শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

এক লাখ টাকা চাঁদা না পেয়ে রিকশা চালককে ডাকাতি মামলায় গ্রেফতার!

প্রকাশিত :

spot_img

ভূক্তভোগী রিকশা চালক একছারের পরিবারের সংবাদ সম্মেলন। ছবি – নয়া দিগন্ত
এক লাখ টাকা ঘুষ না দেয়ায় নিরাপরাধ এক রিকশা চালককে ডাকাতি মামলায় গ্রেফতারের অভিযোগ পাওয়া গেছে পুলিশের বিরুদ্ধে। ভূক্তভোগী রিকশা চালকের নাম একছার আলী (৪৫)। বগুড়ার কাহালু থানা পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। ভূক্তভোগী একছার কাহালু উপজেলার পাতানজো গ্রামের মৃত আহম্মদ আলীর পুত্র।

রোববার দুপুরে বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন ভূক্তভোগী রিকশা চালক একছারের ছোট ভাই জাহাঙ্গীর আলম। সংবাদ সস্মেলনে পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, বগুড়ার কাহালু থানার এসআই হেলাল ও ব্রজেশ্বর স্থানীয় দূর্গাপুর ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান খান বদরের যোগসাজসে রিকশা চালক একছারকে গত ২৯ এপ্রিল দুপুর ২টায় শালিসের কথা বলে থানায় ডেকে নেয়। এরপর থানায় গেলে এসআই হেলাল একছারের নিকট এক লাখ টাকা চাঁদা দাবি করে।

একছার এই টাকা দিতে অস্বীকার করলে ডাকাতি, ছিনতাই ও অস্ত্র মামলায় ফাঁসিয়ে দেয়ার হুমকি দেয় পুলিশ। এরপর কাহালু উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও পৌরসভার মেয়র রিকশা চালক একছারকে ছেড়ে দেয়ার সুপারিশ করলেও তাকে ছেড়ে না দিয়ে মিথ্যা ও ভিত্তিহীন ডাকাতি মামলায় আদালতে প্রেরণ করে পুলিশ।

সংবাদ সম্মেলনে অবিলম্বে একছারের মুক্তি ও অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...