মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

আরও একটি হত্যা মামলা টেকনাফের সাবেক ওসি প্রদীপের বিরুদ্ধে

প্রকাশিত :

spot_img

 

কক্সবাজারে বন্দুকযুদ্ধের নামে মিজানুর রহমান নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে টেকনাফের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। নিহত মিজানুর রহমানের বাড়ি টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নে।

বন্দুকযুদ্ধের নামে মিজানুর রহমানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি করে রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরের নিহতের বোন নূর নাহার বাদী হয়ে সাবেক ওসি প্রদীপসহ ১৩ জনকে আসামি করে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হেলাল উদ্দিনের আদালতে মামলা দায়ের করেন।

মামলায় অভিযুক্তদের মধ্যে ১২ জন পুলিশ সদস্য ও ইউনিয়ন পরিষদের একজন দফাদার রয়েছে।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী জুলকারনাইন জিল্লু জানান, মিজানুর রহমান মোবাইল ব্যাংকিং পরিচালনা করে পরিবারের জীবিকা নির্বাহ করতো।

গত ৫ এপ্রিল সকালে টেকনাফ উপজেলা পরিষদ মসজিদ মার্কেটের দোকান থেকে তাকে ধরে নিয়ে যায় পুলিশ। পরে একদল পুলিশ গিয়ে তার বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালায় এবং মিজানের পরিবারের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে।

পরে মিজানের পরিবার বিভিন্ন জায়গা থেকে ধার করে দুই লাখ টাকা জোগাড় করে ওসি প্রদীপকে দেয়। কিন্তু এতে মন ভরেনি তার। বাকি টাকা না দিতে পারায় রাত পৌনে বারোটার দিকে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে মিজানুরকে গুলি করে হত্যা করা হয়।

নিহত মিজানুর রহমানের বোন নুর নাহার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

উপার্জন করার জন্য অটোরিকসা উপহার পেয়ে মহাখুশী ওরা ৪জন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি উপার্জন করার কোন অবলম্বন না থাকায় পরিবার নিয়ে চলতে কষ্ট হয়ে যাচ্ছিল...

মিরসরাইয়ে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই আসনে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার...