শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Home Blog Page 64

সুমন সভাপতি, ইমতিয়াজ সম্পাদক-রক্তিম ক্লাব করেরহাট এর কমিটি গঠন

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাই উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্তিম ক্লাব-করেরহাট’ এর কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। আগামী দুই বছরের জন্য এই কমিটি গঠন করা হয়। সভাপতি নির্বাচিত হয়েছেন ইকবাল হোসাইন সুমন ও পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইমতিয়াজ আলম চৌধুরী। কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি আবদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক জোবায়ের মাহমুদ আল ফরহাদ, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম মিরাজ, প্রচার সম্পাদক আঃ আল কাদের রিয়াজ,দপ্তর সম্পাদক হেঞ্জু মিয়া, কার্যকরী পরিষদের সদস্য সাফায়েত হোসেন তৌহিদ, জাহিদুল ইসলাম জাহিদ, জাহেদ হাসান ও নজরুল ইসলাম।

 

মিরসরাইয়ে বিনামূল্যে চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগী

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছেন ১ হাজার ২শত রোগী। রবিবার ( ১৮ ফেব্রয়ারি) দিনব্যাপী বারইয়ারহাট শেফা ইনসান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক লায়ন প্রফেসর ডা. এস. এ. ফারুকের সৌজন্যে এ চিকিৎসাসেবা প্রদান করা হয়। লায়ন্স ক্লাব অব চিটাগং মিরসরাই, চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায় দিনব্যাপী এই চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, চক্ষু শিবিরে ১হাজার ২শত রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। এরমধ্যে ৮শত জন রোগীর ডায়াবেটিস পরীক্ষা করা হয়। ২শত জন রোগীকে চক্ষু অপারেশনের জন্য মনোনীত করে তাদের অপারেশনের ব্যবস্থা করা হয়। রোগীদের মাঝে বিনামূল্যে ২৫০টি চশমা ও একলক্ষ টাকার ঔষধ দেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন শেফা ইনসান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এসএ ফারুক, লায়ন্স জেলা, বি-৪ এর জোন চেয়ারপার্সন মঈন উদ্দিন, শেফা ইনসান হাসপাতালের চিকিৎসক সাইফুল ইসলাম ও অনুপম কর্মকার, হাসপাতালের ব্যবস্থাপক মো. ফেরদৌস খান, কর্মকর্তা হেদায়েত উল্লাহ, লিও ক্লাবের প্রেসিডেন্ট লিও আসিফুল ইসলাম, সদস্য তৌফিকুল ইসলাম তপু, লিও মাহিম উদ্দিন, লিও আহসান সাকিব, লিও নাজমুল রিফাত ও লিও আব্দুল্লাহ আল নোমান সহ হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

 

 

ঢাকা ও চট্টগ্রামের বইমেলায় প্রকাশিত হলো মাহবুব পলাশ এর ‘কবির ছাইভস্ম’

মিরসরাই প্রতিনিধি
এবারের কবিতার বই ‘কবির ছাইভন্ম’ নিয়ে কবি মাহবুব পলাশ বলেন ‘আমার বিশ্বাস এই বইটিতে আত্মজ নানান বৈচিত্রময় অনুভূতিগুলো উত্তরাধুনিক শব্দের সংকলনের সুতোয় যুথবদ্ধ করে হৃদয় নিংড়ানো ব্যঞ্জনার প্রয়াস করা হয়েছে। আশা করি বইটি পাঠকপ্রিয়তা পাবে। বিশেষ করে কবিতার পাঠকদের মন ছূঁতে পারবে। ‘এটি তাঁর ৬ষ্ঠ কবিতার বই। ইতিপূর্বে কলকাতা, ঢাকা ও চট্টগ্রামের বইমেলায় প্রকাশিত হয়েছিল যথাক্রমে দু:খের ফেরিওয়ালা, হৃদয় গহিনে, গহীন অরণ্যে, ধূসর নি:সঙ্গতা ও হুদয়ের কান্না।

চট্টগ্রাম ও ঢাকার একুশে বইমেলায় খুবই সাদামাটা অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে মোড়ক উম্মোচন হলো কবি ও সাংবাদিক মাহবুব পলাশ এর ‘কবির ছাইভস্ম’ কবিতার বই ।

