আওয়ামী লীগ বারবার দেশের ধ্বংস ও ক্ষতি করেছে : মির্জা ফখরুল

প্রকাশিত: ৯:৪১ পূর্বাহ্ন, ২৪ অক্টোবর, ২০২২

 

আওয়ামী লীগ বারবার দেশের ধ্বংস ও ক্ষতি সাধন করেছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের নাকি এখন পয়সা নেই। তো ৪২ বিলিয়ন রিজার্ভ গেলো কোথায়? আসলে তারা দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো ধ্বংস করেছে। এভাবে গোটা দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে।

আজ সোমবার দুপুরে রাজধানীর ইন্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।