বুধবার, ২২ জুলাই ২০২৬

আচরণবিধি ভেঙে আইভীর প্রচারণায় এমপি বাবু

প্রকাশিত :

spot_img

 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী ডা: সেলিনা হায়াৎ আইভীর নির্বাচনী সভায় যোগ দিয়েছেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। শুক্রবার বিকেলে নগরীর ২ নং রেলগেটে সভা চলাকালে তিনি সেখানে উপস্থিত হন।

সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীর প্রচারণায় কোনো সংসদ সদস্যের (এমপি) অংশ নেয়া স্পষ্টত আচরণবিধি লঙ্ঘন হলেও আইভীর প্রচারণায় যোগ দেন বাবু। শুধু তাই নয়, বেশ কয়েকবার তিনি প্রকাশ্যে আইভীর প্রচারণায় অংশ নিয়ে ভোট প্রার্থনা করেছেন।

শুক্রবার বিকেল ৩টার দিকে নারায়ণগঞ্জের ২নং রেলগেটে সড়ক বন্ধ করে চারটি ট্রাকের ওপর নির্মিত অস্থায়ী মঞ্চে সভা শুরু হয় আইভীর। সাড়ে ৩টার পর মঞ্চে আসেন এমপি বাবু। এ সময় স্থানীয় নেতাকর্মীদের সাথে কুশল বিনিময়ও করেন তিনি। পাশাপাশি মঞ্চে তাদের সাথে সেলফিও তোলেন বাবু। পরে বিকেল পৌণে ৪টার কিছু পরে সভাস্থল ত্যাগ করে চলে যান তিনি।

সিটি করপোরেশন নির্বাচনী আচরণ বিধিমালার ২২ ধারায় বলা হয়েছে, সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিদের নির্বাচনী প্রচারণায় বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণের বিষয়ে বিধিনিষেধ রয়েছে। ২০০৪ সালে আচরণবিধিতে এই ধারা সংযোজন করা হয়।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

নুরুল আমিনের কাছে ধরাশয়ী সাইফুর রহমান

  মিরসরাই প্রতিনিধি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বেসরকারিভাবে ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত...

মিরসরাইয়ে বিএনপির নির্বাচনী জনসভায় নুরুল আমিন- বিএনপি ক্ষমতায় এলে এদেশের উন্নয়ন হয়

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ আসনে ধানের শীষ প্রতীকের...