গত ১৩ ফেব্রুয়ারী চট্টগ্রামের সিআরবি শিরিসতলায় কবির ছাইভস্ম’ কবিতার বইয়ের মোড়ক উম্মোচন করেন বইয়ের প্রথম উৎসর্গ ব্যক্তিত্ব দৈনিক আজাদীর ফিচার এডিটর প্রদীপ দেওয়ানজী। এসময় আরো উপস্থিত ছিলেন কবি জীতেন্দ্র প্রসাদ বড়–য়া, কবি দীপিকা বড়–য়া, কবি আলমগীর হোসেন, কবি ও সঙ্গীত শিল্পী হাসনা জান্নাত মিকাত, সঙ্গীত শিল্পী ও সাংবাদিক রনজিত ধর প্রমুখ শুভানুধ্যায়ীগন। এসময় বিভিন্ন ইলেকট্রিক মিডিয়াকে সাক্ষাৎকার প্রদানকালে নাট্যজন প্রদীপ দেওয়ানজী কবিতার বই কবির ছাইভস্ম’ ও কতি মাহবুব পলাশ এর ব্যাপক পাঠকপ্রিয়তা প্রত্যাশা করেন।

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলায় গত ৮ ফেব্রুয়ারী বিকেলে মোক উম্মোচন হয় উক্ত বইয়ের। ৫০৮-৫০৯ নং ষ্টল ( চন্দ্রবিন্দু প্রকাশনী) সম্মুখে উক্ত বইয়ের মোড়ক উম্মোচন করেন অন্যতম উৎসর্গ ব্যক্তিত্ব দৈনিক যুগান্তরের সাবেক সিনিয়র সাব এডিটর হিমেল চৌধুরী, দৈনিক যুগান্তরের বর্তমান সহ সম্পাদক ইমন চৌধুরী, দৈনিক যুগান্তরের সিনিয়র কার্টুনিষ্ট কাউসার মাহমুদ, বইয়ের প্রকাশনা সম্পাদক আকাশ ইকবাল প্রমুখ । এসময় আরো উপস্থিত ছিলেন কবির সহধর্মিনী তাছলিমা চৌধুরী সুরভী, কন্যা হবু ডাক্তার তাছনিম মাহবুব তানহা, তাছমিয়া ও নিপু ।
উল্লেখ্য যে, মাহবুব পলাশ এর জন্ম ১৯৭৪ সালের ৪ মে । পিতা ঃ প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সাত্তার (অবসরপ্রাপ্ত সহকারি পোষ্ট মাষ্টার, চট্টগ্রাম জিপিও)। মাতা ঃ প্রয়াত আলহাজ্ব রোকেয়া বেগম মৃধা । স্থায়ী ও বর্তমান নিবাস ঃ কাজী নিলয়, কলেজ রোড, মিরসরাই পৌরসভা, চট্টগ্রাম।
শিল্প সাহিত্য অঙ্গন নিয়ে তাঁর পথচলা নব্বই এর দশক থেকে। মিসরাই কবিতা পরিষদ এর প্রতিষ্ঠাতা সভাপতি তিনি। মিরসরাই ডিগ্রী কলেজের পরিচালনা পরিষদের সদস্য ছিলেন তিনি। একসময় মানবাধিকার সংগঠক ও লায়ন্স ক্লাব অব ইন্টারন্যাশনাল এর সদস্য ছিলেন।
পেশাগতভাবে একজন সাংবাদিক। দৈনিক যুগান্তর ও দৈনিক আজাদী পত্রিকায় প্রায় এক যুগ ধরে মিরসরাই প্রতিনিধি হিসেবে দায়িত্বরত । উত্তর চট্টগ্রামের জনপ্রিয় আঞ্চলিক পাক্ষিক খবরিকা পত্রিকার সম্পাদক। ২০২০ সালে প্রতিষ্ঠা করেন বাংলাদেশের মফস্বল সাংবাদিকদের সংগঠন ‘ বাংলাদেশ সাংবাদিক পরিষদ ( বাসাপ)’। এছাড়া ভারতের কলকাতা থেকে প্রকাশিত ‘একালের ধূমকেত’ু ও ঝাড়খন্ডের দুমকা থেকে প্রকাশিত ’ শ্যামলিমা’ সাহিত্য পত্রিকার উপদেষ্টা সম্পাদক তিনি। কলকাতার সাংস্কৃতিক সংগঠন নকশিকথা এর তিনি উপদেষ্ঠা সদস্য।
২০১৯ সালে ভারতের ঝাড়খন্ডের দুমকায় শ্যামলিমা’ আয়োজনে ও ২০২১ সালে কলকাতায় নকশিকথায় আয়োজনে তিনি সংবর্ধিত হন।

