শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

উপজেলা, পৌর ও ইউপি নির্বাচনে অংশ নেবে বিএনপি

প্রকাশিত :

spot_img

তৃণমূল নেতাদের দিক নির্দেশনামূলক চিঠি

স্থানীয় সরকারের অধীনে উপজেলা, পৌর ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করবে বিএনপি। এ লক্ষে শুক্রবার দলটি তৃণমূলের নেতাদের একটি দিক নির্দেশনামূলক চিঠি পাঠিয়েছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর সাক্ষরে এই চিঠি পাঠানো হয়।

এতে বিএনপির জেলা সভাপতি, সাধারণ সম্পাদক, আহবায়ক; উপজেলা সভাপতি, সাধারণ সম্পাদক, আহবায়ক; পৌরসভা সভাপতি, সাধারণ সম্পাদক, আহবায়ক এবং ইউনিয়ন সভাপতি, সাধারণ সম্পাদক ও আহবায়কদের উদ্দেশে বলা হয়, উপজেলা পরিষদ  চেয়ারম্যান, ভাইস  চেয়ারম্যান (পুরুষ ও মহিলা), পৌরসভা মেয়র এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে সাধারণ নির্বাচন/উপ-নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের জন্য নিম্নবর্ণিত পদ্ধতি/প্রক্রিয়া অনুসরণ করতে বলা হয়েছে।

উপজেলার ক্ষেত্রে
ক) উপজেলার ক্ষেত্রে জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহবায়ক ও সদস্য সচিব/১নং যুগ্ম সচিব (২ জন)।

খ) উপজেলা বিএনপি’র সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক অথবা আহবায়ক, সদস্য সচিব/১নং যুগ্ম সচিব ও ২নং যুগ্ম সচিব (৩ জন) ।
গ) উপরোক্ত ৫  জন আলোচনাক্রমে দলীয় প্রার্থী মনোনয়নের জন্য লিখিত সুপারিশ করবেন এবং সংশ্লিষ্ট প্রার্থীর আবেদন ‘জাতীয় পরিচয়পত্র’ এবং হালনাগাদ ‘ভোটার তালিকাসহ মনোনয়ন দাখিলের শেষ তারিখের ৫ কার্যদিবস পূর্বে  গুলশানে চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে বাহক মারফত  প্রেরণ করবেন।

পৌরসভার ক্ষেত্রে
ক) পৌরসভার ক্ষেত্রে জেলা বিএনপি’র সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহবায়ক ও সদস্য সচিব/১নং যুগ্ম সচিব (২ জন)।

খ) পৌরসভা বিএনপি’র সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক অথবা আহবায়ক, সদস্য সচিব/১নং যুগ্ম সচিব ও ২নং যুগ্ম সচিব (৩জন)।
গ) উপরোক্ত ০৫ (প্চাঁ) জন আলোচনাক্রমে দলীয় প্রার্থী মনোনয়নের জন্য লিখিত সুপারিশ করবেন এবং সংশ্লিষ্ট প্রার্থীর আবেদন ‘জাতীয় পরিচয় পত্র’ এবং হালনাগাদ ‘ভোটার তালিকাসহ মনোনয়ন দাখিলের শেষ তারিখের ০৫ (পাঁচ) কার্যদিবস পূর্বে মাননীয় চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে বাহক মারফত প্রেরণ করবেন।

ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে
ক) ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে জেলা বিএনপি’র সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহবায়ক ও সদস্য সচিব/১নং যুগ্ম সচিব (২ জন)।
খ) ইউনিয়ন বিএনপি’র সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক অথবা আহবায়ক, সদস্য সচিব/১নং যুগ্ম সচিব ও ২নং যুগ্ম সচিব (৩ জন)।
গ) উপরোক্ত ০৫ (পাঁচ) জন আলোচনাক্রমে দলীয় প্রার্থী মনোনয়নের জন্য লিখিত সুপারিশ করবেন এবং সংশ্লিষ্ট প্রার্থীর আবেদন ‘জাতীয় পরিচয় পত্র’ এবং হালনাগাদ ‘ভোটার তালিকাসহ মনোনয়ন দাখিলের শেষ তারিখের ০৫ (পাঁচ) কার্যদিবস পূর্বে গুলশানে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বাহক মারফত  প্রেরণ করবেন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...