মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

এত নিকৃষ্ট খেলার প্রয়োজন ছিল না : কনক চাঁপা

প্রকাশিত :

spot_img

ডেস্ক রিপোর্ট

ভিডিও বার্তায় সিরাজগঞ্জ-১ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন সঙ্গীতশিল্পী ও বিএনপির মনোনীত প্রার্থী কনক চাঁপা। আজ রোববার ৩০ ডিসেম্বর দুপুরে তিনি তার ফেসবুক পেজ থেকে ওই ভিডিওটি প্রকাশ করেন।

২ মিনিটের ওই ভিডিওতে কনক চাঁপা বলেন, ‘সত্যিকার অর্থে এই ভোটের পরে আমি খুবই বিক্ষুদ্ধ অবস্থায় আছি। কারণ এটা আসলে কখনই মেনে নেওয়া যায় না। আর আমার প্রত্যেকটা বুথে বুথে আমি এজেন্ট পাঠিয়েছি, তাদের কাউকেই আসলে ঢুকতে দেওয়া হয়নি।

আর গতকাল রাতেই তারা সম্ভবত, অর্ধেক ভোট তারা কেটে ফেলেছেন। আর বাকি যতটুকু ছিল, সেটা তারা নিজেরাই করছেন এবং ভোট দিতে দেওয়া হচ্ছে না। এবং ওপেনলি বলা হচ্ছে, ভোট দিলে নৌকাতেই ভোট দিতে হবে। এটা আসলে খুবই প্রহসনের ব্যাপার, প্রহসনের নির্বাচন। আমি ব্যক্তিগতভাবে আমার এই নির্বাচনটি প্রত্যাখ্যান করছি।’

ভিডিওবার্তায় তিনি আরও বলেন, ‘সবচেয়ে বড় কথা যেটা আমি বিশ্বাস করি, সব হেরে যাওয়াই হেরে যাওয়া না। সব জিতে যাওয়াই জিতে যাওয়া না।’

প্রধান বিরোধী দল প্রসঙ্গে কনক চাঁপা বলেন, ‘আওয়ামী লীগ এতদিন ধরে এত কাজ করলেন, ওনারা এত উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিলেন সারা দেশটাকে, সেখানে এত খেলার তো দরকার ছিল না। তারা সত্যি সত্যি যদি জনপ্রিয় প্রতিনিধি হন, তাহলে তো এমনই মানুষের ভোটে তারা নির্বাচিত হতে পারতেন আবারও। কিন্তু সেখানে এত বড় খেলা, এত নিকৃষ্ট খেলার কোনো দরকার ছিল না। সেখানে আসলে তারা, নিজেদেরকেই পরাজিত করলেন। সমস্ত বাংলাদেশের, সমস্ত প্রশাসন, নির্বাচন কমিশন, সেনাবাহিনী, পুলিশ প্রশাসন সবাইকে নিয়েই আসলে সারা বাংলাদেশকে পরাজিত করলেন।’

সিরাজগঞ্জ-১ আসন প্রসঙ্গ টেনে ভিডিওবার্তায় তিনি বলেন, ‘আমার প্রতিপক্ষ অনেক বড় রাজনীতিবিদ। সারা জীবন উনি উনার রাজনীতির মধ্যেই জন্ম হয়েছে। সারা জীবন উনি রাজনীতি করেছেন। জনগণের জন্য কাজ করেছেন। তার যে সারা জীবনের অর্জন, সে অর্জনটাকে উনি নষ্ট করে দিলেন। উনি আসলে, নিজের কাছে নিজেই হেরে গেলেন।’

সবশেষে তিনি বলেন, ‘আমি সত্যিকার অর্থে হারিনি। আমি জনগণের কাছে এসেছি, আমার মাত্র শুরু। আমি আমার সততা দিয়ে, আমি আমার কাজ করতে থাকবো।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...