শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Home Blog Page 67

মিরসরাইয়ে নৌকার জোয়ার কেউ থামাতে পারবেনা- রুহেল

 

মিরসরাই প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মাহবুব উর রহমান রুহেল বলেছেন, ‘আমি মিরসরাই উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় ঘুরেছি, উঠান বৈঠক করেছি। পাঁচদিনে ৭০ কিলোমিটার হেঁটেছি, যে স্বতস্ফূর্ত সাড়া পেয়েছি, নৌকার যে জোয়ার সৃষ্টি হয়ে তা কেউ থামাতে পারবেনা। আমরা একটি সুন্দর মিরসরাই চাই, আমরা স্মার্ট মিরসরাই চাই। আমি চাই তরুণ প্রজন্মের জন্য সুন্দর ভবিষ্যৎ। সবার ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতে চাই।’

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) প্রচার-প্রচারনার শেষদিনে তিনি উপজেলার মিঠাছরা, করেরহাট, জোরারগঞ্জ, মুহুরী প্রজেক্ট, বারইয়ারহাট এলাকায় গনসংযোগ শেষে পথসভায় এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় সম্পাদক চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এরাদুল হক নিজামী ভুট্টু, বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার, মিরসরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলসম দিদার, সাবেক চেয়ারম্যান এমরান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাখাওয়াত উল্লাহ রিপন, যুগ্ম সম্পাদক এসএম আবুল হোসেন, এম সাইফুল্লাহ দিদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হোসেন, করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসীম, সাধারণ সম্পাদক শেখ সেলিম, মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভূঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ সভাতি তানভীর হোসেন চৌধুরী তপু।

 

 

 

মিরসরাইয়ে নৌকার সমর্থনে মিছিল ও পথসভা

মিরসরাই প্রতিনিধি
চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাহবুব উর রহমান রুহেল (নৌকা) এর সমর্থনে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়ে০েছ। বুধবার (৩ জানুয়ারি) বিকেলে উপজেলার ১৬নং সাহেরখালী ইউনিয়নের সাহেরখালী বাজার ও রাতে ৬নং ইছাখালী ইউনিয়নের ঝুলনপোল বাজারে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এরাদুল হক ভুট্টোর নেতৃত্বে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ছেলে সাবেদ উর রহমান সুমু, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফজলুল করিম, ইছাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক মেজবাউল আলম, সাহেরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান মাহফুজ, সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল ভূঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুন উদ্দিন, আওয়ামীলীগ নেতা ফজলুল করিম সহ নেতাকর্মীরা

সমাবেশে বক্তারা বলেন, সারা দেশে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে তার ধারাবাহিকতা রক্ষার জন্য দলমত নির্বিশেষে সবাইকে নৌকা মার্কায় ভোট দেওয়া উচিত। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাহবুব উর রহমান রুহেল (নৌকা) স্মার্ট বাংলাদেশ বির্নিমাণের জন্য একজন স্মার্ট প্রতিনিধি। কিছু স্বতন্ত্র প্রার্থী নিজেকে শেখ হাসিনার প্রার্থী দাবী করছে অথচ তারা বিদ্রোহী প্রার্থী। নৌকা সমর্থিত প্রার্থী মাহবুব উর রহমান রুহেল একমাত্র আওয়ামী লীগের প্রার্থী। আগামী ৭ জানুয়ারী নৌকা মার্কায় ভোট দিয়ে সবাইকে বিজয় উৎসবে সামিল হওয়ার জন্য অনুরোধ রইলো।

 

সরকারের ভয়ে জনগণ প্রকাশ্যে লিফলেট পড়তেও ভয় পায়: রিজভী

 

সরকারের সীমাহীন নিপীড়ন-নির্যাতনের কারণে দেশের জনগণ এখন কথা বলতে পারে না, ফিসফিস করে চোখের ইশারায় কথা বলে- এমন মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘আমরা যখন লিফলেট বিতরণ করতে যাই, অনেকেই আমাদের সঙ্গে হাত মেলান। চোখের ভাষায় বোঝা যায় তাদের সম্মতি আছে আমাদের কর্মসূচিতে। বোঝা যায় তারা আতঙ্কে আছেন। এমনও হয়েছে আমরা যখন লিফলেট বিতরণ করতে যাই, একজন লিফলেট হাতে নিয়ে বলেছেন- এটা প্রকাশ্যে পড়া যাবে না, বাসায় নিয়ে পড়বো।’

মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বিএনপির এই মুখপাত্র বলেন, ‘সরকারের সীমাহীন নিপীড়ন ও নির্যাতনের কারণে দেশে দুঃশাসন এতটাই তীব্র হয়েছে যে, স্বাভাবিকভাবে জীবন যাপন করা যাচ্ছে না। যারা সত্য কথা বলবে তাদের নামে হবে নাশকতাসহ ভয়ংকর সব মামলা। এই দেশে যখন উপনিবেশ শাসন ছিল তখনও রাজনীতিবিদদের নামে মামলা দেওয়া হতো; কিন্তু তখন তাদেরকে সম্মান করতো, এটা কারাগারে হোক বা কারাগারের বাইরে হোক। বর্তমানের মতো এত নিষ্ঠুর অবিচার, নির্যাতন, অসম্মান করা হতো না। আওয়ামী লীগের এই নির্যাতন, নিপীড়ন অতীতের স্বৈরাশাসকের সব রেকর্ড এমনকি কিছু কিছু ক্ষেত্রে মধ্যযুগীয় বর্বরতাকেও ছাড়িয়ে গেছে।’

রিজভী বলেন, ‘এদেশে গণতন্ত্রের জন্য সংগ্রাম হয়েছে, আন্দোলন হয়েছে। স্বৈরাচার এরশাদের বিরুদ্ধেও আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে আমিও আহত হয়েছি, আমার পেটে গুলি লেগেছিল। সেই গণতন্ত্রের আন্দোলনের চিহ্ন এখনও আমি বয়ে বেড়াচ্ছি। এখনো কেন এই দেশে গণতন্ত্রের জন্য আন্দোলন করতে হবে? এখনো কেন মত প্রকাশের স্বাধীনতার জন্য কথা বলতে হচ্ছে? এগুলোর জন্য সেলিম, সাজু, দিপালী সাহা, শাজাহান সিরাজ আত্মদান করেছেন! সর্বোপরি ডাক্তার মিলন, জিহাদের আত্মদানের মধ্য দিয়ে স্বৈরাচার এরশাদের পতন হয়েছে। তখন আমি ছাত্র রাজনীতি করতাম। আমি তো দেখছি সেই যুগে যে জুলুম নির্যাতন চলেছে তার চেয়ে আরও নির্মম বর্বর অনাচার, পৈশাচিক এই আওয়ামী লীগের স্বৈরাচারী দুঃশাসন।’

তিনি বলেন, ‘এরশাদ তো প্রতারণা অত্যাচার করে নয় বছর শাসন করেছেন। বর্তমান স্বৈরশাসক- এরাতো মহাপ্রতারণা অত্যাচারের সঙ্গে সরকারি প্রশাসনিক নির্যাতনের খড়গ জনগণের ওপর চাপিয়ে দিয়েছে। মিডিয়া ব্যবহার করে প্রতিনিয়ত বিরোধীদলের ওপর নানান ধরনের কুৎসা রটানোর চেষ্টা করছে।’

বিএনপি ও সমমনা দলের নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়ে রিজভী বলেন, ‘আমরা যে লিফলেট বিতরণ করছি আপনাদের কাছে অনুরোধ করবো, এই লিফলেট প্রতি ঘরে ঘরে নিয়ে যাবেন। শিক্ষাপ্রতিষ্ঠানসহ সবার হাতে হাতে পৌঁছানোর ব্যবস্থা করবেন। এটা শুধু শহরে বা নগরে দিলেই হবে না, এটা থানা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে এবং ওয়ার্ড পর্যায়ে প্রতি ঘরে ঘরে নিয়ে যেতে হবে। কারণ, এই কর্মসূচির প্রতি জনগণের সমর্থন রয়েছে। সরকারের অনাচারের বিরুদ্ধে আপনারা যে লিফলেট বিতরণ করছেন, জনগণের ভাষা এই লিফলেটের মধ্যে লিপিবদ্ধ হয়েছে।’

কারাগারের ভেতরেও বিএনপির সিনিয়র নেতাকর্মীরা নিপীড়ন-নির্যাতনের শিকার হচ্ছেন অভিযোগ করে রিজভী আরও বলেন, ‘সাবেক যারা এমপি কারাগারে তারা ডিভিশন পান। কিন্তু সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের ডিভিশন বাতিল করে সাধারণ কয়েদিদের জায়গায় রাখা হয়েছে।’

এসময় গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারের চিত্র তুলে ধরেন রিজভী। গত ২৪ ঘণ্টায় ১০৫ জনের বেশি নেতাকর্মী গ্রেফতার হয়েছেন। এসময়ে মামলা হয়েছে ৪টি, এসব মামলায় আসামি ৩২৫ জনের বেশি। বিভিন্ন ঘটনায় আহত হয়েছেন ২০ জন।

 

ভোট কেন্দ্র দখলের দিন শেষ, সুষ্ঠু নির্বাচনে ঈগল বিজয়ী হবে- স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন

মিরসরাই প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, ‘ভোট কেন্দ্র দখলের দিন শেষ। প্রশাসন আঙ্গুল চুষবে না। মিরসরাইয়ে মাস্তানীর দিন শেষ হবে। চাঁদাবাজদের দিন শেষ হবে। মাদককারবীদের দিন শেষ হবে। সিন্ডিকেটের দিন শেষ হবে শীঘ্রই। সুষ্ঠু নির্বাচনের মধ্যদিয়ে আগামী ৭ জানুয়ারি ঈগলের বিজয় হবে ইনশাআল্লাহ।’

ঈগল প্রতিকের প্রার্থী গিয়াস উদ্দিনের নেতৃত্বে মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে বারইয়ারহাট পৌরবাজারে গনমিছিল ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, ‘আমার অনেক নেতাকর্মীর উপর হামলা চালানো হয়েছে। তাদের সকলকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমি প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করছে, আমি চাই নির্বাচন পর্যন্ত প্রশাসন এভাবে তাদের দায়িত্ব পালন করে যাবে। যাতে করে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়।’

এসময় উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভার সাবেক কাউন্সিলর ইমাম হোসেন, বারইয়ারহাট পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মহি উদ্দিন সওদাগর, বারইয়ারহাট পৌরবাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হেদায়েত উল্ল্যাহ, বারইয়ারহাট পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ইমামুল ইসলাম লিটন, ওচমানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক, মিরসরাই পৌরসভার সাবেক কাউন্সিলর রহিম উল্লাহ, মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বরিউল হোসেন রবি, মায়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক এসএম গোলাম সরওয়ার, জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নিজাম উদ্দিন, মিরসরাই উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি শেখ আবদুল আউয়াল তুহিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মাইনুল ইসলাম মিল্টন, ছাত্রলীগ নেতা মহসিন ভূঁইয়া প্রমুখ।

 

মুজিব কোট পরলে সবাই আওয়ামী লীগ হয়না-নৌকার প্রার্থী রুহেল

মিরসরাই প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাহবুব উর রহমান রুহেল বলেন ‘গায়ে মুজিব কোট পড়ে জামায়াত বিএনপির লোকজন নিয়ে মিরসরাইয়ে জনসমাগম করছে স্বতন্ত্র প্রার্থী। তারা যাচ্ছে নির্বাচন বানচাল করতে। তা করতে দেওয়া হবেনা। মুজিব কোট পড়লে সবাই আওয়ামী লীগ হয়না। স্বতন্ত্র প্রার্থীরা মুজিব কোট পড়ে আওয়ামী লীগের সাথে বিদ্রোহ করছে। বিদ্রোহী প্রার্থী আমাদের দলের লোক ছিল। চাঁদাবাজি, দূর্নীতির কারণে দল থেকে ঝরে পড়েছে। আগে বড় প্রতিষ্ঠানে চাঁদাবাজি করতো। এমপি নির্বাচিত হলে ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি করবে। তাই তাদের মত লোককে এমপি হতে দেয়া যাবেনা।’ রবিবার (২ জানুয়ারি) মিরসরাই পৌরসভার নাজিরপাড়া ওয়ার্ডে সাংবাদিক নিজাম উদ্দিনের বাড়িতে উঠান বৈঠকে এসব কথা বলেন।