 

 

মিরসরাইয়ে দুই ফুটবল খেলোয়াড়কে নতুন ঘরে করে দিলেন এমপি

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ের করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় বালিকা ফুটবল দলের দুই খেলোয়াড় বিজলী ত্রিপুরা ও স্বর্ণলতা ত্রিপুরার পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দিয়েছেন মিরসরাইয়ের সংসদ সদস্য মাহবুব উর রুহেল। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলার করেরহাট ইউনিয়নের সাইবেনিখীল এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে নির্মিত ঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সাংসদ।

এই ফুটবল দলের ৯ মেয়ে দুর্গম পাহাড়ি পাড়া সাইবেনীখিল ত্রিপুরা পাড়ার। এদের মধ্যে বিজলী ত্রিপুরা ও স্বর্নালতা ত্রিপুরার ছিল না থাকার ঘর। মিরসরাইয়ের নবনির্বাচিত সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল এই দুই প্রতিভাবান নারী ফুটবলারদের উপহার দেন নতুন ঘর। এসময় পাহাড়ি ত্রিপুরা পাড়ায় শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। এসময় সাইবেনীখিল ত্রিপুরা পাড়ায় রুপাইধন ত্রিপুরা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ১০৫ টি পরিবারের প্রায় ২৫০ জন নারী পুরুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

জানা গেছে, ২০২৩ সালে স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতি আয়োজিত ৫০তম জাতীয় গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতায় চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন ও বিভাগীয় পর্যায়ে রানার্সআপ দল করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়। এই ফুটবল দলের ৯ মেয়ে দুর্গম পাহাড়ি পাড়া সাইবেনীখিল ত্রিপুরা পাড়ার। এদের মধ্যে বিজলী ত্রিপুরা ও স্বর্নালতা ত্রিপুরার ছিল না থাকার ঘর। মিরসরাইয়ের নবনির্বাচিত সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল এই দুই প্রতিভাবান নারী ফুটবলারদের উপহার দেন নতুন ঘর।

ঊষা ত্রিপুরার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসীম, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু।

এসময় নতুন ঘর পাওয়া বিজলী ত্রিপুরা এমপি রুহেল ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এখন থেকে আমি আর আমার বোনকে প্রতিবেশীর ঘরে থাকতে হবে না। নিজের ঘরে থেকে পড়ালেখা করতে পারবো। আমি আমাদের চেয়ারম্যান নয়ন সাহেবের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন জানান, করেরহাট কামিনী মজুমদার বালিকা ফুটবল দলের নির্ভরযোগ্য খেলোয়াড় বিজলী ত্রিপুরা ও স্বর্ণলতা ত্রিপুরার পরিবারের থাকার ঘর ছিলনা। প্রতিবেশীর ঘরে থেকে তারা পড়াশোনা ও ফুটবল খেলেছে। পরে ওই এলাকায় গিয়ে তার পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বর্তমান এমপি মাহবুব রহমান রুহেল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন। বসত ঘরের কাজ নির্মাণ শেষ হলে আজ তাদের কাছে হস্তান্তর করা হয়।

 

মিরসরাইয়ে আওয়ামীলীগ নেতার উদ্যোগে দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে তরুণ আওয়ামীলীগ নেতা ও ব্যবসায়ী ইঞ্জিনিয়ার রৌশন জামাল সিদ্দীকি মাহীর উদ্যেগে অসহায়, হতদরিদ্র ৪৮০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার ( ১৬ ফেব্রুয়ারি) উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ডের দুস্থ্য অসহায় পরিবারগুলোর মাঝে গিয়ে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ছোলা, চিনি, তেল, পেঁয়াজ, মুরি, সেমাইসহ বিভিন্ন আইটেম দেওয়া হয়েছে।

দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক, কুটুমবাড়ি রেস্তোরার পরিচালক ইঞ্জিনিয়ার রৌশন জামাল সিদ্দীকি মাহী বলেন, আমার ইউনিয়নে দুস্থ্য অসহায় মানুষের মাঝে প্রায় ১২শ ইফতার সামগ্রী বিতরণ করা হবে। প্রথম ধাপে ৪৮০ পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। তিনি আরো বলেন, আমি করোনাকালীন সময় থেকে এলাকার অসহায় পরিবারগুলোকে খাদ্য সামগ্রী দিয়ে আসছি। ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় থাকবে ইনশাআল্লাহ।

 

 

মিরসরাইয়ে বসন্ত উৎসব ও তরুণ উদ্যোক্তা মেলা

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাই ক্যাফেতে বসন্ত উৎসব, তরুণ উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বাঙালির চিরায়ত রসনা অনুষঙ্গ ‘পিঠা’র পাশাপাশি গ্রামীণ ঐতিহ্য ও তরুণ উদ্যোক্তাদের উপস্থিতি যে একটি আয়োজনকে কতটা বর্ণিল করে তোলে, তা উপলব্ধি করলেন উৎসবে আসা দর্শকরা। শুধু কি তাই, নামমাত্র দামে বাহারি নকশা আর স্বাদের পিঠা দিয়ে রসনা তৃপ্তির সুযোগ। বুধবার (পহেলা ফাল্গুন) দিনভর এ সুযোগ ছিল স্বেচ্ছাসেবী সংগঠন ‘মিরসরাইয়ান’ এর সার্বিক সহযোগিতায় মিরসরাই ক্যাফে রেষ্টুরেন্ট এর আয়োজনে এই পিঠা উৎসব সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পিঠা উৎসবে ছিল ক্রেতাদের উপচেপড়া ভিড়।

স্টলে স্থান পাওয়া উল্লেখযোগ্য পিঠার মধ্যে ছিল পিঠা উৎসবে তৈরি পিঠাগুলোর মধ্যে ডিম সুন্দরী, পাটিসাপ্টা, ক্ষিরশা, নারিকেল পুলি, শিমের ফুল, কলসী ফুল, ফুলঝুরি, পাতা পিঠা, মধুভাত, নকশি পিঠা, জালা পিঠা, ক্ষিরের নাড়–, তিলের পিঠা, দাঁতের পিঠা, আনন্দ বিলাস, কলা পাতার টুই, লাউ ও গোলাপ পিঠা সহ প্রায় দেড় শতাধিক রকমের পিঠা নিয়ে ১১ টি স্টলে মীরসরাইয়ের উদ্যোক্তারা বাহারি পিঠার ডালি নিয়ে প্রস্তুত ছিল।
সর্বনিম্ন ৫ টাকা দামের শিমের ফুল থেকে শুরু করে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত দামের পিঠা বিক্রি হয়।

মিরসরাই ক্যাফে রেষ্টুরেন্ট পরিচালক শাফাত ইশতিয়াক জানান, বর্তমান প্রজম্মকে গ্রাম বাংলার ঘর থেকে পরিচিতি হারানো পিঠাগুলোর সবার সাথে পরিচয় করিয়ে দিতে তাদের এ আয়োজন। মিরসরাই ক্যাফে দ্বিতীয় বারের মতো এই পিঠা উৎসবের আয়োজন করেছে। তিনি আরো জানান আজকের পিঠা বিক্রির পুরো টাকাটা এতিম শিশুদের মাঝে বিলিয়ে দেওয়া হবে।

 

মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

 

মিরসরাই প্রতিনিধি::

মিরসরাইয়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপী চলা বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

আলোচনা সভায় বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষিকা দিল আফরোজের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন।

স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. আজিম উদ্দিন ভূঁঞা। বিশেষ অতিথি ছিলেন মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান।

আলোচনা সভা শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৫৬টি ইভেন্টে বিজয়ীর মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন বলেন, পড়ালেখার পাশাপাশি মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক দিক থেকেও অনেক এগিয়ে যাচ্ছে। স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে আজকের শিক্ষার্থীরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীরা যাতে করে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে পারে সেজন্য শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও ভূমিকা রাখতে হবে।

