সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মিরসরাইয়ে সুফি মিজান ফাউন্ডেশনের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান কার্যক্রম অনুষ্ঠিত

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি

সুফি মিজান ফাউন্ডেশনের উদ্যোগে এবং মিরসরাই পৌরসভার তোফায়েল আলী মিয়া বাড়ি ফাউন্ডেশনের আয়োজনে ”বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান কার্যক্রম” অনুষ্ঠিত হয়েছে। ২৯ মঙ্গলবার (২৯ জানুয়ারি) পৌরসভার তোফায়েল আলী মিয়া বাড়ির প্রাঙ্গনে এই চিকিৎসবা সেবা অনুষ্ঠিত হয়েছে। শিশু থেকে বৃদ্ধ বিভিন্ন বয়সী ৭০ জন রুগী এই সেবাটি পেয়েছেন।

চিকিৎসাসেবা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান, মিরসরাই পৌরসভার মেয়র ও পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মো: গিয়াস উদ্দিন। মিয়া বাড়ি ফাউন্ডেশনের সহ সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে এবং জাহেদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো: রহিম উল্লাহ, মিয়া বাড়ি ফাউন্ডেশনের সাধারন সম্পাদক এ এস এম শামসুদ্দোহা তৌফিক, মিরসরাই উপজেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক কাজী নুরুন্নবী, সুফি মিজান ফাউন্ডেশনের প্রধান সমন্ময়কারী খোরশেদ আলী চৌধুরী, ডাক্তার দীপঙ্কর দে,বীর মুক্তিযোদ্ধা মো: সোলায়মান, মিয়া বাড়ি ফাউন্ডেশনের নাজমুল ইসলাম ও তসলিমা অক্তার।
উল্লেখ্য,সুফি মিজান ফাউন্ডেশনের উদ্যেগে গতকালের কার্যক্রমটি ছিলো একশত উনিশ তম বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান কার্যক্রম এবং সবগুলো কার্যক্রমে ডাক্তার দীপঙ্কর দে চিকিৎসা সেবা দিয়েছেন। মিয়া বাড়ি ফাউন্ডেশনের আয়োজনে এটি ছিলো দ্বিতীয় চিকিৎসাসেবা কার্যক্রম।
সভায় বক্তাগণ উদ্যেক্তা ও অয়োজক ফাউন্ডেশন যেন নিয়মিত এই সেবা কার্যক্রম পরিচালনা করে ,সেই বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

সর্বশেষ

Kinghills No Deposit Bonus – Payment Methods, Claim Steps & Withdrawal Speed Guide

Kinghills Casino No Deposit Bonus – Practical Guide for UK Players What is the Kinghills...

FatPirate sign in guide: UK steps, bonuses & security overview

How to Sign In to FatPirate Casino – Step‑by‑Step Guide...

FatPirate online casino bonus guide: UK welcome offers, wagering & promos

FatPirate online casino – Practical Guidance for UK Players ...

আরও পড়ুন

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

উপার্জন করার জন্য অটোরিকসা উপহার পেয়ে মহাখুশী ওরা ৪জন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি উপার্জন করার কোন অবলম্বন না থাকায় পরিবার নিয়ে চলতে কষ্ট হয়ে যাচ্ছিল...