শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Home Blog Page 66

মিরসরাইয়ের মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের কমিটি গঠন

 

মিরসরাই প্রতিনিধি::

মিরসরাইয়ের মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের কমিটি গঠন করা হয়েছে। এতে টানা তৃতীয় বারের মত সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুল্লাহ দিদার।

সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে কমিটির প্রথম সভায় দ্বিতীয় বারের মত শিক্ষানুরাগী সদস্য নির্বাচিত হয়েছেন মিরসরাই প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠু।

জানা গেছে, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড এর প্রবিধানমালা ২০০৯ এর প্রবিধান ৭ ও সূত্রে মূলে ৮ (৩) এর (অ) উপপ্রবিধানে অনুযায়ী কমিটি ২ বছর কার্যকর থাকবে। কমিটিতে প্রধান শিক্ষক জামশেদ আলম পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
এছাড়া দাতা সদস্য মেজবাউল আলম, সাধারণ অভিভাবক সদস্য মো. আবুল বসর, মো. জাহাঙ্গীর আলম, নওশের উদ্দিন, মো. নুরুল আমিন, সংরক্ষিত মহিলা অভিবাবক সদস্য রহিমা আক্তার, সাধারণ শিক্ষক সদস্য মো. কামরুল হাচান, রোজিনা আক্তার, সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য কামরুন্নাহার বেগম দায়িত্ব পালন করবেন।

পরিচালনা পরিষদের সভাপতি মো. সাইফুল্লাহ দিদার বলেন, আমার রাজনৈতিক অভিভাবক, বীর চট্টলার অহংকার বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মহোদয়ের আশীর্বাদ সরূপ আমাকে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মনোনীত করা হয়েছে। আমি প্রিয় নেতার প্রতি কৃতজ্ঞ। কৃতজ্ঞতা প্রকাশ করছি সকল শিক্ষক-শিক্ষিকামন্ডলী, অভিভাবক এলাকাবাসীর প্রতি। এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবে বিদ্যালয়ের প্রতি আমার দায়বদ্ধতা বেশী। আমি সকলের সহযোগিতা ও দোয়া প্রত্যাশী।

 

মিরসরাইয়ের জোরারগঞ্জে এম.এস.পি ক্রীড়া সংঘের উদ্যোগে ক্রিকেট ম্যাচ উদ্বোধন

 

মিরসরাই প্রতিনিধি

জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এম.এস.পি ক্রীড়া সংঘের উদ্যোগে ক্রিকেট ম্যাচ উদ্বোধন করা হয়েছে। রোববার (২৮ জানুয়ারি) বিকাল ৩টায়

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ রেজাউল করিম মাস্টার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ঈমন। জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বাবু প্রসার কান্তি বড়ুয়া, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদ ৭নং ওয়ার্ডের সদস্য শাহীনুর হোসেন (শাহীন), মধ্যম সোনাপাহাড় স্বাদ ম্যানশন পরিচালক মহিউদ্দিন প্রমূখ।

চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার বলেন, খেলাধুলা গ্রামীন ঐতিহ্য। যুব সমাজকে সুশিক্ষা, শারীরিক সুস্থতা, মানসিক বিকাশ এবং সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত আসক্তি কমাতে খেলাধুলার বিকল্প নেই।

অতীতে যুব সমাজ কে অপ রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। আমি চেয়ারম্যান নির্বাচিত হয়ে যুব সমাজকে খেলার মাঠে আনার উদ্যোগ নিয়েছি। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সরকারের গৃহীত সকল উদ্যোগে মিরসরাই থেকে নবনির্বাচিত এমপি মাহবুব উর রহমান রুহেল এর হাত ধরে ষড়যন্ত্র কারীদের দাবিয়ে রেখে আমাদের ভালো কাজ দিয়ে এগিয়ে যেতে হবে।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের অভিযানে বিদেশি মদসহ কারবারি আটক

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে ২০ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। আটককৃত ব্যক্তির নাম মো. রিপন (৩৫)। রিপন হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামের আমির হোসেনের পুত্র। রোববার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলার সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে একটি সিএনজি চালিত অটোরিকসা থেকে এসব মদ উদ্ধার করা হয়।

এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ সোহেল সরকার বলেন, রোববার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়মিত টহলের সময় একটি সিএনজি চালিত অটোরিবসায় বিদেশি মদ পাচার হচ্ছে এমন গোপন তথ্য পেয়ে সড়কে তল্লাশী চালিয়ে পাচারকারিসহ ২০ বোতল মদ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে মদগুলো চট্টগ্রাম শহর থেকে ফেনী শহরে নিয়ে যাওয়া হচ্ছিলো। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

