বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

ইয়াবাসহ গ্রেফতার নেতাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার

প্রকাশিত :

spot_img

 

জামালপুরের সদর উপজেলায় অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. ইসতিয়াক আহম্মেদ সিফাত (২৫) নামে এক ছাত্রলীগ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তিনি নান্দিনা সাংগঠনিক উপজেলা শাখার উপ তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ছিলেন।

সোমবার (৩ অক্টোবর) দুপুরে নান্দিনা সাংগঠনিক উপজেলা শাখার সভাপতি মো. মাসুদ রানা শ্যামল ও সাধারণ সম্পাদক মো. মুঈন ইয়াজদানী সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ছাত্রলীগ নান্দিনা সাংগঠনিক উপজেলা শাখার এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক মো. ইসতিয়াক আহম্মেদ সিফাত অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। তাই তাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হলো এবং কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না সে বিষয়েও কারণ দর্শানোর নোটিশ দিতে বলা হয়েছে।

নান্দিনা সাংগঠনিক উপজেলা শাখার সভাপতি মো. মাসুদ রানা শ্যামল বহিষ্কারের বিষয়ে নিশ্চিত করেছেন।

গত ১ অক্টোবর রাতে র‌্যাবের একটি দল সদর থানার জামিরা বটতলার তিন রাস্তার মোড় এলাকা থেকে ১২২ পিস ইয়াবাসহ তাকে আটক করে। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...