শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

উপার্জন করার জন্য অটোরিকসা উপহার পেয়ে মহাখুশী ওরা ৪জন

প্রকাশিত :

spot_img

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

উপার্জন করার কোন অবলম্বন না থাকায় পরিবার নিয়ে চলতে কষ্ট হয়ে যাচ্ছিল হানিফ, শিবলু পারভেজদের। তাদের কষ্ট দেখে এগিয়ে এলেন প্রবাসী মো. আশরাফ উদ্দিন। চারজনকে চারটি নতুন ব্যাটারিচালিত রিকসা উপহার দিলেন। যার মাধ্যমে উপার্জন করে পরিবার চালাতে পারবেন।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে বড়তাকিয়া বাজারে তাদের কাছে নতুন রিকসা চাবি হস্তান্তর করা হয়েছে। তারা হলেন খৈয়াছড়া ইউনিয়নের পশ্চিম পোলমোগরা এলাকার মো. হানিফ, শিবলু পারভেজ ও প‚র্ব পোলমোগরা এলাকার হানিফ।

অটোরিকশা বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো. কামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন চৌধুরী, যুবদল নেতা হারুন উর রশিদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিক খান, উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন, ইউনিয়ন কৃষকদলের সভাপতি খন্দকার তাজউদ্দীন প্রমুখ।

উপজেলা যুবদলের আহবায়ক কামাল উদ্দিন বলেন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছোট ভাই আশরাফ প্রতি বছরের ন্যায় এই বছর ও হতদরিদ্র চারটি পরিবারের মাঝে ব্যাটারিচালিত অটোরিকশা উপহার দিয়েছেন। তার এমন মহতী উদ্যোগের জন্য আশরাফকে ধন্যবাদ জানাচ্ছি। চারজন ব্যক্তি নতুন রিকসা পেয়ে খুবই আনন্দিত।

নতুন অটোরিকসা পেয়ে আবেগ আপ্লুত হয়ে মো. হানিফ ও মো. শিবলু বলেন, প্রবাসী আশরাফ ভাই ও কামাল ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা। তারা আমাদের মতো হতদরিদ্র পরিবারকে ব্যাটারিচালিত অটোরিকশা কিনে দিয়েছেন। এই রিকশা চালিয়ে মা-বাবা, ছেলে-মেয়ে নিয়ে ভালোভাবে সংসার চালাতে পারবো।

  • এমএমডি
    এম মাঈন উদ্দিন, মিরসরাই
    ০১৮১৫৫০০৭০৫।

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

মিরসরাইয়ে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই আসনে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার...

মিরসরাই প্রেসক্লাবের বার্ষিক ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই প্রেসক্লাবের বার্ষিক ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করা হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) প্রেসক্লাব...