মিরসরাই কলেজে নানা আয়োজনে পিঠা উৎসব পালিত

মিরসরাই প্রতিনিধি :::
বসন্ত বরণে শীতের বিদায়ে পিঠাপুলির উৎসব আয়োজন করলো মিরসরাই ডিগ্রি কলেজ। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উৎসবকে ঘিরে ছিল নানা আয়োজন। মাঠের বিভিন্ন স্টলে ছিল হরেক রকম পিঠার পসরা। পিঠা উৎসব দেখার জন্য সকাল থেকে মিরসরাই কলেজে ভীড় জমান দর্শনার্থীরা।

জানা গেছে, মিরসরাই কলেজের উদ্যোগে দিনব্যাপী এ পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবে ২৭ টি স্টলে প্রায় শতাধিক আইটেমের গ্রামীণ পিঠা শোভা পায়। নতুন প্রজন্মকে গ্রাম বাংলা ঐতিহ্যবাহি পিঠার সাথে পরিচয় করে দেওয়ার জন্য এমন আয়োজন করেছে।

মঙ্গলবার সকালে কলেজ মাঠে বিভিন্ন স্টলে গিয়ে দেখা যায়, কেউ পিঠা খাচ্ছেন, কেউ দেখছেন। আবার কেউ বাড়ির জন্য নিয়ে যাচ্ছেন। অনেকে দূর-দূরান্ত থেকে পরিবারের সদস্যদের নিয়ে ছুটে এসেছেন পিঠা উৎসবে। স্টলগুলো সাজানো হয়েছে ডিম সুন্দরী পিঠা, ডিম বিস্কুট পিঠা, মানর প্যাচ, সেমাই পিঠা, ভাপা পিঠা, ঝাল পোয়া, চালের নাড়ু, নারিকেলের সন্দেশ, ছাচের পিঠা, জাল পিঠা, তিলের পিঠা, দাঁতের পিঠা, নকশি পিঠা, ঝিনুক পিঠা, পাটি সাপটা, মধুভাতসহ নানা ধরনের পিঠার পসরা বসিয়েছেন শিক্ষার্থীরা।

মিরসরাই কলেজের অধ্যক্ষ নুরুল আফছারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন কক্সবাজার চেম্বার অব কর্মাসের সহ-সভাপতি সাবেদুর রহমান সমু। মিরসরাই কলেজের অধ্যাপক উত্তম কুমারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মো. নাছির উদ্দিন।

এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, নিজামপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ রফিক উদ্দিন, মিরসরাই পৌরসভা আওয়ামী লীগের সাধারণ জাফর উদ্দিন, মহাজনহাট স্কুলের প্রধান শিক্ষক হারাধন চন্দ্র ভৌমিক, মিরসরাই কলেজের প্রতিষ্ঠিাতা পরিবারের সদস্য তৌফিকুর রহমান, মিরসরাই কলেজ ছাত্রলীগের সভাপতি সরোয়ার জামান সিফাত, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিফনসহ কলেজের বিভিন্ন বিভাগের প্রভাষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মিরসরাই কলেজের অধ্যক্ষ নুরুল আফছার বলেন, বিলুপ্তপ্রায় নাম না জানা পিঠাগুলো নতুন প্রজন্মের সঙ্গে পরিচয় করে দিতে ও গ্রামবাংলার ঐতিহ্য ধরে রাখতে এমন আয়োজন করা হয়েছে। পিঠা উৎসবে প্রায় ২৭টি স্টল পদর্শন করা হয়েছে। এরমধ্যে থেকে সেরা ৩টি স্টলকে পুরস্কার প্রদান করা হয়েছে। সবশেষে কলেজের শিক্ষার্থী ও অতিথি শিল্পীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পিঠা উৎসবের সমাপ্তি ঘটে।

মিরসরাইয়ে যুব উন্নয়নের বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ

 