এসময় আরো বক্তব্য রাখেন মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, সাবেক মেয়র এম শাহজাহান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজ উদ দৌলা, উপজেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব মোহাম্মদ সেলিম উদ্দিন, আনোয়ার হোসেন চৌধুরী সুজন, মোজাহের হোসেন চৌধুরী সোহেল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাষ্টার এনামুল হক, মিরসরাই পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিন, যুগ্ম সম্পাদক নুরুল আবছার সেলিম, পৌরসভার কাউন্সিলর ইলিয়াছ হোসেন লিটন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মেজবাউল আলম প্রমুখ।

মিরসরাইয়ে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবো- নৌকার প্রার্থী রুহেল

মিরসরাই প্রতিনিধি
‘এমপি নির্বাচিত হলে আমি সপ্তাহে দু’বার মিরসরাই আসবো। প্রতিটি মানুষের সমস্যা শুনে তা সমাধানের চেষ্টা করবো। যোগ্য জনপ্রতিনিধি হতে হলে মানুষের সাথে মিশতে হবে। উন্নয়ন হবে; তা অবশ্যই টেকসই উন্নয়ন হতে হবে। আমার বাবা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি ৫৪ বছর আপনাদের সেবা করেছেন। আপনাদের পাশে ছিলেন। আমিও থাকবো।’ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাহবুব উর রহমান রুহেল (নৌকা) ভোটারদের উদ্দেশ্য এমন প্রতিশ্রুতি দেন। সোমবার (১ জানুয়ারী) দিনব্যাপী ৯নং মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠক করেন।

মাহবুব উর রহমান রুহেল আরো বলেন, ‘মিরসরাইতে তৈরী হচ্ছে দেশের সর্বৃহৎ অর্থনৈতিক অঞ্চল। তরুণদের জন্য আমি মিরসরাইতে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান করবো। সেখানে তরুণ বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের চেষ্ঠা করবো। শিক্ষিত তরুণদের জন্য মিরসরাইতে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গড়ে তুলবো। যাতে মিরসরাইয়ের কোন সন্তান পিছিয়ে না থাকে। মিরসরাইকে মাদকমুক্ত করবো। মাদকের বিরুদ্ধে মিরসরাইতে জিরো ট্রলারেন্স ঘোষণা করবো। মিরসরাইতে নৌকার প্রার্থী বিজয়ী না হলে সকল উন্নয়ন বাধাগ্রস্থ হবে বলেও মন্তব্য করেন তিনি।’

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ জসিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাইফুল্লাহ দিদার, ৯নং মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম দিদার, সাবেক চেয়ারম্যান মোঃ এমরান উদ্দিন, ৯নং মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আমিনুর রহমান রুমেল, যুবলীগ নেতা মেজবাহ উদ্দিন বাবু, ছাত্রলীগ নেতা ফাহিম উল হুদা সহ নেতাকর্মীরা।

 

মিরসরাইয়ে নতুন বই পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা

মিরসরাই প্রতিনিধি::
মিরসরাইয়ে বছরের প্রথমদিন নতুন বই পেয়ে উচ্ছ্বাসিত ছাত্রছাত্রীরা। সোমবার (০১ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে উপজেলার মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ে এই বই বিতরণের কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বই বিতরণ উৎসবে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন। উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিনের সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার হুমায়ন কবির খানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম ফজলুল হক, মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব সেলিম উদ্দিন, মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন, মিরসরাই বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূঁইয়া, কবির মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন জানান, ২০২৪ সালের প্রথমদিন এই উপজেলায় ছাত্রছাত্রীদের নতুন বই বিতরণ করা হয়েছে। প্রাথমিকের ৪৫ হাজার শিক্ষার্থীর মাঝে ২ লাখ ৮ হাজার ও মাধ্যমিক বিদ্যালয়ের ৫১ হাজার ৪৬৫জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়।

