বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

রামগড়-বারইয়ারহাট-চট্টগ্রাম সড়কে বিআরটিসি বাস সার্ভিস চালু

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

রামগড়-বারইয়ারহাট টু চট্টগ্রাম রুটে চলাচলকারী যাত্রী সুবিধার কথা চিন্তা করে চালু হল বিআরটিসি বাস সার্ভিস।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৪টায় ফিতা কেটে বিআরটিসি বাস সার্ভিসের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ ত্রিপুরা।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: আনোয়ার ফারুক, পৌরসভার প্যানেল মেয়র-১ মো: আহসান উল্ল্যাহ, ডা. বিজয় কুমার দাস, রামগড় উপজেলা প্রেসক্লাব এর সাধারন সম্পাদক রতন বৈষ্ণব ত্রিপুরা।

বিআরটিসি রামগড় তত্বাবধায়ক মো.হানিফ এর উদ্বোধনী আয়োজনে রাজনৈতিক নেতৃবৃন্দ, পৌর কাউন্সিলরবৃন্দ, রামগড় যুব রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান আফসার হোসেন, ফেনী-ঢাকা প্রধান সড়ক পরিবহনের সদস্যগণ, গন্যমান্য ব্যাক্তিবর্গসহ যাত্রী সাধারন উপস্থিত ছিলেন।

এসময় মোনাজাত পরিচালনা করেন বলিপাড়া ইসলামিয়া কাছিমুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মো. নুর হোসাইন। উদ্বোধনের পর অতিথিবৃন্দ রামগড় উপজেলা প্রেসক্লাবে আপ্যায়ন শেষে রংতুলি একাডেমি কার্যালয় পরিদর্শন করেন।

মো: হানিফ জানান, প্রতিদিন সকাল এবং বিকালে বিআরটিসি বাস সার্ভিসের কয়েকটি এসি-নন এসি বাস রামগড়-বারইয়ারহাট-চট্রগ্রাম রুটে চলাচল করবে এবং যাত্রী চাহিদার ভিত্তিতে বাসের সংখ্যা বাড়ানো হবে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

উপার্জন করার জন্য অটোরিকসা উপহার পেয়ে মহাখুশী ওরা ৪জন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি উপার্জন করার কোন অবলম্বন না থাকায় পরিবার নিয়ে চলতে কষ্ট হয়ে যাচ্ছিল...

মিরসরাইয়ে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই আসনে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার...