শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Home Blog Page 63

ছাত্রদলের নবগঠিত আংশিক কমিটির সভাপতি রাকিব, সম্পাদক নাসির

 

ছাত্রদলের নবগঠিত আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি এবং নাসির উদ্দীন নাসিরকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

কমিটির অন্যান্যরা হলেন আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সিনিয়র সহ-সভাপতি শ্যামল মালুম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আমানউল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, দফতর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) এবং শরিফ প্রধান শুভ, প্রচার সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা)।

ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এর নেতৃত্বাধীন বিদ্যমান কমিটি বিলুপ্ত করে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাত সদস্য বিশিষ্ট নতুন আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

একই সাথে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এ বি এম ইজাজুল কবির রুয়েল এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বাধীন বিদ্যমান কমিটি বিলুপ্ত করে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাত সদস্য বিশিষ্ট নতুন আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে।

নবগঠিত এই আংশিক কমিটিতে গণেশ চন্দ্র রায় সাহসকে সভাপতি এবং নাহিদুজ্জামান শিপনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন মাসুম বিল্লাহ, সিনিয়র সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সহ-সভাপতি নাছির উদ্দীন শাওন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম আক্তার শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক এবং নূর আলম ভুইয়া ইমন, সাংগঠনিক সম্পাদক।

 

বেইলি রোডের আগুনে পুড়ে মৃতদের সংখ্যা বেড়ে ৪৬

 

রাজধানীর বেইলী রোডে ‘কাচ্চি ভাই রেষ্টুরেন্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৪৬ জনে পৌঁছেছে। এছাড়া আরো ২২ জন গুরুতর অবস্থায় রয়েছেন। তাই নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার (১ মার্চ) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত এক বিফ্রিং স্বাস্থ্যমন্ত্রী ড. সামন্ত লাল সেন এই তথ্য জানান।

ঢাকা জেলা প্রশাসকের পক্ষ থেকে মোস্তফা আব্দুল্লাহ আল নুর (এনডিস) জানান, ‘এখন পর্যন্ত ৩৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে ৩৫ জনের লাশ স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। স্বজনরা তাদের চেহারা, জামাকাপড় দেখে শনাক্ত করেন।’

বাকি লাশগুলোর বিষয়ে তিনি বলেন, ‘শনাক্ত না হওয়া ছয়জনের মধ্যে পাঁচ জনেরই চেহারা বোঝা যাচ্ছে। তবে একটি লাশ পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। সেই লাশটি ডিএনএ টেস্ট ছাড়া হস্তান্তর করা সম্ভব হবে না।’

এ ঘটনায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাজনৈতিক নেতারা শোক জানিয়েছেন।

রাষ্ট্রপতি তার শোকবার্তায় নিহতদের রুহের মাগফিরাত ও শান্তি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একইসাথে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

প্রধানমন্ত্রী আগুনে পুড়ে মৃত্যুবরণকারীদের আত্মার মাগফিরাত কামনা করেছেন ও তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত চিকিৎসা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিক নির্দেশনা দিয়েছেন।

বিএনপি মহাসচিব শোকবার্তায় অগ্নিকাণ্ডে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

মিরসরাইয়ের আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের দৃষ্টিনন্দন প্রধান ফটক উদ্বোধন

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ের ঐতিহ্যবাহী আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের দৃষ্টিনন্দন প্রধান ফটক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১ মার্চ) সকাল ১১টায় ফটক উদ্বোধন করেন উত্তর আমেরিকার ফোবানার এক্সিকিউটিভ সেক্রেটারি ও চট্টগ্রাম সমিতি ইউএসএর সাবেক সভাপতি, বাংলাদেশ সোসাইটি ইউএসএর সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী সাখাওয়াত হোসেন আজম।

উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সদ্য বিদায়ী সিনিয়র শিক্ষক রবিউল হোসেন নিজামী।

ফটক উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল হোসেন বাবুল ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা আক্তার।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য শাহিনুল কাদের চৌধুরী, অভিভাবক সদস্য তরজু মেম্বার, নাসির উদ্দিন, মাহফিল আরা চৌধুরী, উত্তম রায়, সদস্য কাজী মোশাররফ হোসেন, ফখরুল আরিফ মাহমুদ, পাশা, কাজী মোশাহিদ হোসেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মরহুম আলী, আবু বকর সিদ্দিক, জামাল উল্লাহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।

