সোমবার, ৯ মার্চ ২০২৬

চট্টগ্রামের বিএনপি নেত্রী দেওয়ান লিটা গ্রেপ্তার

প্রকাশিত :

spot_img

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম মহানগর মহিলা দলের প্রচার সম্পাদক দেওয়ান মাহমুদা আক্তার লিটাকে (৩০) গ্রেপ্তার করেছে র‍্যাব।
বিএনপি সূত্র জানায়, গতকাল সোমবার রাতে বাসে করে ঢাকায় যাওয়ার পথে ফেনীর লালপুর এলাকায় বাস থামিয়ে লিটাকে গ্রেপ্তার করা হয়।

তবে র‍্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান জানান, চট্টগ্রাম মহানগরীর জিইসি মোড় থেকে রাত পৌনে ১১টার দিকে লিটাকে গ্রেপ্তার করা হয়েছে।
র‍্যাব কর্মকর্তার দাবি, ওই বিএনপি নেত্রীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাষ্ট্রবিরোধী বিভিন্ন উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগ রয়েছে।
বিএনপি নেত্রী লিটার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে জানিয়ে র‍্যাব কর্মকর্তা মাশকুর রহমান জানান, ওই নেত্রী বিভিন্ন সময় ফেসবুকে রাষ্ট্রবিরোধী প্রচারণা, আইনশৃঙ্খলা বাহিনী ও সামরিক বাহিনীকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়ে আসছিলেন।
এদিকে লিটাকে গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী বলেন, জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল চট্টগ্রাম মহানগর শাখার প্রচার সম্পাদক দেওয়ান মাহমুদা আক্তার লিটাকে চট্টগ্রাম থেকে ঢাকা আসার পথে ফেনীর লালপুল এলাকা থেকে গতকাল র‍্যাব-৭-এর সদস্যরা তুলে নিয়ে গেছে। এখন পর্যন্ত তাঁকে কোথায় রাখা হয়েছে কিংবা তাঁকে আটকের কথা স্বীকার করা হচ্ছে না। আমি এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং অবিলম্বে দেওয়ান মাহমুদা আক্তার লিটাকে জনসমক্ষে হাজির করার জোর দাবি জানাচ্ছি।

সর্বশেষ

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

উপার্জন করার জন্য অটোরিকসা উপহার পেয়ে মহাখুশী ওরা ৪জন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি উপার্জন করার কোন অবলম্বন না থাকায় পরিবার নিয়ে চলতে কষ্ট হয়ে যাচ্ছিল...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

আরও পড়ুন

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

উপার্জন করার জন্য অটোরিকসা উপহার পেয়ে মহাখুশী ওরা ৪জন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি উপার্জন করার কোন অবলম্বন না থাকায় পরিবার নিয়ে চলতে কষ্ট হয়ে যাচ্ছিল...

মিরসরাইয়ে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই আসনে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার...