বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন কেন্দ্রের কোর্স ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিনিধি

চট্টগ্রমস্থ উন্নয়ন সংস্থা ‘দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন কেন্দ্র’র ২০১৮ সালের জুলাই-ডিসেম্বর সেশনের পরীক্ষার্থীদের নিয়ে কোর্স সমাপনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার(৮ জানুয়ারী) নগরীর চকবাজারস্থ একটি হল রুমে সকাল ১০টা থেকে শুরু হওয়া এ অনুষ্ঠান শেষ হয় বিকাল ৫টায়।

অনুষ্ঠান উদ্ধোধন করেন, চট্টগ্রাম সমাজসেবা অফিসার ও প্রকল্প সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্য রাখেন, প্রকল্প সমন্বয় পরিষদের সভাপতি ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোঃ মোরশেদ হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রকল্প সমন্বয় পরিষদের সহ-সভাপতি জনাব এমদাদুল আজিজ চৌধুরী, জনাব আবদুর রহমান মিন্টু, কোষাধাক্ষ্য অধ্যাপক লায়ন মোঃ সানাউল্লাহ, যুগ্ম সম্পাদক জনাব মোঃ মোরশেদুল ইসলাম, নিবার্হী সদস্য শাহিন শিরিন, প্রধান প্রশিক্ষক মোঃ আরিফ, পৌর সমাজকর্মী জনাব আবুল বশর, মিনা শুক্লা দাশ, বিবি আমেনা, প্রশিক্ষক জনাব সবুজ পাল, মিসেস তছলিমা আকতার, আবদুল্লাহ আল হারুন প্রমুখ।

তিন পর্বের অনুষ্ঠানে ছিলো মেমোরি শেয়ার, সাংস্কৃতিক অনুষ্ঠান, পিকনিক এবং তৃতীয় পর্বে আলোচনা সভা, লাকী কুপন ড্র, সাংস্কৃতিক পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

এতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন কেন্দ্র, সমাজসেবা কার্যালয়-৩ এর জুলাই-ডিসেম্বর’১৮ সেশনের অফিস এপ্লিকেশন এবং গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়ার সকল পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

সর্বশেষ

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের ৯ ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের নয় ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন...

১৬৫৪৩ বিএনপি’র নির্বাচনী কলসেন্টার নাম্বার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীর গুলশানে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেছে বিএনপি। একই...

এস‌এসসি’ ৯৭ ফ্লোর ম্যাট উপহার দিলো কাজীর তালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

মিরসরাই প্রতিনিধিঃ মিরসরাইয়ের কাজীর তালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শ্রেণির জন্য ফ্লোর ম্যাট (কার্পেট)...

আরও পড়ুন

মিরসরাই প্রেসক্লাবের বার্ষিক ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই প্রেসক্লাবের বার্ষিক ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করা হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) প্রেসক্লাব...

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় করেরহাট বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিরসরাই প্রতিনিধিঃ সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও...

মিরসরাই হানাদার মুক্ত দিবস আজ

মিরসরাই হানাদার মুক্ত দিবস আজ। ১৯৭১ সালের ৮ ডিসেম্বর মিরসরাই অঞ্চল শত্রুমুক্ত হয়েছিল। ওই...