শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ই-কমার্স সাইটে নতুন মাত্রা মিরসরাইয়ের তরুণ উদ্যোক্তা ফরহাদের ‘মারিয়া গ্লোবাল’

প্রকাশিত :

spot_img

গত ১০ বছরে বাংলাদেশ ই-কর্মাস কিংবা অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানগুলো চাহিদা বেড়েছে ব্যাপক হারে। যুগের সাথে তাল মিলিয়ে মানুষ ঝুঁকে পড়েছে অনলাইন নির্ভর ব্যবসা প্রতিষ্ঠানগুলোর দিকে। তাইতো দারাজ ডট কম, মিনা ডট কম কিংবা অথবা ডটকমের মতো ই-কর্মাস ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ও কদর বেড়েছে বহুগুণে।

সেই ধারাবাহিকতায় বাংলাদেশের ই-কমার্স সাইটে নতুন মাত্রা যোগ করতে মারিয়া গ্রুপের ই-কমার্স প্রতিষ্ঠান মারিয়া গ্লোবাল ডটকম।www.marayaglobal.com
এই সাইটটি ব্যবহার করে মানুষ দেশ-বিদেশের সব ধরনের পণ্য ক্রয় করতে পারবে নিমিষেই। বিশেষ করে ইলেকট্রনিক্স এবং বিদেশি পণ্যগুলোর প্রতি গুরুত্ব দিবে প্রতিষ্ঠানটি। এখনো পর্যন্ত বাংলাদেশসহ পৃথিবীর আরো ৪ টি দেশে এই প্রতিষ্ঠানের শাখা চালু রয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির উদ্যোক্তা এবং সি ই ও শেখ ফরহাদ।
শেখ ফরহাদ জানান, গত ৫ বছর ধরে আমরান অনলাইন প্ল্যাটফর্মে ব্যবসা করে আসছি।তবে দুই বছর আগে আমি মারিয়া গ্লোবাল ডটকমের সিদ্ধান্ত নিই, যেটি মারিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান। এখনো আমাদের সাইটের কাজ চলমান রয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর আমাদের প্রতিষ্ঠান সারা বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে পুরোপুরি কাজ শুরু করবে।
তিনি আরো বলেন, এই সাইটটি ব্যবহার করে সব ধরনের বিদেশি পণ্য সুলভ মূল্য মানুষ যে কোনো পেমেন্ট মেথোডের মাধ্যমে ক্রয় করতে পারবে। এছাড়া কিস্তি এবং ই এম আই পদ্ধতির মাধ্যমে যে কোনো ধরনের পণ্য করা যাবে মারিয়া গ্লোবাল ডটকম থেকে।আমাদের পেজবুক পেজ https://www.facebook.com/marayaglobal.com.bd/ প্রবেশের মাধ্যমে ক্রেতাসাধারণ আরো বিস্তারিত জানতে পারবে।
মারিয়া গ্লোবাল ডটকমে বাংলাদেশে শাখার অফিস ঢাকার মিরপুরে এ অবস্থিত। এখানে প্রায় ৩৮ জন কর্মকর্তা কর্মরত আছেন। এছাড়া বাংলাদেশ ছাড়া বাকি চারটি দেশে আরো ২৫ জন কর্মকর্তা নিয়োগ দিয়েছে এই ই-কর্মাস প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির উদ্যোক্তা শেখ ফরহাদ চট্টগ্রাম মিরসরাইয়ের সন্তান। তিনি জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ার কলেজের ২০০৬ ব্যাচের ছাত্র। পড়াশোনা শেষ করে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমিয়ে গড়ে তুলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। এরপর গত দুইবছর আগে তিনি মারিয়া গ্লোবাল নামে এই ই-কর্মাস ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলার উদ্যোগ গ্রহণ করেন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

তরুণদের মতামত নিতে ওয়েব অ্যাপ চালু করল বিএনপি

নিজস্ব প্রতিবেদক জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে রাজনৈতিক অংশগ্রহণ, পলিসিভিত্তিক আলোচনা এবং তরুণের মতামতকে গুরুত্ব...

এয়ার অ্যাম্বুলেন্স কী? এতে যেসব সুবিধা থাকে

হঠাৎ করেই কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। দেশের ভেতরে সেই রোগের যথাযথ চিকিৎসা সম্ভব...

জুলাই থেকে যেসব মোবাইল সেট বন্ধ হচ্ছে, জানাল বিটিআরসি

  সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামি জুলাই থেকে যেসব মোবাইল সেট বন্ধ হবে তা জানিয়ে দিয়েছে...