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে ৫ দিন ব্যাপী পারিবারিক খামার স্থাপন ও সম্প্রসারণ বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার ঐতিয্যবাহী আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ও উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন হিতকরী’র ব্যবস্থাপনায় ৫ দিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে যুব উন্নয়ন অফিসার মো. তাজাম্মল হোসেনের সভাপতিত্বে ও হিতকরীর সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুচ্ছাপা নিলয়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক ও আবুতোরাব উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল হোসেন বাবুল, আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা আক্তার, মঘাদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহীনুল কাদের চৌধুরী, চট্টগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের ক্রেডিট এন্ড মার্কেটিং এক্সিকিউটিভ মতলবুর রহমান, এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়াজ হোসেন, বায়োগ্যাস সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার চলন্ত প্রসাদ ত্রিপুরা, কমিউনিটি সুপারভাইজার মো. মফিজ উল্লাহ, হিতকরীর নির্বাহী কমিটির সভাপতি শহিদুল ইসলাম রয়েল, সাবেক সভাপতি নিয়াজুল ইসলাম নয়ন, সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ, অর্থ সম্পাদক জহির উদ্দিন রনি প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন বলেন, তরুণদের কর্মমুখী প্রশিক্ষণের আওতায় আনতে উপজেলা যুব উন্নয়ন অফিস বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছেন। এটি তার অংশ। বর্তমান যে বৈশ্বিক সংকট চলছে, ডিজেল সমস্যা, গ্যাসের সমস্যা, এগুলোর প্রভাব বিদ্যুৎ উৎপাদনের ওপর পড়ে। এখানে কিছুটা সাশ্রয় করা সম্ভব বায়োগ্যাস প্ল্যান্টের মাধ্যমে। আমাদের সরকার বায়োগ্যাসের জোর দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

সভাপতির বক্তব্যে উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. তাজাম্মল হোসেন বলেন, জৈব পদার্থ পচনের ফলে যে গ্যাস পাওয়া যায় তার মিশ্রিত রূপ হলো বায়োগ্যাস। জৈব সার, পৌর বর্জ্য, নর্দমার আবর্জনা, খাদ্যবর্জ্যের কাঁচামাল থেকে বায়োগ্যাস তৈরি করা যায়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ‘যুব উন্নয়ন অধিদপ্তর’ দেশের ৬৪ জেলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনের এই কাজের উদ্যোগ নিয়েছে।
অনুষ্ঠানে জনসাধারনের আর্থিক সহযোগিতায় সংগৃহিত অর্থ দুজন দরিদ্র কন্যার বিয়ের জন্য তাঁদের অভিভাবকের হাতে তুলে দেয়া হয়।

 

শান্তিনীড় সভাপতি আশরাফ আর নেই-শোকে স্তব্ধ মিরসরাই

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের শতাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি সম্মিলিত স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ও তরুণ উদ্যোক্তা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল (৩৮) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় বারইয়ারহাট ব্র্যাক ব্যাংকের নিজ অফিস কক্ষে অসুস্থবোধ করলে হাসপাতালে নেয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে পুরো উপজেলায় শোক নেমে আসে।

ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল স্বেচ্ছাসেবী সংগঠন ‘শান্তিনীড়’ প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে উপজেলায় বিভিন্ন সামাজিক ও শিক্ষা নিয়ে কাজ করার মাধ্যমে পরিচিতি লাভ করেন। শান্তিনীড় ছাড়াও তিনি বারইয়ারহাট আল হেরা স্কুল পরিচালনা কমিটির সভাপতি, জমজম এর ব্যবস্থাপনা পরিচালক, মিরসরাই প্রেসক্লাবের দাতা সদস্য, মিরসরাই নাগরিক কমিটির যুগ্ম মহাসচিবের দায়িত্ব সহ অসংখ্য সামাজিক, ধর্মীয়, ব্যবসায়ী ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন।

তিনি উপজেলার ধুম ইউনিয়নের শান্তিহাট এলাকার নুরুল হুদার ছেলে। মৃত্যুকালে বাবা,মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

আশরাফ উদ্দিন সোহেলের অকাল মৃত্যুতে মিরসরাইয়ের সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল, মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, মিরসরাই প্রেসক্লাব, মিরসরাই নাগরিক কমিটি, সম্মিলিত স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ ও মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শান্তির হাট মাদ্রাসা মাঠে মরহুমের নামাযের জানাযা অনুষ্ঠিত হবে বলে।