 

স্বতন্ত্র প্রার্থী বিএনপি-জামায়াতকে সাথে নিয়ে মাঠে নেমেছে- রুহেল

মিরসরাই প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী মাহবুব উর রহমান রুহেল বলেছেন, ‘দলের মনোনয়ন না পেয়ে এখন বিএনপি-জামায়াতের কর্মীদের নিয়ে স্বতন্ত্র প্রার্থী মাঠে নেমেছে। জামায়াতের কর্মীরা তাঁর পোষ্টার লাগাচ্ছে। এই বিএনপি জামায়াত ক্ষমতায় থাকাকালীন মিরসরাইয়ে ৩৫টি লাশ ফেলেছে। সাথে চট্টগ্রামের একটি মাফিয়া চক্র একত্রিত হয়েছে। তাঁরা মিরসরাইকে লুটেপুটে খাওয়ার জন্য পাঁয়তারা করছে। আপনার চোখ কান খোলা রাখুন। নৌকায় ভোট দিয়ে তাদের প্রতিহত করতে হবে।’

রোরবার (৩১ ডিসেম্বর) দিনব্যাপী মিরসরাই উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘আমার বাবা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন দীর্ঘ ৫৪ বছর এলাকার জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন। উনি এলাকায় অনেক উন্নয়ন কাজ করেছেন। উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রী এবার আমাকে মনোনয়ন দিয়েছেন। স্মার্ট মিরসরাই গড়তে আগামী ৭ জানুয়ারি সবাই কেন্দ্রে গিয়ে নৌকা প্রতিকে ভোট দিয়ে আওয়ামী লীগকে আবরো ক্ষমতায় নিয়ে আসবেন।’

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, মিঠানালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউনুস মাষ্টারের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন মিঠানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ কাশেম, সাবেক চেয়ারম্যান আবু তাহের ভূইয়াঁ, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সদস্য মোজাম্মেল হোসেন রুবেলসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

মিরসরাইয়ে নৌকার সমর্থনে পৃথক গণজমায়েত ও মিছিল অনুষ্ঠিত

মিরসরাই প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মহবুব উর রহমান রুহেলের নৌকা প্রতিকের সমর্থনে পৃথক গণজমায়েত ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৩০ ডিসেম্বর) বিকেল ৪টায় জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত গণজমায়েতে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বড় ছেলে সাবেদ উর রহমান সুমু। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভূঁইয়ার সঞ্চালনায় ও জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্যামল দেওয়ানজীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এরাদুল হক নিজামী ভুট্টু, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ রেজাউল করিম মাষ্টার, উত্তর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন দিদার, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবু তাহের, উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু। সন্ধ্যা ৭টায় উপজেলার বড়তাকিয়া বাজারে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগর সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান। উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন খৈয়াছড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহফুজুল হক জুনু। রাত ৮টায় উপজেলার মায়ানী বড়–য়া পাড়ায় মায়ানী ইউনিয়নের চেয়ারম্যান কবির আহম্মদ নিজামীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আবুল হোসেন বাবুলসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক, স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।

বক্তারা আগামী ৭ জানুয়ারি আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মাহবুব উর রহমান রুহেলকে নৌকা প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য ভোটারদের আহবান জানান।

 

 

মিরসরাইয়ে ডামি নির্বাচন বর্জনে বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ

মিরসরাই প্রতিনিধি
ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনে জনমত তৈরির লক্ষ্যে চট্টগ্রামের মিরসরাইয়ে লিফলেট বিতরণ ও গনসংযোগ করা হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) সকালে মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যানের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌর বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, মিরসরাই পৌর বিএনপির সদস্য সচিব জাহিদ হুসাইন, উপজেলা বিএনপির সদস্য সাহিনুল ইসলাম স্বপন, উপজেলা যুবদলের আহবায়ক কামাল উদ্দিন সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহ নেতৃবৃন্দ।