বুধবার, ৬ মে ২০২৬

আওয়ামী লীগের এজেন্ডা মানুষকে পিটিয়ে হত্যা করা : মান্না

প্রকাশিত :

spot_img

 

আওয়ামী লীগের এজেন্ডা হলো মানুষকে পিটিয়ে হত্যা করা বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, বিরোধীদের দমন করা, বিরোধী মত প্রকাশ করলে তাদের কথা বন্ধ করে দেয়াও সরকারের এজেন্ডা।

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সাবেক ডাকসু নেতৃত্বের ব্যানারে ‘বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে’ আয়োজিত এক মানববন্ধনে এ অভিযোগ করেন তিনি।

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, ডাকসুর সাবেক ভিপি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লা আমান, ডাকসুর সাবেক জিএস ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, এজিএস নাজিম উদ্দিন আলম প্রমুখ।

মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার শত কোটি টাকার ঋণের খেলাপি হয়েও নির্বাচনে দাঁড়াতে পারে। আর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মাত্র দুই কোটি টাকা একটা অ্যাকাউন্টে রেখেছেন, যা সুদ-আসল মিলে এখন আট কোটি টাকা। অথচ বিনা কারণে তাকে সাজা দেয়া হলো। জেলে রাখা হচ্ছে অসুস্থতার মধ্যেও। এমনকি জামিনযোগ্য হলেও দেয়া হচ্ছে না জামিন।

মান্না বলেন, দেশ আজ গভীর সংকটের মধ্যে আছে। স্বাধীনতার ৪৮ বছরে এমনটা হয়নি। আজ এমন অবৈধ সরকার ক্ষমতায় আছে, যারা জনগণের ভোটের অধিকার ছিনিয়ে নিয়েছে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় বুয়েটের ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম জড়িত বলে অভিযোগ করেন মান্না। তিনি বলেন, আবরার ফাহাদকে হত্যার পেছনে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম জড়িত, এটি দিবালোকের মতো স্পষ্ট। ছাত্রলীগ নেতারা আবরারকে কক্ষ থেকে ধরে নিয়ে যাওয়ার সময় ভিসিকে বলা হলেও তিনি হলে আসেননি। কোনো পদক্ষেপও নেননি। ছাত্রটি মারা যাওয়ার পরও আসলেন না। জানাজাতেও আসলেন না। অনেক পরে তিনি কুষ্টিয়াতে গেলেন কবর জিয়ারত করতে। তাই এই পাষণ্ড ভিসির অপসারণের দাবি জানাই।

ছাত্রলীগের সমালোচনা করে তিনি বলেন, এরা মানুষ তৈরি করতে জানে না। একটি মেধাবী ছাত্ররাজনীতি করতে ছাত্রলীগে গেলে খুনি হয়ে বের হয়। ছাত্রলীগ মানে ব্যালট বাক্স ছিনতাই করো। হত্যা করো। র‌্যাগিং করো, গণরুমে মেধাবীদের রেখে দাও।

তিনি আরো বলেন, আবরার হত্যায় জড়িত ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। একদিন শুনতে হবে ১৯ জনের ১৮ জন বেকসুর খালাস। আমরা বিশ্বজিৎ হত্যায় দেখেছি আসামিরা কীভাবে মাফ পেয়ে যায়।

মান্না বলেন, আমাদের ন্যায়ের প্রতীক আবরার। যত বাধাই আসুক, এই প্রতীক নিয়ে আমরা অন্যায়ের প্রতিবাদ করব।

মানববন্ধনে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে রব বলেন, দেশের জন্য, দেশের জনগণের পক্ষে কথা বলার কারণে বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে। দেশের স্বার্থ বিকিয়ে দেয়ার ষড়যন্ত্রের বিরুদ্ধে লেখার মাধ্যমে প্রতিবাদ করার কারণে সরকার পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। ফাহাদকে নয়, তাকে হত্যার মাধ্যমে পুরো জাতিকে হত্যা করা হয়েছে। এ হত্যার দায় স্বীকার করে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করা উচিত।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

যে নেতা নিজের ওয়ার্ডে মাদক নিয়ন্ত্রণ করতে পারে না, তার রাজনীতি করার প্রয়োজন নেই: নুরুল আমিন 

    মিরসরাই প্রতিনিধি রাজনীতি কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার মাধ্যম নয়; বরং জনগণের সেবা ও মানুষের...