প্রসঙ্গত, গত বছরের ১২ ফেব্রুয়ারি ফটকটির ভিত্তিপ্রস্তর স্থাপন ও বিদ্যালয় পরিচালনা পরিষদের হাতে অনুদান চেক হস্তান্তর করেন কাজী শাখাওয়াত হোসেন আজম। শিক্ষা ও বৃত্তিমূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি কাজী সাখাওয়াত হোসেন আজমসহ কাজী পরিবারের অন্যান্য সদস্যরা বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে দীর্ঘদিন ধরে সাহায্য-সহযোগিতা করে আসছেন।

 

মিরসরাইয়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের খাজুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) উপজেলার খাজুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, এশিয়ান উন্নয়ন ব্যাংক ও বিশ্ব ব্যাংকের সাবেক উপদেষ্টা ড. মাহফুজ উদ্দিন আহমেদ।
আয়োজিত আলোচনা সভায় সিনিয়র শিক্ষক আব্দুর রহমানের সঞ্চালনায় ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ মইন উদ্দিন, উপজেলা সহকারী প্রথমিক শিক্ষা অফিসার আবু তোয়াব মজুমদার পলাশ, ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ, খাজুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাহিদা সুলতানা, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি এটিএম আলমগীর, ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আশরাফ উদ্দিন চোধুরী।
খোঁজ নিয়ে জানা গেছে, খাজুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার
দায়িত্ব ভার গ্রহনের পর থেকে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন প্রধান শিক্ষিাকা নাহিদা সুলতানা। এর ধারাবাহিকতায় বদলে গেছে বিদ্যালয়ের চিত্র।

খাজুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাহিদা সুলতানা বলেন, দায়িত্বভার গ্রহনের পর বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছি। পরিচালনা পর্ষদ ও শিক্ষক শিক্ষার্থীর ও অভিভাবক দের সহযেগীতায় আরোও এগিয়ে যাবে বিদ্যালয়।

 

মিরসরাইয়ে হিতকরী’র কমিটি গঠন-সভাপতি জহির, সম্পাদক ছাপা

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের অন্যতম সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হিতকরী’র নতুন কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে আবুতোরাব হিতকরী পাঠগৃহে উক্ত কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।
হিতকরী’র নির্বাহী সদস্য মো. হাসান বিল্লাহ প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেন। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন স্থায়ী কমিটির প্রধান সমন্বয়ক আলতাফ হোসেন ও আহবায়ক কমিটির প্রধান ইসমাঈল ফাহিম।

এসময় উপস্থিত এবং দেশে-বিদেশে থাকা সদস্যদের প্রত্যক্ষ ও অনলাইন ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
এতে সদস্যদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক অর্থ সম্পাদক জহির উদ্দিন রনি। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুচ্ছাপা নিলয়।

আগামী তিন বছরের জন্য নির্বাচিত অন্যান্য পদে ভোটের মাধ্যমে বিজয়ী হয়েছেন যথাক্রমে- পাঠগৃহ পরিচালক সাজ্জাদ মাহমুদ সাকিব, সাংগঠনিক সম্পাদক রফিক নূর, অর্থ সম্পাদক আব্দুল আউয়াল, প্রচার সম্পাদক ইশতিয়াক ইমু, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক নাদিম মাহমুদ। এতে নির্বাচিত কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে পুর্নাঙ্গ কমিটি ঘোষনা করতে বলা হয়েছে।

 

মিরসরাইয়ের কৃতি সন্তান জিয়া উদ্দিন সিআইপিকে সংবর্ধনা

 

মিরসরাই  প্রতিনিধি

প্রবাসের মাটিতে মিরসরাই বাসীর প্রাণের সংগঠন মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের প্রধান পৃষ্ঠপোষক মো. জিয়া উদ্দিন বাংলাদেশ সরকার কর্তৃক সিআই পি নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সমিতির উদ্যোগে রোববার ( ২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সমিতি শারজার বঙ্গবন্ধু হলে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি এম এ তাহের ভুঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোরশেদ আজমের সঞ্চালনায় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জিয়া উদ্দিন সিআইপি।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান তিলোয়াত করেন মাওলানা মোহাম্মদ গনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরােইয়ের ১১ নং মঘাদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন।

এসময় আরো উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক আরিফুর রহমান চৌধুরী তনিম, সহ-সভাপতি আজিমুল বাহার, বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ সাগর।

স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির।

আরো বক্তব্য রাখেন শেখ মুসলিম উদ্দিন মিলন, মামুনুর রশিদ, মামুন মোরশেদ, মোঃ সোহেল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ ইউচুফ ইয়াসিন, শিমুল, হাফিজ উদ্দিন,জাহাঙ্গীর আলম শামীম, আইনুল কবির রাসেল, হুমাইয়ুন,মোঃ সেলিম, মোঃ আবু জাফর, মোঃ করিম, মোঃ মেজবা উদ্দিন ভুঁইয়া, মোঃ মিলন,ইমন, মাজিদ মিয়া, মোঃ কামাল সহ সুদূর আল আইন , আবুধাবি, রাস আল খাইমা , আজমান, দুবাইসহ সংযুক্ত আরব আমিরাতের প্রত্যন্ত অঞ্চল থেকে মিরসরাইবাসী।

 

 

মিরসরাইয়ে ভূঁইয়াপাড়া ডে-নাইট অলিম্পিক ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

 

মিরসরাই প্রতিনিধি

‘ক্রীড়া শক্তি, ক্রীড়াই বল, মাদক নয়, সুশীল সমাজ গড়তে খেলাধূলার ভূমিকা অপরিসীম’ শ্লোগানকে সামনে রেখে মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী ভুঁইয়াপাড়া এলাকার ক্রীড়াপ্রেমী ‘ভূঁইয়াপাড়া স্পোর্টিং ক্লাব’র আয়োজন অনুষ্ঠিত হয়েছে ‘ভূঁইয়াপাড়া ডে-নাইট অলিম্পিক ক্রিকেট টুর্নামেন্ট’।

১ হাজার ১ টাকার এন্ট্রি ফি-তে অংশ নিয়েছে মোট ১৬টি দল। খেলার ড্র অনুষ্ঠিত হয় ২১শে ফেব্রুয়ারি। দিবারাত্রি এই খেলায় জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্বোধনী ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় (২৩ ফেব্রুয়ারি) শুক্রবার। জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ১৬টি দলের অংশ গ্রহনে বিকাল সাড়ে ৪টা থেকে রাত ৪টা পর্যন্ত অনুষ্ঠিত এই খেলায় গ্যালারিত দর্শকদের উৎসাহ উদ্দীপনায় একটি প্রাণবন্ত খেলা অনুষ্ঠিত হয়।

১৬ টি দলের ড্রয়ের মাধ্যমে প্রথম রাউন্ডের ৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে ৮টি দল বিজয়ী হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। কোয়ার্টার ফাইনাল শেষে ৪টি দল বিজয়ী হয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। দলগুলো হলো- বড়তাকিয়া স্পোর্টিং ক্লাব বনাম টীম অফ আইকন। এবং প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ ২১ ব্যাচ বনাম একতা সংঘ তারাকাটিয়া। এতে প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ ২১ ব্যাচ একতা সংঘ তারাকাটিয়াকে হারিয়ে ফাইনাল নিশ্চিত পরে। এরপর বড়তাকিয়া স্পোর্টিং ক্লাব টীম অব আইকনকে হারিয়ে ফাইনালে উঠে। এতে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বড়তাকিয়া স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন শিরোপা জিতে নেন প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ ২১ ব্যাচ।

খেলা উদ্বোধন করেন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহমদ নিজামী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগের অর্থ সম্পাদক ও আবুতোরাব উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবুল হোসেন বাবুল।

উদ্বোধনী খেলায় উপস্থিত ছিলেন, মিরসরাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. নুরুল আলম, সাবেক সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠু, সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, সাবেক নির্বাহী সদস্য আবু সাঈদ ভূঁইয়া, সাবেক অর্থ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, সাংবাদিক আজিজ আজহার, সাদমান রহমান সময়, শাফায়াত মেহেদী, মেহেরাজ হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আজাদ রুবেল, মিঠুন শর্মা, মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুরুচ্ছাপা নয়ন, মিরসরাই কলেজ ছাত্রলীগের সভাপতি সাইদুজ্জামান সিফাত প্রমুখ।

 

আল হায়াত ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগ : বিনামূল্যে চিকিৎসা সেবা পেল সাধারণ মানুষ

মিরসরাই প্রতিনিধি :
ভিন্ন ধর্মী আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে মিরসরাইয়ের শীঘ্রই চালু হতে যাওয়া চিকিৎসা সেবা প্রদানকারি প্রতিষ্ঠান আল হায়াত ডায়াগনস্টিক এন্ড কনসাল্টেশন সেন্টার।

মহান ভাষা দিবসে প্রান্তিক মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে প্রতিষ্ঠানটির উদ্যোগে মিরসরাই উপজেলার অন্যতম বিদ্যাপীঠ মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ে আয়োজন করা হয় এই ফ্রি হেলথ ক্যাম্প।

এ সময় গ্রাম পর্যায়ের বিভিন্ন মানুষ এই চিকিৎসা সেবা গ্রহন করে। বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রায় ৭০ জনকে সকাল থেকে দুপুর পর্যন্ত চিকিৎসা সেবা দেয়া হয়। চিকিৎসা সেবা নিয়ে আনন্দিত রোগীরাও।

হেলথ ক্যাম্পে আসা রোগীদের বিভিন্ন বিষয়ে বিনামূল্য চিকিৎসা পরামর্শ দেন অভিজ্ঞ চিকিৎসকরা। এছাড়াও বিনামূল্যে রোগীদের ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

এসময় আল হায়াত ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের চেয়ারম্যান মো: আবু নাসিম নিজামী জানান, মহান মাতৃভাষা দিবসে প্রান্তিক মানুষের মাঝে চিকিৎসা সেবা প্রদান করার লক্ষ্যে এই হেলথ ক্যাম্প।

ফ্রি হেলথ ক্যাম্পে we serve you নামক স্বেচ্ছাসেবী সংস্থার একঝাক তরুণ স্বেচ্ছাসেবী দল সুসৃংখলভাবে সহযোগিতা করে আগত রোগীদের।

এসময় চিকিৎসা সেবা প্রদান করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ রাইসুল ইসলাম চৌধুরী এবং ঢাকা হলি ফেইম মেডিকেল কলেজ হাস্পাতালের সহকারি অধ্যাপক ডাঃ আবু সালেহ মোহাম্মদ সালাউদ্দিন।

মিরসরাইয়ে আজহারুল হক চৌধুরী ফাউন্ডেশন উদ্বোধন

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে সমাজ সেবক আলহাজ¦ আজহারুল হক চৌধুরী (নওশা মিয়া) ফাউন্ডেশন উদ্বোধন করা হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পশ্চিম কিছমত জাফরাবাদ গ্রামে মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল।
ছাত্রনেতা ফাহিম উল হুদার সঞ্চালনায় বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোজাহের হোসেন চৌধুরী (সোহেল) এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন, ৯নং মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম দিদার, প্রতিষ্ঠাতা সদস্য মনোয়ার হোসেন চৌধুরী, মোতাহের হোসেন চৌধুরী, মোফাজ্জেল হোসেন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, নুরুল মোস্তফা, এসএম আবু সুফিয়ান বিপ্লব, সাবেক মিরসরাই পৌর মেয়র এম শাহজাহান, ৯নং মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমরান উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী স্বেচ্চাসেবক লীগের সভাপতি এরাদুল হক নিজামী ভুট্টু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইফুল্লাহ দিদার, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মাহবুব উর রহমান রুহেল বলেন, আজহারুল হক চৌধুরী (নওশা মিয়া) ছিলেন মিরসরাইয়ের আলোকিত মানুষ। তিনি সমাজ সেবার পাশাপাশি শিক্ষা বিস্তারেও আজীবন কাজ করে গেছেন। তিনি চলে গেলেও তাঁর প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় এখনো স্বগৌরবে শিক্ষার্থীদের মাঝে আলো ছড়িয়ে যাচ্ছে। তিনি আজীবন সমাজের অবহেলিত মানুষের কল্যাণে কাজ করে গেছেন।
প্রসঙ্গত: আলহাজ¦ আজহারুল হক চৌধুরী (নওশা মিয়া) জীবদ্দশায় সমাজ সেবার পাশাপাশি উপজেলার ৯নং মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান ও মিরসরাই পৌরসভার প্রশাসকের দায়িত্ব পালন করেছিলেন। পিতার নামে প্রতিষ্ঠা করেন মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়। তার স্মরণে পরিবারের পক্ষ থেকে সামাজিক ও স্বেচ্চাসেবকমূলক কাজ করার জন্য আলহাজ¦ আজহারুল হক চৌধুরী (নওশা মিয়া) ফাউন্ডেশন করা হয়।

 