৩০ জানুয়ারিও কালো পতাকা মিছিল করবে বিএনপি

 

ডামি নির্বাচনের সংসদ বাতিল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে আগামী মঙ্গলবারও (৩০ জানুয়ারি) কালো পতাকা মিছিল করবে বিএনপি।

আজ শনিবার বিকেলে নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে কালো পতাকা মিছিল পূর্ব এক সংক্ষিপ্ত বক্তব্যে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, আগামী ৩০ জানুয়ারি দেশের মহানগর, জেলা, থানায় কালো পতাকা মিছিল করবে বিএনপি।

তিনি বলেন, এই সরকার ডামি সরকার নয়, এই সরকার ‘সম

মিরসরাইয়ে শীতার্তদের মাঝে উষ্ণতার পরশ ছড়ালেন ইউপি সদস্য ফারুক

মিরসরাই প্রতিনিধি
তীব্র শীতে কষ্টে থাকা অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন করেরহাট ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য আশরাফ উদ্দিন ফারুক। বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে থেকে বিভিন্ন মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রায় ৩শ কম্বল পৌছে দিয়েছেন তিনি। তিনি করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। প্রচন্ড শীতে কম্বল পেয়ে খুশী শীতার্তরা।

ইউপি সদস্য আশরাফ উদ্দিন ফারুক জানান, এবারের শীতে হতদরিদ্র অনেক মানুষ কষ্টে রয়েছেন। আমার ওয়ার্ডের বিভিন্ন গ্রামের এমন অসহায় প্রায় ৩শ মানুষের মাঝে আমার ব্যক্তিগত তহবিল থেকে কম্বল দিয়েছি। বুধবার বিকেল থেকে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে এগুলো মানুষের কাছে পৌছে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

গণতন্ত্র না থাকায় দেশে ধনী-গরীবের বৈষম্য বাড়ছে : নজরুল ইসলাম

 

দেশে গণতন্ত্র না থাকার কারণেই ধনী-গরীবের বৈষম্য ক্রমশ বাড়ছে বলে অভিযোগ করেছেন নজরুল ইসলাম খান।

বুধবার সকালে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই অভিযোগ করেন।

তিনি বলেন, ‘আজ সবার উন্নয়ন করার কথা চিন্তা করলে গণতন্ত্র ছাড়া কোনো পথ নেই। আর গণতন্ত্র নেই বলেই আজকে দেশের বিপুল সংখ্যগরিষ্ঠ মানুষ দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে নিষ্পেষিত আর হাতে গোনা কিছু মানুষ প্রতিদিন কোটি কোটি টাকার বাড়ি কিনছে। দেশের শতকরা ৫ ভাগ মানুষ দেশের বিপুল পরিমাণ সম্পদ আত্মসাৎ করে নিয়ে যাচ্ছে …. ।’

তিনি বলেন, কারণ একটাই, সেটা হলো যে, সংখ্যাগরিষ্ট মানুষের সমর্থনের প্রয়োজন নেই সরকারের। ফলে তারা ভোটেই বিশ্বাস করে না। যদি ভোটের প্রয়োজন হতো তারা অবাধ ও ‍সুষ্ঠু নির্বাচন করতো, ৭ জানুয়ারির মতো একতরফা নির্বাচন হতো না।

এই অবস্থার পরিবর্তনে ‘ভোটের অধিকার’ পুনঃপ্রতিষ্ঠার কোনো বিকল্প নেই উল্লেখ করে এজন্য সকলকে একতাবদ্ধ থাকার আহ্বান জানান নজরুল ইসলাম খান।

বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শাসনামলের প্রসঙ্গ টেনে দলের প্রথম শ্রম বিষয়ক সম্পাদক বলেন, ‘৭৮ সালে জিয়াউর রহমান যে রাষ্ট্রপতি নির্বাচন করলেন সেই নির্বাচনে বাংলাদেশের সব রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল। আওয়ামী লীগসহ বিরোধী দল একসাথে মিলে ঐক্য করেছে এবং জেনারেল ওসমানি সাহেবকে প্রার্থী করেছে জিয়াউর রহমান সাহেবের বিরুদ্ধে। জাস্টিস আবদুস সাত্তারের সময়ে যে নির্বাচনে সেখানেও ড. কামাল হোসেনকে আওয়ামী লীগ একক প্রার্থী করেছে। শহীদ জিয়া ৭৯ সালে যে সংসদ নির্বাচন করেছিলেন সেই সংসদ নির্বাচনে বাংলাদেশের সব রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল। বেগম খালেদা জিয়া ৯১ সালে যে নির্বাচনে প্রধানমন্ত্রী হন সেই নির্বাচনে সব দল অংশগ্রহণ করেছিল।

