বুধবার, ২২ জুলাই ২০২৬

ঈদের আগেই চালু গণপরিবহন ও শপিংমল

প্রকাশিত :

spot_img

 

মহামারী করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে চলছে কঠোর লকডাউন। তবে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে চলমান কঠোর লকডাউন কিছুটা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার থেকে ২৩ জুলাই পর্যন্ত আট দিন স্বাস্থ্যবিধি মেনে এক আসন ফাঁকা রেখে চলবে সকল গণপরিবহন। এ সময় যথাযথ স্বাস্থ্যবিধি মনে খোলা থাকবে দোকানপাট ও শপিংমল।

সোমবার বিকেল ৪টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, পবিত্র কোরবানির ঈদকে সামনে রেখে এক সপ্তাহের জন্য শিথিল হচ্ছে কঠোর লকডাউন। ঈদে মানুষের বাড়ি যাওয়ার বিষয়টি বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে নেয়ার শর্তে গাড়ি চলাচলের সুবিধা দেয়া হবে। তবে বন্ধ থাকবে সরকারি-বেসরকারি সব অফিস। কোরবানির ঈদের বিষয়টি বিবেচনা করে পশুর হাট ও মানুষের চলাচলেও কিছুটা শিথিলতা থাকবে। এছাড়া বাকি সব বিধিনিষেধ বলবৎ থাকবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগামী বৃহস্পতিবার থেকে ২৩ জুলাই পর্যন্ত লকডাউন শিথিল করে শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

এর আগে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ১ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ জারি করে। যা প্রথমে ৭ জুলাই পর্যন্ত তা থাকলেও পরে তা আরো এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্ত আগামী বুধবার (১৪ জুলাই) শেষ হওয়ার কথা।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...