শুক্রবার, ১৫ মে ২০২৬

নিয়োগবিধি সংশোধন ও বেতন আপগ্রেডেশনের দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

নিয়োগবিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসনের দাবীতে শনিবার (২৮ নভেম্বর) কর্মবিরতি পালন করছে মিরসরাইয়ের স্বাস্থ্য সহকারীরা। দেশের ২৯ হাজার স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের সংগঠন বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় দাবী বাস্তবায়ন পরিষদের ঘোষিত এ কর্মবিরতিতে মিরসরাই থেকে অংশ নেয় মিরসরাইয়ের নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্য সহকারীরা। মনি পতাকা হাতে নিয়ে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের বেতন গ্রেড যথাক্রমে ১৬ থেকে ১১, ১২, ১৩ তম গ্রেডে উন্নিতকরণের দাবীতে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধন করে।

বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন, মিরসরাই এর দাবী বাস্তবায়ন পরিষদের আহবায়ক জাহেদ রফিক বলেন, স্বাস্থ্য সহকারীদের নিখুঁত টিকাদান কর্মসূচির কারণে বাংলাদেশ টিকাদানে বিশ্বের রোল মডেলে পরিণত হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭ টি পুরস্কারে ভূষিত হয়েছে। এ সম্মাননাগুলো অর্জনে একমাত্র কারিগর স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্যসহকারীরা। প্রাণীর টিকাদানকারীরা ১১ তম গ্রেডে চাকরি করলেও আমরা মানুষের টিকা দান করেও চাকরি করতে হচ্ছে ১৬ তম গ্রেডে। দাবী আদায়ের লক্ষ্যে আমরা অস্থায়ী টিকাদান কর্মসূচি থেকে বিরত রয়েছি। ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া হাম-রুবেলা ক্যাম্পেইন কার্যক্রম থেকেও বিরত থাকব। দাবী পূরণে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি অব্যাহত থাকবে।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

ঠান্ডাজনিত রোগে আড়াই মাসে ৯৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক সারাদেশে নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসতন্ত্রের প্রদাহজনিত অসুখসহ শীতকালীন বিভিন্ন রোগ বেড়েছে। চলমান শীতঋতুতে ঠান্ডাজনিত...

চট্টগ্রামে ডেঙ্গুতে ৩ নারীর মৃত্যু

  চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক দিনে নগরীর তিন নারীর মৃত্যু হয়েছে। তারা হলেন শিউলি...

বুস্টার ডোজ দিবস কাল : দেয়া হবে ৭৫ লাখ টিকা

  করোনা সংক্রমণ রোধে আগামীকাল দেশব্যাপী বুস্টার ডোজ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এক দিনে...