নজরুল ইসলাম খান বলেন, অর্থাৎ কৌশলে অন্যদেরকে বাইরে রেখে কিংবা জোর-জবরদস্তি করে অন্যদেরকে নির্বাচনের বাইরে রেখে নেতা বা প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হওয়ার ইতিহাস বিএনপির নাই। ৯৬ সালের নির্বাচন করতে হয়েছিলো একটা বিশেষ কারণে এবং যে কারণে সেই নির্বাচন করতে হয়েছিলো সেই বিল পাস করেই বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করেই এই অফিসের সামনে জনসভায় অংশগ্রহণ করেছিলেন। সুতরাং আজকে বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র নাই। আমরা গণতন্ত্রহীন অবস্থায় জীবনযাপন করছি। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে গণতন্ত্র আমরা অর্জন করেছিলাম আমাদের লাখো মানুষের রক্তের বিনিময়ে সেই গণতন্ত্র আজ নেই।

নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বিএনপির উদ্যোগে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল হয়। এতে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ বক্তব্য রাখেন।

২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আরাফাত রহমান কোকো। পরে তার লাশ দেশে এনে বনানীতে দাফন করা হয়।

 

মিরসরাইয়ে ২’শ ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে শান্তিনীড়ের শীতবস্ত্র বিতরণ

 

নিজস্ব প্রতিনিধি

মিরসরাইয়ে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন শান্তিনীড়ের উদ্যোগে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ২’শ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) বিকালে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের রসুলপুর আশ্রয়ণ প্রকল্প এবং করেরহাট ইউনিয়নের সাইবেনীখিল রুপাইধন ত্রিপুরা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই শীতবস্ত্র কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এক টুকরো শীতের কাপড় যার নাই, সে বুঝে শীতের কষ্ট- এ শ্লোগানে বরাবরের ন্যায় এবারও অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতের কম্বল পৌঁছে দিয়েছে সংগঠনটি।
শান্তিনীড়ের সমাজ কল্যাণ সম্পাদক মো. শওকত হোসেন ও কার্যনির্বাহি সদস্য রাজু কুমার দে’র পরিচালনায় উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন, সংগঠনটির সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল, সহ-সভাপতি মুহাম্মদ দিদারুল আলম, সাধারণ সম্পাদক মৃদুল দাশ, যুগ্ম-সম্পাদক শেখ কামরুল হাসান নিজামী পলাশ, সহ-সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন শামীম, নলকো ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি কমল ত্রিপুরা, ইউপি সদস্য জামাল উদ্দিন, ইউপি সদস্য কামরুজ্জামান, সাইবেনিখিল পাড়ার সর্দার ঊষা ত্রিপুরা, আশ্রয়ণ প্রকল্প পাড়ার সর্দার সুমন ত্রিপুরা, সংগঠনের সাংগঠনিক সম্পাদক রায়হান চৌধুরী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. ইয়াছিন শরীফ, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আরিফ, প্রচার ও দপ্তর সম্পাদক আজিম উদ্দিন, দুস্থ ও ত্রাণ সম্পাদক মোহাম্মদ আবু সায়েদ, যুব ও ক্রীড়া সম্পাদক আবু বকর ছিদ্দিক রিশাত প্রমুখ। সবশেষে অতিথিরা পাহাড়ে বসবাসরত ২’শ জনের মাঝে চলতি বছর প্রথম ধাপে শীতের কম্বল তুলে দেন।
ঊষা ত্রিপুরা বলেন, এ বছর প্রচন্ড শীত পড়ছে। পাহাড়ে শীতের মাত্রা একটু বেশী। শান্তিনীড়ের পক্ষ থেকে পাওয়া কম্বল দিয়ে শীত উপশম হবে।

তাহফিজুল কোরআন আবুতোরাব ফাজিল মাদ্রাসায় ছাত্রদের সবক প্রদান

মিরসরাই  প্রতিনিধি

মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আবুতোরাব ফাজিল মাদ্রাসার তাহফিজুল কোরআন হিফজ শাখার ছাত্রদের সবক প্রদান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে হিফজ শাখায় সবক প্রদান উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম নিজামীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার জিবি সভাপতি এম জাহাঙ্গীর আলম ভুইঁয়া। ছুটি খাঁ জামে মসজিদের খতিব মাও নুরুল আলম তৌহিদী হিফজ শাখার ছাত্রদের পবিত্র কোরআন থেকে সবক প্রদান করেন। সবক প্রদান ও আলোচনা সভা শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা ছানা উল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনছারী, মিরসরাই প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নুরুল আলম, আবুতোরাব কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা এমদাদুল হক নিজামী, আবুতোরাব ফাজিল মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদের আহবায়ক মাওলানা রবিউল হোসেন নিজামী, হিফজ বিভাগের উদ্যোক্তা ও মাদরাসার প্রাক্তন ছাত্র শাহাদাত হোসেন প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক মন্ডলী, অভিভাবক বৃন্দ ও এলাকার গুনীজনরা উপস্থিত ছিলেন।

