বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

নানার বাড়িতে আইয়ুব বাচ্চুর মরদেহ, মানুষের ঢল

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিনিধি
সকাল থেকেই চট্টগ্রামে ভিড় জমাতে শুরু করেছে দেশের নানা প্রান্তের নানা স্তরের মানুষ। সবার উদ্দেশ্য একটাই। শেষ বারের মত দেখতে চান বাংলা ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুকে। ইতোমধ্যেই চট্টগ্রামের দক্ষিণ পূর্ব মাদারবাড়িতে আইয়ুব বাচ্চুর নানার বাড়িতে নিয়ে আসা হয়েছে তার মরদেহ।বৃহস্পতিবার (১৮ অক্টোবর) হৃদ ক্রিয়া বন্ধ হয়ে না ফেরার দেশে চলে যান কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু।

কিংবদন্তি এই শিল্পীর মৃত্যুতে বইছে শোকের ঝড়। তাকে শেষ শ্রদ্ধা জানাতে ব্যাকুল হয়ে ছুটে যাচ্ছেন ভক্তরা। গুণী এই শিল্পীর অকাল প্রয়ান মেনে নেয়া সত্যিই কষ্টকর। প্রায় ৪ দশক ধরে বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিকে দিয়েছেন অনেক কিছু। তার চলে যাওয়া এক অপূরণীয় ক্ষতি বলেই জানাচ্ছেন সবাই।

উল্লেখ্য, শুক্রবার (১৯ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় ঈদ গা ময়দানে তার প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। তারপর মরদেহ নেয়া হয় তার গানের স্টুডিও মগবাজারে ‘এবি কিচেনে’। সেখানে তার দ্বিতীয় জানাজা হয়। তারপর তৃতীয় জানাজা হয় চ্যানেল আই কার্যালয়ে। শনিবার (২০ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে ইউএস বাংলার একটি ফ্লাইটে শাহ আমানত বিমানবন্দরে তার মরদেহ পৌঁছায়। সেখানে ১০টা ৫০ মিনিটে মরদেহটি গ্রহণ করেন চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। পরে ১১টা ১০ মিনিটে মরদেহবাহী গাড়ি তার নানার বাড়ির উদ্দেশে রওনা দেয়।

সবশেষ নগরীর জমিয়াতুল ফালাহ্ জাতীয় মসজিদ ময়দানে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত তার কফিন সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে বলে জানা যায়। এরপর পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশেই তাকে সমাহিত করা হবে।

সর্বশেষ

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের ৯ ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের নয় ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন...

আরও পড়ুন

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের ৯ ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের নয় ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন...

১৬৫৪৩ বিএনপি’র নির্বাচনী কলসেন্টার নাম্বার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীর গুলশানে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেছে বিএনপি। একই...

এস‌এসসি’ ৯৭ ফ্লোর ম্যাট উপহার দিলো কাজীর তালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

মিরসরাই প্রতিনিধিঃ মিরসরাইয়ের কাজীর তালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শ্রেণির জন্য ফ্লোর ম্যাট (কার্পেট)...