষার্থী ঋদ্ধিকা বড়ুয়া, আবতাহী আল ইয়াশার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো. শাহাজাহান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়নামতি মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. আব্দুল মান্নান, সোনালী ব্যাংক পিএলসির সাবেক সিনিয়র অফিসার ও প্রাক্তন ছাত্র সৈয়দ মুহাম্মদ কুতুব উদ্দিন, সাহেরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান মাহফুজ, অগ্রণী ব্যাংক পিএলসির সহকারি মহা-ব্যবস্থাপক বিজয় বড়ুয়া, এ এস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ দিদারুল ইসলাম, কন্টিনেন্টাল গ্রুপের ব্যবস্থাপক ( অর্থ ও হিসাব) মুহাম্মদ বাহার উদ্দিন, বিদ্যালয়ের অভিবাবক সদস্য রনজিত বড়ুয়া, আলা উদ্দিন, আওরঙজেব ভূঁইয়া।

এসএসসি ৯৬ ব্যাচ মিরসরাই এর উদ্যোগে মেধাবৃত্তির পুরস্কার বিতরণ

মিরসরাই প্রতিনিধি
‘যেথায় থাকি যে যেখানে, বাঁধন আছে প্রাণে প্রাণে, বন্ধুত্বের বন্ধন অটুট রবে আজীবন মানবতার কল্যাণে থাকব মোরা সবখানে’ স্লোগানে হৃদয়ে ধারণ করে এসএসসি ৯৬ ব্যাচ মিরসরাই এর উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার (১মার্চ) মিরসরাই অডিটোরিয়ামে জমকালো ও আনন্দমুখর পরিবেশে উক্ত মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।

এজেডএম সাইফুল ইসলাম টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিজানুর রহমান, চট্টগ্রাম জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) মনিরুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান, শিক্ষা কর্মকর্তা একেএম ফজলুল হক, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ৯৬ ব্যাচ এর চীপ কো-অর্ডিনেটর মো. শাহাদাৎ হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক, মো. কামরুল হোসেন। গত বছর নভেম্বর মাসে সংগঠনের উদ্যোগে এক মেধা বৃত্তি (৫ম ও ৮ম, স্কুল ও মাদরাসা) পরীক্ষা অনুষ্ঠিত হয়। বৃত্তি লাভ করা ৮২জন শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ, ক্রেস্ট সনদপত্র সহ প্রায় দুই লাখ টাকার পুরস্কার দেওয়া হয়েছে।

জানা গেছে, ২০২৩ সাল থেকে রি-ইউনিয়নের মাধ্যমে এসএসসি ৯৬ ব্যাচ মিরসরাই এর যাত্রা হয়।
সূচনালগ্ন থেকে সংগঠনটি নিজেদেরকে বিভিন্ন সামাজিক, মানবিক ও শিক্ষা বিস্তার কাজে সম্পৃক্ত করার মাধ্যমে মিরসরাইবাসীর নজর কাড়তে সক্ষম হয়।

উপজেলা চেয়াম্যান জসিম উদ্দিন এসএসসি ৯৬ ব্যাচের ভূয়সী প্রশংসা করেন। তিনি সংগঠনটির কাজের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান এবং সকল শুভ উদ্যোগের প্রতি সমর্থন ব্যক্ত করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন ৯৬ ব্যাচের মহতী সকল কর্মকে স্বাগত জানান। তিনি আগামীতে বিভিন্ন বিদ্যালয়ের গরীব ও অসহায় শিক্ষার্থীদের খুঁজে বের করে তাদের মাঝে মানবিক কাজ করার আহ্বান জানান।