বক্তারা জেনারেল শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা অর্জনের প্রতি গুরুত্বারোপ করেন। যুগযুগ ধরে আবুতোরাব ফাজিল মাদ্রাসার শিক্ষা ক্ষেত্রে অপরিসীম অবদান তুলে ধরে হিফজ শাখা চালুর যুগোপযোগী সিদ্ধান্তকে সাধুবাদ জানান। বক্তারা হিফজ শাখা পরিচালনায় যুগোপযোগী করতে দিকনির্দেশনা মুলক পরামর্শ প্রদান করেন।

এ সময় প্রধান অতিথি ও অনুষ্ঠানের সভাপতি এম জাহাঙ্গীর আলম ভুঁইয়া আবুতোরাব ফাজিল মাদ্রাসাকে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সম পর্যায়ে দেখার স্বপ্ন ব্যক্ত করেন।

এম মাঈন উদ্দিন, মিরসরাই ০১৮১৫৫০০৭০৫।

বাংলাদেশের গণতন্ত্র আজ মৃত : মঈন খান

 

বাংলাদেশের গণতন্ত্র এখন মৃত বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, ‘৭ জানুয়ারি কোনো নির্বাচন হয়নি। ভোটার ফলাফল সব নির্ধারিত হয়েছে ঢাকার একটি উচ্চ পর্যায়ের টেবিল থেকে।’

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেলে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিএনপির কেন্দ্রীয় অফিস সরকার বেদখল করে নিয়েছিল ২৮ অক্টোবর ক্র্যাকডাউন করে।’

মঈন খান বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্র আজ মৃত। আমরা গণতন্ত্রের জন্য লাখ লাখ মানুষ নিজেদের রক্ত দিয়েছিল। এ অবস্থার জন্য নয়। সরকার বিশ্বাস করে একদলীয় শাসন ব্যবস্থায়।’

তিনি বলেন, ‘এ দেশের মানুষ ৭ জানুয়ারি নির্বাচন বর্জন করে সরকারকে প্রত্যাখ্যান করেছে। দেশীয় ও আন্তর্জাতিক মিডিয়া বলেছে, এ নির্বাচন কারচুপি হয়েছে; সুষ্ঠু হয়নি। অনেক সংস্থা বলেছে, নির্বাচন সুষ্ঠু ও লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে হয়নি। সাজানো নাটক করে নির্বাচনের আবহাওয়া তৈরি করেছে তা বিশ্বে প্রমাণিত হয়েছে। এটা স্পষ্ট হয়েছে, ৭ জানুয়ারি কোনো নির্বাচন হয়নি। ভোটার ফলাফল সব নির্ধারিত হয়েছে ঢাকার একটি উচ্চ পর্যায়ের টেবিল থেকে। কে কত ভোট পাবে, কে কে নির্বাচিত হবে- সব সেখান থেকেই নিয়ন্ত্রণ করা হয়েছে।’

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আছি, থাকবো। আমরা ক্ষমতার জন্য নয়, জনগণের জন্য রাজনীতি করি। একটা ভোটের পরিবেশ আমরা সৃষ্টি করবো, ইনশাআল্লাহ।’

এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাজাহান, নিতাই রায় চৌধুরী, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, ফজলুর রহমান, মনিরুল হক চৌধুরী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার প্রমুখ।

 

পাঁচ মাস পর বাসায় ফিরলেন খালেদা জিয়া

 

পাঁচ মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গুলশানের ভাড়া বাসা ‘ফিরোজা’য় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

এর আগে বিকেল ৫টায় হাসপাতাল থেকে বাসার উদ্দেশে রওয়ানা দেন তিনি। এরপর সন্ধ্যা পৌনে ৭টার দিকে তিনি ‘ফিরোজা’য় প্রবেশ করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় তার সাথে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীসহ দলের নেতাকর্মীরা।

এদিকে, বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবনে আগে থেকেই অবস্থান করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, আবদুল মঈন খানসহ বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা।

সর্বশেষ গতবছরের ৯ আগস্ট খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।