মিরসরাইয়ে জমির ফসল বিনস্টকারীর অত্যাচার থেকে মুক্তি পেতে কৃষকদের মানববন্ধন

মিরসরাই প্রতিনিধি
কারো ফসলের ক্ষেত গরু দিয়ে নষ্ট করে দিচ্ছেন। তার প্রতিবাদ জানালে ক্ষেতের ফসল উপড়ে ফেলছেন বা কেটে দিচ্ছেন। প্রায় ৩ একর তিনফসলী জমির চাষাবাদ করা ২৫ জন কৃষক তার কাছে জিম্মি। সাধারণত ফসলের ক্ষতিকারক হিসেবে কৃষকরা পোকামাকড় বা পশু-পাখিকেই বুঝে কিন্তু ভিন্ন চিত্র মিরসরাইয়ের ১ নং করেরহাট ইউনিয়নের ২ নং ওয়ার্ডের জয়পুর পূর্ব জোয়ার গ্রামের নতুন চর এলাকায়। এখানে ফসলের ক্ষতিকারক হিসেবে কৃষকরা চেনে মীর্জা মোহাম্মদকে। মীর্জা মোহাম্মদ ১০-১২ টি গরু দিয়ে এখানকার ফসলী জমির ফসল নষ্ট করে আসছে দীর্ঘদিন ধরে। স্থানীয়ভাবে কোন প্রতিকার না পেয়ে অবশেষে কৃষকরা মানববন্ধন করতে বাধ্য হয়েছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের জয়পুর পূর্ব জোয়ার গ্রামের নতুন চর এলাকায় কৃষকরা সসিন্দা, করলা, বরবটি, ঢেড়স, জিঙ্গা, শসা, মরিচ, বেগুন, আলুসহ নানা ফসল আবাদ করেছেন। এখানকার তিনফসলী জমিতে ২৫ জন কৃষক ভিন্ন ভিন্ন মৌসুমে ফসল আবাদ করে থাকেন। পাশে ফেনী নদী থাকায় পানির সমস্যার সম্মুক্ষীন হতে হয় না এখানকার কৃষকদের। এসব উর্বর জমিতে ফসল উৎপন্ন করে জীবিকা নির্বাহ করেন এখানকার কৃষকরা। বিগত কয়েকবছর যাবত স্থানীয় মীর্জা মোহাম্মদ কৃষকদের উৎপন্ন ফসলের ক্ষতি করে আসছে। মীর্জা মোহাম্মদের ১০-১২ টি গরু রয়েছে। এসব গরু ছাড়া অবস্থায় থাকায় ফসল নষ্ট করে থাকে। কেউ এসব কাজে বাঁধা দিলে তাকে গালমন্দ করেন, ক্ষেতের ফসল উপড়ে ফেলে বা ফসল কেটে দেয়। এতে ক্ষতির সম্মুক্ষীন হচ্ছেন কৃষকরা। স্থানীয়ভাবে কৃষকরা মীর্জা মোহাম্মদের বিচার চেয়ে প্রতিকার না পাওয়ায় সর্বশেষ তারা মানববন্ধন করেছেন।

কৃষক নিতাই ভৌমিক বলেন, ‘আমি ৬ শতক জমিতে বরবটির আবাদ করি। ওই বরবটি মীর্জা মোহাম্মদ গরু দিয়ে ৪ বার খাইয়েছেন। এর প্রতিবাদ করায় আমার করলা ক্ষেতের বেশকিছু উপড়ে ফেলে। অথচ করলা ক্ষেত ফল আসার উপযুক্ত। এখন নতুনভাবে সেখানে আবাদ করলে নূন্যতম আড়াই মাস সময় লাগবে। তার অত্যাচারে আমরা অতিষ্ঠ। আমরা এর একটা সমাধান চাই।’

কৃষক সাদেক হোসেন বলেন, ‘মীর্জা মোহাম্মদ আমার মরিচ, বেগুন ও মিষ্টি আলুর ক্ষেত নানা সময় নষ্ট করেছে। সে দাম্ভিকতার সাথে বলেন আমার বিচার করার মতো কেউ নেই। আমরা তার কাছে অসহায়। তাকে ফসল নষ্ট করার বিষয়ে বললে সে গালমন্দ করে, সে রাগে ক্ষোভে নিজেও ফসল নষ্ট করে গরু দিয়েও নষ্ট করায়। আমরা এই সমস্যা থেকে পরিত্রাণ চাই।’

শুধু কৃষক নিতাই ভৌমিক বা সাদেক হোসেন নয় এমন কৃষক রফিক আলম, শিবু ভৌমিক, দেলোয়ার হোসেন, মোহাম্মদ মোস্তফা, জানে আলম, ইকবাল হোসেন, রাসেল, এনামুল হক, জাহেদুল ইসলামও একই সমস্যায় পড়েছেন। তাদের দাবী অচিরেই মীর্জা মোহাম্মদের ফসলের ক্ষতি করা থেকে মুক্তি।

এ বিষয়ে জানতে মীর্জা মোহাম্মদের মোবাইলে একাধিকবার কল দিয়েও বন্ধ পাওয়া গেছে।

করেরহাট ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য মাইন উদ্দিন বলেন, সাদেক নামে এক কৃষক আমাকের অভিযোগ দিয়েছিল। আমি তখন সমাধান করে দিয়েছি। অন্য কোন কৃষক কোন অভিযোগ দেয়নি।